‘৩ বছরে বৈদেশিক ঋণ ৫০ থেকে ১০০ বিলিয়ন ডলারে’
নিজস্ব প্রতিবেদক : সাবেক তত্ত্ববধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, গত তিন বছরে আমাদের ঋণ ৫০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১০০ বিলিয়ন ডলারে এসে পৌঁছেছে।
তিনি বলেন, আগামী ৩/৪ বছর পরে আমাদের ৫ বিলিয়ন ডলার করে বছরে ঋণ ফেরত দিতে হবে। যেভাবে ঋণ গ্রহণ বাড়ছে এভাবে যদি বাড়তে থাকে থাকলে আগামীতে প্রতি বছর আরও বেশি ঋণ পরিশোধ করতে হবে।
শনিবার (০২ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টারস ফোরামের (ইআরএফ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাসেমের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেফায়েত উল্লাহ মৃধা।
দেশের বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, ‘আমরা যেসব বড় বড় প্রকল্পগুলো নিচ্ছি, এগুলোর ব্যয়ের সাশ্রয় হচ্ছে কিনা, প্রকৌশল দিক থেকে কোনো ত্রুটি আছে কিনা? বাস্তবায়নের দক্ষতা আছে কিনা? আমি প্রকল্প পাস করলাম ৫ বছরে জন্য বাস্তবায়ন করতে। দেখা গেল ১৫ বছরেও তা বাস্তবায়ন হচ্ছে না। খরচ ও সময় তিন গুন বেড়ে যাচ্ছে। প্রত্যেকটি প্রজেক্টেই যদি এই রকম হয় তাহলে তো বাচ্চা ছেলেরা বলে দিতে সব প্রজেক্টের খরচ ও সময় তিনগুন বাড়বে। তাহলে কেন আমরা এসব অব্যাহত রাখছি।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমাদের ঋণের সক্ষমতা কতটুকু, ভবিষ্যতে দেনার দায় কতটুকু হবে? আমাদের সক্ষমতা কতটুকু বাড়বে। এই হিসাবটা কে করছে। বর্তমানে আমরা যেখানেই ঋণ পাচ্ছি সেখান থেকেই নিচ্ছি। শুরুর দিকে এটা ভালো কিন্তু এটা একটা জায়গায় এসে চিন্তা করতে হবে আমরা কোথায় আছি, কতদূর যেতে পারব।’
তিনি বলেন, ‘আমরা যে সব বড় অকবকাঠামো করছি তার প্রায় সবই ঋণের টাকা। আমরা যদি এভাবে সব অবকাঠামো ঋণের টাকায় করতেই থাকি, একটার পর একটা প্রকল্প হাতে নিতেই থাকব? কিন্তু প্রশ্ন হলো এক সময় আমাদের এই ঋণ পরিশোধ করতে হবে। এসব অবকাঠামো ব্যবহারে সমন্বয় না থাকলে এর সুফল ভোগ করা যাবে না।’
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বড় বড় অবকাঠামোগুলো প্রথমত মানুষের যান চলাচলে সুবিধা হয়। একটা ন্যাশনাল পেষ্ট্রিজেরও বিষয় আছে, সেজন্য এগুলোকে পেষ্টিজ প্রজেক্ট বলা হয়। আমরা পদ্মা সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় উচ্ছাসিত হয়। এই প্রজেক্টগুলো যদি এমন হয় মানুষ একটু আরামদায়ক ও সময় কম লাগবে তাহলে তো এর সুফল নিয়ে প্রশ্ন থাকবে। কিন্তু এই প্রকল্পের ফলে যদি দেশি বিদেশি বিনিয়োগ বাড়ে তাহলে এর সুফল পাওয়া যাবে।’
বিজ্ঞাপন‘ভিয়েতনামে আমাদের দেশের চেয়ে অনেক বেশি অবকাঠামো হাতে বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগরে ফলে প্রতি বছর সেখানে ১০ বিলিয়ন ডলার বিদেশী বিনিযোগ হচ্ছে। ফলে তাদের দেনার দায় পরিশোধে সমস্যা হবে না। কিন্তু বিনিয়োগ করতে হলে কেবল অবকাঠামো নির্মাণ করলেই হবে না। বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশ বিদেশি বিনিয়োগ হচ্ছে বছরে ১ বিলিয়ল ডলার ভিয়েতনামে হচ্ছে ১০ বিলিয়নের বেশি। আমাদের দেশে আমলাতান্ত্রিক জঠিলতা, গ্যাস, বিদ্যাৎ ও জমির সমস্যার কারণে বিনিয়োগ বাড়ছে না। যদিও সরকার বেশি কিছু ইপিজেড করেছে।’
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘এক সময় আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছিল। তখন আমরা যত ইচ্ছা প্রকল্প নিচ্ছিলাম। কারণ আমাদের তো যথেষ্ট রিজার্ভ আছে। কিন্তু ভবিষ্যতে হঠাৎ করে যে কোনো চাপ আসতে পারে সেটা চিন্তায় ছিল না। আমরা কখনও সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা অনুযায়ী চলিনি। আমাদের আত্মতুষ্টি এসে গিয়েছিল।’
তিনি বলেন, ‘রিজার্ভ রাখা হয় এ কারণে যাতে বিদেশিদের আস্থা ও বিনিয়োগ বাড়ে। এটা কখনোই নিজেদের ব্যবহারের জন্য তৈরি করা হয় না। এটা যেন আপদের সময়ে কাজে লাগে। রিজার্ভের মাধ্যমে সারা দুনিয়াকে জানানো হয় যে আমাদের অর্থনীতি স্থিতিশীল আছে। যাতে এর ফলে বিদেশি বিনিয়োগ বাড়ে। আমরা ভালো করছি বলে আমরা বিনিময় হারগুলো সময় মতো সমন্বয় করিনি।’
শেয়ারনিউজ, ০২ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ডিএসইর বাজার মূলধন বাড়ল আরও ১৩১৫৭ কোটি টাকা
- যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া নিয়ে এলো নতুন কড়াকড়ি
- জেনে নিন আজকের সোনার সর্বশেষ দাম
- লাইভে এসে বাবার সব অভিযোগ উড়িয়ে দিলেন কিশোরী
- ফেরিঘাটে আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস
- কারাগারে মমতাজের গান শুনে কেঁদে ফেলতেন আইভী, এক গান ছিল নিষিদ্ধ
- ইউরোপে বাংলাদেশিদের জন্য নতুন দুঃসংবাদ!
- ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!
- কারসাজির বিরুদ্ধে আরও কঠোর হবে বিএসইসি, হুঁশিয়ারি মাসুদ খানের
- ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে শীর্ষ পদে উন্নীত পাঁচ কর্মকর্তা
- বিএসইসিতে নতুন তিন কমিশনার নিয়োগ
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও সমন্বয়ের ওপর জোর নতুন চেয়ারম্যানের
- প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি! অবশেষে ধরা
- সন্তানদের অবহেলায় মৃত্যু? অনুসন্ধানে বেরিয়ে এলো ভিন্ন চিত্র
- জল্পনা-কল্পনা ছড়িয়ে কন্যার মা হলেন বুবলী!
- ডিএসইর ট্রেকধারী দুই প্রতিষ্ঠানের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার হস্তান্তর
- বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ, আসছে সুদিন
- ০৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বিএসইসির নতুন কমিশনার হচ্ছেন যারা
- ০৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে শৃঙ্খলা ফেরাতে নেওয়া পদক্ষেপের বিবরণ দিয়ে বিদায় নিলেন বিএসইসি চেয়ারম্যান
- জুন মাসে তাপমাত্রা-বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- জীবন বাঁচাতে জেনে রাখুন হিট স্ট্রোক ও হার্ট অ্যাটাকের পার্থক্য
- বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
- এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডে আগামী ছয় মাসের কুপন রেট ঘোষণা
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন ঘোষণা
- জেমস বন্ড সাজে চমক দিলেন ট্রাম্প
- ঢাকা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী, পল্লবীর বাসায় মিলল নারীর মরদেহ
- ইসলামী ব্যাংক ইস্যুতে সরব জামায়াত আমির
- হাদি হত্যার ঘটনায় তদন্তের দাবি, ভাইকে ঘিরে নতুন বিতর্ক
- আজ দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম
- পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন দীপেন দেওয়ান
- শেখ হাসিনার আপত্তির পর যা বলল জাতিসংঘ
- কারামুক্তির পর বাসায় ফিরেই যা বললেন সেলিনা হায়াৎ আইভী
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিওর অর্থে নতুন অবকাঠামো ও যন্ত্রপাতি
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ ট্রাম্পের
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ













