ভারতের বিরুদ্ধে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: নেপালের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এক খোলা চিঠিতে ভারত সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, ভারতের স্বার্থবিরোধী অবস্থান নেওয়ার কারণেই তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। একইসঙ্গে তিনি লিম্পিয়াধুরা, কালাপানি, লিপুলেখ, অযোধ্যা এবং ভগবান রামের জন্মস্থান সংক্রান্ত বিতর্কে নিজের অবস্থান তুলে ধরেছেন।
সহিংস বিক্ষোভ, পদত্যাগ এবং গুজব
গত ৯ সেপ্টেম্বর নেপালে টানা দুই দিনের সহিংস জেন-জি (Gen-Z) বিক্ষোভের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ওলি। পদত্যাগের পরপরই গুজব ছড়িয়ে পড়ে—তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তবে পরে জানা যায়, তিনি রাজধানী কাঠমান্ডুর কাছে শিবপুরি সেনা ব্যারাকে সামরিক বাহিনীর নিরাপত্তায় অবস্থান করছেন।
চিঠিতে বিস্ফোরক দাবি: “ভারতের জন্যই ক্ষমতা হারালাম”
১০ সেপ্টেম্বর নেপালি সংবাদমাধ্যম খবর হাব-কে পাঠানো এক চিঠিতে ওলি স্পষ্ট ভাষায় লেখেন:
“আমি লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ নিয়ে প্রশ্ন তোলায়, আর রামের জন্মস্থান সম্পর্কে ঐতিহাসিক সত্য তুলে ধরায় ভারত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা চায় না নেপাল স্বাধীনভাবে নিজের ভূখণ্ড ও ইতিহাসের কথা বলুক। এই কারণেই আমাকে সরানো হয়েছে।”
সীমান্ত বিতর্ক: ভারতের সাথে দীর্ঘদিনের টানাপোড়েন
লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ—এই তিন অঞ্চলকে ঘিরে ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত বিরোধ চলছে। ১৮১৬ সালের সুগৌলি চুক্তি অনুসারে, কালি নদীকে দুই দেশের সীমান্ত হিসেবে নির্ধারণ করা হয়। তবে বিতর্কের কেন্দ্রে রয়েছে—নদীর উৎস কোথায়?
নেপালের দাবি: কালি নদীর উৎস লিম্পিয়াধুরা, তাই এই অঞ্চল নেপালের অবিচ্ছেদ্য অংশ।
ভারতের দাবি: কালি নদীর উৎপত্তি কালাপানির কাছে, যা ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ভারতের মতে, লিপুলেখ তাদের ভূখণ্ডের অংশ এবং ১৯৫৪ সাল থেকেই তারা চীনের সঙ্গে এখান দিয়ে বাণিজ্য করছে।
ভারত নেপালের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এ দাবির “কোনো ঐতিহাসিক ভিত্তি নেই”।
রাম জন্মস্থান বিতর্ক: “অযোধ্যা নয়, রাম জন্মেছেন নেপালে!”
২০২০ সালের জুলাই মাসে কেপি শর্মা ওলি আরও এক বিস্ফোরক দাবি করে বলেন:“ভগবান রাম ভারতের নয়, বরং নেপালের। প্রকৃত অযোধ্যা অবস্থিত নেপালের পূর্ব বীরগঞ্জে। ভারত ‘ভুয়া অযোধ্যা’ তৈরি করেছে।”
তিনি প্রশ্ন তুলেন—যদি রাম ভারতের হন, তবে কীভাবে তিনি নেপালের জনকপুরের সীতাকে বিবাহ করলেন? প্রাচীনকালে এত দীর্ঘ পথ অতিক্রম করার প্রযুক্তি বা যোগাযোগ ব্যবস্থা তো ছিল না!
এই মন্তব্য ঘিরে তখন ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকে এটিকে “রাজনৈতিক চমক” এবং “ইতিহাস বিকৃতি” বলে অভিহিত করে।
ক্ষমতা হারানোর পর ওলি বলছেন, ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নেপালের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় থাকার ফলেই তিনি ক্ষমতা হারিয়েছেন। তার দাবি, ভারতের প্রভাবে এবং চাপের মুখে নেপালের রাজনীতি তাকে সরিয়ে দিয়েছে।
গুজব উঠলেও, তিনি পালিয়ে যাননি। জানা গেছে, তিনি বর্তমানে শিবপুরি সেনা ব্যারাকে অবস্থান করছেন এবং নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে আছেন।
কেপি শর্মা ওলির এই অবস্থান নেপাল-ভারত সম্পর্ককে নতুন করে উত্তপ্ত করতে পারে। বিশেষ করে সীমান্ত ও ধর্মীয় বিষয়গুলোতে তার বক্তব্য দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, ভারত এই অভিযোগের কী জবাব দেয় এবং নেপালের রাজনৈতিক ভবিষ্যত কোন দিকে মোড় নেয়।
জাহিদ/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত





.jpg&w=50&h=35)







