বাংলাদেশি প্রবাসীদের সকল অধিকারের আইনগত স্বীকৃতির দাবি
পরবাস ডেস্ক : বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের সর্বোচ্চ অংশগ্রহণ ও তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ।
সারা বিশ্বে বসবাস করা বাংলাদেশি প্রবাসী পেশাজীবীদের সমম্বয়ে করোনাকালে এই সংগঠনটি গড়ে উঠে। সে সময় সব যোগাযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায়ও লেবানন, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পশ্চিমের বিভিন্ন দেশে শুধু তথ্য প্রযুক্তি ও যোগাযোগের মাধ্যমে প্রবাসীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করে এই সংগঠন।
লন্ডনভিত্তিক পেশাজীবীদের এই আন্তর্জাতিক সংগঠনের বার্ষিক আবাসিক সমাবেশ (রেসিডেন্সিয়াল মিটিং) ২১ ও ২২ জানুয়ারি নিউ ক্যাসেলের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সকলপক্ষকে আলোচনার মাধ্যমে সুস্থ ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা ও সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ স্বাধীনতার দীর্ঘ ৫২ বছর পরেও প্রবাসীদের ভোটাধিকার ও অন্যান্য নাগরিক অধিকার প্রদানে সরকারের ব্যর্থতায় হতাশা ব্যক্ত করেন।
তারা বলেন, লাখো শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশকে আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে।
দেড় কোটি প্রবাসীর নাগরিক অধিকার অস্বীকার করে আধুনিক ও মানবিক দেশ গঠন সম্ভব নয়। তারা অবিলম্বে সরকার ও অন্যান্য সকল রাজনৈতিক দলকে প্রবাসীদের অধিকার নিশ্চিতের ব্যাপারে তাদের সুস্পষ্ট অঙ্গীকার ঘোষণা ও বাস্তবায়নের জোর দাবি জানান।
তারা বলেন, আগামীতে যে কোন জাতীয় নির্বাচনের আগেই এই দাবির শতভাগ পূরণ করতে হবে। অন্যথায় প্রবাসীরা এ ব্যাপারে তাদের কার্যকর প্রতিবাদ গড়ে তুলবে।
ইতিমধ্যে সরকারিভাবে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নামে সময়ক্ষেপণ এবং পরে জটিল ও আমলাতান্ত্রিক ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে প্রবাসীদের জন্য সহজ ও জটিলতামুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারপারসন ড. হাসনাত এম হোসাইন এমবিই'র সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল কাউন্সিলর ওহিদ আহমেদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে অংশ নেন- ডক্টর ওয়ালি তছর উদ্দিন, অধ্যাপক আব্দুল কাদির ছালেহ, শামসুল আলম লিটন, মাহতাব মিয়া, সৈয়দ নাদির দারাজ, সাদিকুর রহমান, মিসেস সাঈদা রহমান ও মিসেস শাহীদা হোসাইন।
সভায় গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা এবং যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়াতে বিশ্বব্যাপী বাংলাদেশ কমিউনিটিকে ত্রাণ সহায়তা, জনমত গঠন ও স্থানীয় নেতৃবৃন্দের উপর চাপ প্রয়োগের তৎপরতা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।
এ ছাড়া যুক্তরাজ্যসহ বিপুল প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে জোরালো ভূমিকায় অংশগ্রহণের উপর জোর দেওয়া হয়।
যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে কমিউনিটির কার্যকর অংশগ্রহণের সুযোগ ও সমন্বয়ের জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা হলেন- কাউন্সিলর ওহিদ আহমেদ, ব্যারিস্টার আফজাল, আনোয়ার জাকির খান, নাসিত রহমান ও শামসুল আলম লিটন।
এ দিকে বাংলাদেশে প্রবাসীদের অধিকার আদায়ের ক্ষেত্রে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য ড. ওয়ালি তসর উদ্দিন ও মাহিদুর রহমানকে সদস্য করে পৃথক আরেকটি সাব-কমিটি গঠন করা হয়।
সভায় ব্যারিস্টার আফজাল জামি ও আনোয়ার জাকির খানকে নির্বাহী সদস্য এবং আতাহির খান ও দিলওয়ার হোসেনকে সর্বসম্মতিক্রমে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
ভয়েস ফর গ্লোবালের বর্তমান কার্যকরী কমিটিকে পরবর্তী চার বছরের জন্য পুনঃনির্বাচন এবং আগামী আগস্ট মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে কিংবা কানাডার টরেন্টোতে কার্যকরী কমিটির পরবর্তী সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
শেয়ারনিউজ, ২৫ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ২৩ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ভারতীয় গনমাধ্যামের সংবাদ নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- নাটক করতে বেনাপল সিমান্তে আওয়ামী লীগের ৪ নেতা
- সাত কোম্পানির আর্থিক প্রতিবেদনে অডিটরের ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ
- অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ
- বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তৎপর শুভেন্দু, এবার দিল্লির দুই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ
- নয় কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- মাছের জিহ্বা উধাও করে নিজেই হয়ে যায় নতুন জিহ্বা!
- যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
- এবার হঠাৎ বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য জানাল বাজুস
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- ১ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- র্যাক সিরামিকের উৎপাদনে সুখবর, আবার সচল হলো বন্ধ লাইন
- ১৫ কোটি টাকার নতুন মূলধন দেবে ট্রাস্ট ব্যাংক
- নেতানিয়াহুর দলকে ডাকতেই সামনে এলো একের পর এক শর্ত
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা













