শেয়ারবাজারে ক্লাসিক কারসাজি
১০% ডিভিডেন্ডের শেয়ারের পতন, নো ডিভিডেন্ডের উত্থান!
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে মুনাফা ও ডিভিডেন্ড ঘোষণার ক্ষেত্রে তালিকাভুক্ত দুই কারসাজি কোম্পানির মধ্যে এক অদ্ভুত উল্টো চিত্র দেখা দিয়েছে। যে কোম্পানিটি তাদের ডিভিডেন্ড ১ শতাংশ থেকে ১০ শতাংশে বাড়িয়েছে, ঘোষণার দিনেই তার শেয়ারদর কমেছে। আর যে কোম্পানিটি আগের বছরের ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের বিপরীতে লোকসানের কারণে এবছর 'নো ডিভিডেন্ড' ঘোষণা করেছে, তার শেয়ারদর উল্টো বেড়েছে। কারসাজি কোম্পানির এই দুই রকম প্রবণতা নিয়ে বিনিয়োগকারী মহলে জোর আলোচনা চলছে, যা শেয়ারবাজারে চলমান কারসাজি এবং বিনিয়োগকারীদের লটারি খেলার প্রবণতাকে সামনে এনেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য তাদের ডিভিডেন্ড এক লাফে ১ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। শুধু তাই নয়, গত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল মাত্র ১ পয়সা, যা সমাপ্ত অর্থবছরে ২৭ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ, কোম্পানির ইপিএস এবং ডিভিডেন্ড—উভয়ই বেড়েছে। স্বাভাবিক প্রবণতা অনুযায়ী এমন ঘোষণার পর শেয়ারদর বাড়ার কথা থাকলেও, আজ ইতিবাচক বাজারে সেই শেয়ারটির দাম কমেছে ১ টাকা ৭০ পয়সা।
অন্যদিকে, প্রায় একই রকম দুর্বল মৌলের আরেক কোম্পানি ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক-আইএসএন সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিলেও, সমাপ্ত অর্থবছরে তারা শেয়ারপ্রতি লোকসান করেছে ৪৩ পয়সা। অথচ, তার আগের বছর তারা শেয়ারপ্রতি ১২ পয়সা লাভ করেছিল। অর্থাৎ, ইপিএস কমে লোকসানে যাওয়া এবং 'নো ডিভিডেন্ড' ঘোষণার মতো নেতিবাচক খবর সত্ত্বেও, আজ এই কোম্পানিটির শেয়ারদর উল্টো ২ টাকা ৯০ পয়সা বেড়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, এই ধরনের আচরণ সম্পূর্ণ অযৌক্তিক এবং এটি শেয়ারবাজারে চলমান কারসাজির একটি ক্লাসিক উদাহরণ। দুর্বল বা 'জেড' ক্যাটাগরির কাছাকাছি থাকা কোম্পানিগুলোর শেয়ারদর ডিভিডেন্ড বা মুনাফার ভিত্তিতে নয়, বরং কারসাজি চক্রের হাতের ইশারায় শেয়ার দর ওঠানামা করে। খান ব্রাদার্সের ক্ষেত্রে 'সেল অন নিউজ' নীতি অনুসরণ করা হয়েছে, আর আইএসএন-এর ক্ষেত্রে নেতিবাচক খবরকেও পুঁজি করে দর বাড়িয়ে কৃত্রিম চাহিদা তৈরি করা হয়েছে।
এই দুটি কোম্পানির ঘটনা প্রমাণ করে, শেয়ারবাজারে একটি অসাধু চক্র এখনো অত্যন্ত সক্রিয়। তারা দুর্বল মৌলের কোম্পানিগুলোকে বেছে নিয়ে কৃত্রিমভাবে দর বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করে এবং পরে বিপুল মুনাফায় শেয়ার ছেড়ে দেয়। এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নতুন এবং অসচেতন বিনিয়োগকারীরা, যারা কেবল ঘোষণার ওপর ভিত্তি করে অথবা শেয়ারদর বাড়তে দেখে বিনিয়োগ করেন।
উল্লেখ, সমাপ্ত অর্থবছরে খান ব্রাদার্সের ইপিএস হয়েছে ২৭ পয়সা। অথচ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রায় চার গুণ ১ টাকা। এখানেও কারসাজিকারীদের সঙ্গে কোম্পানির অশুভ আঁতাত রয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা দাবি করছেন।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট খান ব্রাদার্সের শেয়ার দর ছিল ১১৩ টাকা। তারপর টানা উত্থানে ১৮ সেপ্টেম্বর ১৬৩ টাকার ওপরে লেনদেন হয়। তারপর থেকে সংশোধনের ধারায় থাকে। গত ৭ নভেম্বর ১৪৮ টাকার ওপর থেকে টানা পতনে থাকে। যা আজও অব্যাহত থাকে।
অন্যদিকে, গত ৭ আগস্ট আইএসএন-এর দর ছিল ৪৩ টাকার নিচে। এরপর থেকে টানা উত্থান। ৯ সেপ্টেম্বর শেয়ারটির দর ১২০ টাকার ওপরে লেনদেন হয়। তারপর থেকে ধারাবাহিক পতন। গতকাল মঙ্গলবার পর্যন্ত শেয়ারটির ধারাবাহিক পতন হয়েছে। আজ নো ডিভিডেন্ড ও লোকসানের খবরে বেড়েছে।
তহা/
পাঠকের মতামত:
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি










