ন্যাশনাল টি-তে অনিয়মের পাহাড়: বেতন বন্ধ, তবু বাড়তি ফি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অমান্য করে রাইটস ইস্যুর তহবিল থেকে ২৯ কোটি টাকা খরচ করেছে। অথচ এ সময় কোম্পানির চা বাগানের শ্রমিকদের ১৭ সপ্তাহের এবং কর্মকর্তা-কর্মচারীদের ছয় মাসের বেতন বকেয়া রয়ে গেছে।
বিএসইসি গত বছরের ১৭ অক্টোবর স্পষ্ট নির্দেশ দিয়েছিল, সরকারের ৫১ শতাংশ শেয়ার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাইটস ইস্যুর টাকা ব্যবহার করা যাবে না। কিন্তু সেই নির্দেশনার তোয়াক্কা না করে চলতি বছরের জুলাইয়ে কোম্পানিটি গোপনে এ অর্থ ব্যয় করেছে। জানা গেছে, এই অর্থ ব্যাংক ঋণ পরিশোধে ব্যবহার করা হয়েছে। অথচ প্রসপেক্টাসে স্পষ্টভাবে বলা ছিল, রাইটস ফান্ড ব্যবহৃত হবে ঋণ পরিশোধ, কার্যনির্বাহী মূলধন জোগান এবং চা বাগান ও কারখানার উন্নয়ন কাজে।
এদিকে, আর্থিক প্রতিবেদনের ক্ষেত্রেও অনিয়ম করেছে কোম্পানিটি। প্রায় এক বছর ধরে কোনো প্রতিবেদন প্রকাশ না করায় সাধারণ বিনিয়োগকারীরা থেকেছেন সম্পূর্ণ অন্ধকারে।
পরিচালনা পর্ষদ এরই মধ্যে নিজেদের সুবিধা বহুগুণ বাড়িয়েছে। পরিচালকদের সভা ফি ৬ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে। এতে কোম্পানির গঠনতন্ত্রের ১২৮ নম্বর ধারা এবং বিএসইসি'র ২০২১ সালের নির্দেশনা—উভয়ই লঙ্ঘন হয়েছে। আইন অনুযায়ী, এজিএম-এর অনুমোদন ছাড়া সভা ফি বাড়ানো যায় না এবং ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির পরিচালক সর্বোচ্চ ৮ হাজার টাকার বেশি নিতে পারেন না।
ফলশ্রুতিতে পরিচালকরা আগে কর কেটে প্রতি সভায় যেখানে ৫ হাজার ৪০০ টাকা পেতেন, এখন পাচ্ছেন ১০ হাজার ৮০০ টাকা। শুধু তাই নয়, স্বতন্ত্র পরিচালক ও বর্তমান চেয়ারম্যান মামুন রশীদকে দেওয়া হচ্ছে মাসিক ৭৫ হাজার টাকা সম্মানী। কর কাটার পর এই পরিমাণ দাঁড়ায় ৬৭ হাজার ৫০০ টাকা। কাগজপত্রে এই খরচ দেখানো হয়েছে বিনোদন, যাতায়াত ও টেলিফোন সুবিধার খাত হিসেবে। অভিযোগ ওঠার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ভাতা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যাশনাল টি অনিয়মের অভয়ারণ্যে পরিণত হয়েছে। শেয়ারের দামের কারসাজি, শ্রমিক সংখ্যা বাড়িয়ে দেখানো, এমনকি সিন্ডিকেটের কাছে বাজারদরের চেয়ে কম দামে চা বিক্রির মতো কর্মকাণ্ড এখন নিয়মিত। এর ফলে কোম্পানির ব্যাংক ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি টাকায়।
কোম্পানির বকেয়া সমস্যাও দিন দিন বাড়ছে। শ্রমিকদের ১৭ সপ্তাহের বেতন, কর্মকর্তা-কর্মচারীদের ছয় মাসের বেতন এবং বাগানের ছয় মাসের বিদ্যুৎ বিল অদায় রয়ে গেছে।
সমালোচকদের দাবি, পরিচালকরা ইচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠানকে এই করুণ অবস্থায় ঠেলে দিচ্ছেন, যাতে সরকারকে বোঝানো যায়—বেসরকারি খাতে হস্তান্তরই একমাত্র সমাধান। তবে সবকিছু জানার পরও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং অভিযোগ উঠেছে, তারা উল্টো পরিচালক ও চেয়ারম্যানের অনিয়মে নীরব সহযোগী হয়ে উঠেছে।
তহা/
পাঠকের মতামত:
- ক্রেডিট রেটিংয়ে ইতিবাচক অবস্থান ধরে রেখেছে দুই তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ১৯৭ কোটি টাকার শেয়ার ইস্যুর অনুমোদন পেল মিডল্যান্ড ব্যাংক
- সাউথইস্ট ব্যাংকের এজিএম ও ইজিএমের তারিখ নির্ধারণ
- তিন বছর মেয়াদি গ্রিন বন্ড ছাড়ার সিদ্ধান্ত
- রামিসার পর এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষ/ণ
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে বড় ধাক্কা; নতুন নিয়মে দেশে ফিরতে হবে
- ভারত পেরিয়ে এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী লীগ’!
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন চাঞ্চল্য
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর
- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিল দিল্লি
- বিএনপি-ছাত্রদলকে দায়ী করে সরব হাসনাত-সারজিস
- বাংলাদেশি অভিবাসীদের জন্য বড় সুখবর দিল স্পেন
- যেভাবে নামকরণ হলো ‘ককরোচ জনতা পার্টি’র
- বিদেশে স্বামী, দেশে প্রেমিক—শেষে কোটি টাকার কেলেঙ্কারি
- ধর্ষি/ত শিশুর পরিবারের সামনে একে একে কাটা হয় ধর্ষ/কের অঙ্গ
- নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- সরকারি কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- বাহামার বিয়ে নিয়ে নতুন চাপে ট্রাম্প
- প্রকাশ্যে রামিসার ধ/র্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম
- আবাসিক হোটেলে সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি, ভিডিও ভাইরাল
- বাংলাদেশি শিল্পীদের নিয়ে নতুন বিতর্কে রুদ্রনীল ঘোষ
- চতুর্থ শ্রেণি থেকে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ৮ ধরনের খেলা
- হঠাৎ ১০ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
- ইরানের নতুন সিদ্ধান্তে বাড়ছে যুদ্ধের শঙ্কা!
- ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- নারীদের বিনিয়োগ সচেতনতা বাড়াতে বিএসইসির উদ্যোগ
- ‘ভাবনাকে একা সাজিয়ে আদালতে নিয়ে আসেন ফুফু’
- বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- শিক্ষা প্রশাসনে টানাপোড়েনের পর এলো নতুন আদেশ
- এসএমই খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- কমোডিটি মার্কেট বিষয়ে জ্ঞান ঘাটতি পূরণে সিএসইর নতুন উদ্যোগ
- নিরাপদ বিনিয়োগ সচেতনতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারে বড় কোম্পানি আনতে নতুন নীতির কথা জানালেন অর্থমন্ত্রী
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি সিদ্ধান্তে পাসপোর্টে বড় পরিবর্তনের ইঙ্গিত
- মাদরাসায় জাতীয় গান বাধ্যতামূলক; বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া
- কোরবানির পশু কেনার নতুন পদ্ধতি নিয়ে তুমুল আলোচনা!
- হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: পলক
- এনআইডি দেখালেই মিলবে ছাড়, মেট্রো রেলে নতুন ঘোষণা
- ভাইপো ট্যাক্স’ নিয়ে বিস্ফোরক অভিযোগ
- ধারাবাহিক উত্থানে প্রাণ ফিরছে শেযারবাজারে
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাউথইস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির ছাড়পত্র
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন
- আইসিবি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের তথ্য সংশোধন
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- পাওয়ার গ্রিডের মূলধন বৃদ্ধিতে বিএসইসির সম্মতি
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- আইসিবির কাছ থেকে ২২৫ কোটি টাকা ফেরত চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ রেইস ম্যানেজমেন্ট
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ক্রেডিট রেটিংয়ে ইতিবাচক অবস্থান ধরে রেখেছে দুই তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ১৯৭ কোটি টাকার শেয়ার ইস্যুর অনুমোদন পেল মিডল্যান্ড ব্যাংক
- সাউথইস্ট ব্যাংকের এজিএম ও ইজিএমের তারিখ নির্ধারণ
- তিন বছর মেয়াদি গ্রিন বন্ড ছাড়ার সিদ্ধান্ত




