ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ শেয়ারবাজারের ১৭ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য একটি কঠোর বাধ্যবাধকতা হলো—পরিচালনা পর্ষদ কর্তৃক প্রস্তাবিত ডিভিডেন্ড বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে তা শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে হবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ আর্থিক নিয়ম লঙ্ঘন করেছে দেশের ১৭টি তালিকাভুক্ত কোম্পানি। নির্ধারিত সময়ের আট মাস পেরিয়ে গেলেও এই কোম্পানিগুলো ঘোষিত ডিভিডেন্ড বিতরণ করেনি, যা বিনিয়োগকারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
এই গুরুতর ব্যর্থতা সত্ত্বেও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যত কোনো ব্যবস্থা নিতে পারেনি। গত এপ্রিলে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বিএসইসি-এর বৈঠক হয়েছিল, কিন্তু পাঁচ মাস পার হওয়ার পরও কোম্পানিগুলো তাদের বিতরণ সম্পন্ন করেনি।
ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতার কারণে মূল বোর্ডে তালিকাভুক্ত ১২টি কোম্পানির 'জেড' ক্যাটাগরিতে অবনমন ঘটেছে। এই অবনমনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। 'জেড' ক্যাটাগরি ব্যতীত অন্যান্য ক্যাটাগরির শেয়ার লেনদেনের পর টি+২ অর্থাৎ তৃতীয় দিনে বিক্রয়যোগ্য হয়। কিন্তু 'জেড' ক্যাটাগরির শেয়ারের ক্ষেত্রে সেটেলমেন্টের জন্য একদিন বেশি সময় লাগে, অর্থাৎ তা চতুর্থ দিনে বিক্রয়যোগ্য হয়। নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারাও স্বীকার করছেন যে, এটি এক প্রকার 'শাস্তি', যা কোম্পানি নয়, বরং বিনিয়োগকারীদেরই বহন করতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে বিএসইসি-এর কর্মকর্তারা বলছেন, ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতার জন্য মূলত কোম্পানির পরিচালকরাই দায়ী, কারণ নিরীক্ষিত আর্থিক হিসাব পর্যালোচনার পরেই তারা ডিভিডেন্ড ঘোষণা করেছিলেন এবং এটি সাধারণ সভায় অনুমোদিত হয়েছিল। ফলে পরিচালকদেরই শাস্তির আওতায় আনা উচিত।
ডিএসই প্রধান বোর্ডে তালিকাভুক্ত ১২টি কোম্পানির মধ্যে ১০টি কোম্পানি এক টাকাও ডিভিডেন্ড বিতরণ করেনি। এর মধ্যে লুব-রেফ (বাংলাদেশ), আলিফ ম্যানুফ্যাকচারিং, সাইফ পাওয়ার টেক, আমরা টেকনোলজিস ও ফরচুন সুজ মাত্র ১ শতাংশ হারে ডিভিডেন্ড ঘোষণা করেছিল। অন্যদিকে, ওরিয়ন ফার্মা ও আমরা নেটওয়ার্কস ১০ শতাংশ এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ১.৭৫ শতাংশ, এসএস স্টিলস ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেও তা কার্যকর করেনি। আংশিক ডিভিডেন্ড বিতরণ করা দুটি কোম্পানি হলো আফতাব অটো মোবাইলস (ঘোষিত ১০% ক্যাশ ডিভিডেন্ডের মাত্র ১২.০৬ শতাংশ বিতরণ) এবং এডভেন্ট ফার্মা (ঘোষিত ১% ডিভিডেন্ডের ৪০.২১ শতাংশ বিতরণ)।
এছাড়া, এসএমই মার্কেটে তালিকাভুক্ত বিডি পেইন্টস (১২%), ওরাইজা এগ্রো ইন্ডাস্ট্রিজ (৫%) এবং মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ (৪%) ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেও বিনিয়োগকারীদের কোনো অর্থ দেয়নি। আংশিক বিতরণ করেছে হিমাদ্রি লিমিটেড (৭৭.৩৭%), বেঙ্গল বিস্কিটস (৬২.১৩%) ও মাস্টারফিড এগ্রোটেক (১৪.৫৯%)। এই কোম্পানিগুলোর অর্থবছর ২০২৪ সালের জুনে শেষ হয়েছিল এবং ডিএসইর সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
নির্ধারিত সময়ে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতার জন্য সিকিউরিটিজ আইন অনুযায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বিএসইসি বললেও এখন পর্যন্ত কার্যত কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে জানতে চাইলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেও তা বিতরণ করেনি সেসব কোম্পানির বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, এনফোর্সমেন্টের অংশ হিসাবে কোম্পানির পরিচালকদের শুনানিতে ডাকা হবে এবং এরপর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন সভায় উপস্থাপন করা হবে।
ইতিবাচক দিক হলো, তালিকাভুক্ত চারটি কোম্পানি—আরএকে সিরামিকস, সি পার্ল, নাভানা সিএনজি ও জেনেক্স ইনফোসিস—নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কয়েক মাস পর ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন করেছে। এর মধ্যে আরএকে সিরামিকসের সেক্রেটারি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, সাধারণ বিনিয়োগকারীদের ডিভিডেন্ড নির্ধারিত সময়ে বিতরণ করা হলেও এনবিআরের আন্দোলনের কারণে তাদের হোল্ডিং কোম্পানির ডিভিডেন্ড বিলম্বে বিতরণ করা হয়েছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- পদত্যাগের কারণ জানালেন ইশরাক
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন নিয়মে সরাসরি শেয়ারবাজারে আসার সুযোগ পাচ্ছে ৭ শ্রেণির কোম্পানি
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা




.jpg&w=50&h=35)





