শেয়ারবাজারে বিদেশিদের সর্বোচ্চ পছন্দের আট কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বরাবরই নির্দিষ্ট কিছু কোম্পানির প্রতি বেশি রয়েছে। মূলত ভালো মৌলভিত্তির এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জনকারী কোম্পানিগুলোর শেয়ারে বিদেশি বিনিয়োগকারীরা বেশি আগ্রহ দেখায়।
এরই ধারাবাহিকতায় শেয়ারবাজারের ৮টি কোম্পানির শেয়ারে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ রয়েছে। যেগুলো হলো-অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, নাভানা ফার্মা, রেনেটা ও স্কয়ার ফার্মা।
আলোচ্য কোম্পানিগুলোতে বিদেশিদের বিনিয়োগ রয়েছে ১০ শতাংশ থেকে ৩৪ শতাংশের বেশি। কোম্পানিগুলোতে বিদেশিদের সর্বশেষ শেয়ারের অবস্থা তুলে ধরা হলো-
অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ
কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজে বিদেশিদের সর্বোচ্চ বিনিয়োগ দেখা যায়। বর্তমানে কোম্পানিটিতে বিদেশিদের বিনিয়োগ ৩৪.২৫ শতাংশে পৌঁছেছে। গত বছর ৩১ জুন কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ২৩.৯৭ শতাংশ, যা পরে ১০.২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩৪.২৫ শতাংশে দাঁড়িয়েছে। কোম্পানিটি ২০২৪ সালে বিনিয়োগকারীদের মাত্র ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২৩ সালে যেখানে ডিভিডেন্ড দিয়েছিল ৬০ শতাংশ। আগের বছরগুলোতে কোম্পানিটির ডিভিডেন্ডের পরিমাণ ৪০ শতাংশের নিচে নামেনি।
ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংকে বিদেশিদের বিনিয়োগ রয়েছে ৩২.২০ শতাংশ। চলতি বছরের জানুয়ারি মাসে কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ৩২.০৯ শতাংশ। ফেব্রুয়ারি মাসে ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২.২০ শতাংশে। ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। ২০২৩ সালে ডিভিডেন্ড দিয়েছিল ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ বোনাস।
বিএসআরএম লিমিটেড
বিএসআরএম লিমিটেডে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১৭.০৮ শতাংশ। চলতি বছরের জানুয়ারি মাসে কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ১৭.১২ শতাংশ। ফেব্রুয়ারি মাসে তাদের শেয়ার ০.০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০২৪ সালে ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২৩ সালে ডিভিডেন্ড দিয়েছিল ২৫ শতাংশ ক্যাশ।
বেক্সিমকো ফার্মা
বেক্সিমকো ফার্মায় বিদেশিদের শেয়ার রয়েছে ২৭.১২ শতাংশ। চলতি বছরের জানুয়ারি মাসে কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ২৭.১১ শতাংশ। ফেব্রুয়ারি মাসে ০.০১ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২০২৪ সালে ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২৩ সালে ডিভিডেন্ড দিয়েছিল ৩৫ শতাংশ ক্যাশ।
ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংকে বিদেশিদের শেয়ার রয়েছে ১৭.৮৯ শতাংশ। গত বছর ৩১ জুন কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ১৩.১৬ শতাংশ। এরপর বিদেশিরা কোম্পানিটিতে ৪.৭৩ শতাংশ বাড়িয়েছেন। কোম্পানিটি ২০২৪ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০১৯ সাল থেকে কোম্পানিটি একই পরিমাণ ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে।
নাভানা ফার্মা
নাভানা ফার্মায় বিদেশিদের শেয়ার রয়েছে ১৯.৬৪ শতাংশ। গত বছর ৩১ জুন কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ২৭.৭৩ শতাংশ। চলতি বছর ৮.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯.৬৪ শতাংশে। কোম্পানিটি ২০২৪ সালে ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২২ সালে কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ এবং ২০২৩ সালে ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
রেনেটা
রেনেটা ফার্মায় বিদেশিদের শেয়ার রয়েছে ২০.৮৯ শতাংশ। গত বছর ৩১ জুন কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ২২.২৩ শতাংশ, যা ১.৩৪ শতাংশ কমে বর্তমানে ২০.৮৯ শতাংশে নেমেছে। কোম্পানিটি ২০২৪ সালে ৯২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২৩ সালে দিয়েছিল ৬২.৫০ শতাংশ এবং ২০২২ সালে ১৪০ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ বোনাস। তবে ফার্মা খাতের অন্যতম মৌলভিত্তির কোম্পানিটি গত কয়েক বছর যাবত নেতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে।
স্কয়ার ফার্মা
স্কয়ার ফার্মায় বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১৫.৪৫ শতাংশ। গত বছর ৩১ জুন কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ১৩.৭৬ শতাংশ, যা পরবর্তীতে বেড়ে ১.৬৯ শতাংশ হয়েছে। কোম্পানিটি ২০২৪ সালে বিনিয়োগকারীদের ৯২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগে ২০২২ সালে ১০০ শতাংশ ক্যাশ এবং ২০২৩ সালে ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এটি ফার্মা খাতের একটি স্থিতিশীল প্রবৃদ্ধির কোম্পানি।
মিজান/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
