মার্কেট মেকারদের ভূমিকা প্রশ্নবিদ্ধ!
জয়ন্ত দে : গেল সপ্তাহের শুরুর দিকে (২১-২৪ জানুয়ারী) মার্কেটে সেল প্রেসার থাকলেও ধীরে ধীরে সেল প্রেসার কমতে থাকে। আর ধারাবাহিকতায় আমরা আশা করেছিলাম, এই সপ্তাহে মার্কেট ব্যালান্স হতে শুরু করবে। কিন্তু গত কয়েক দিনের সুচকের উঠানামা অনেকটা কৃত্রিম বলে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে ? মার্কেটে বেশিরভাগ শেয়ারের দর কমলেও অনেক সময় দেখা যায় ইনডেক্স পজিটিভ রয়েছে কিংবা সামান্য নেগেটিভ। আবার এই সপ্তাহে শুরুতে মার্কেটে গুরুতর সেল প্রেসার না থাকলেও ইনডেক্স বেশ নেগেটিভ। এটা করা হয় বড় মূলধনী কিছু কোম্পানির শেয়ারের দর উঠানামার মাধ্যমে ।
গত বৃহস্পতিবার ও আজকের মার্কেট ছিল অনেকটাই এই রকম। প্রথমে বড় মূলধনের কিছু কোম্পানির দর কমিয়ে মার্কেটের গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ভেঙে দেওয়া, পরে মার্কেট সেন্টিমেন্ট নেতিবাচক ধারায় প্রভাবিত করে শেয়ার কেনার অপকৌশল লিপ্ত রয়েছে অসাধু চক্র। বর্তমানে ডিমান্ড আর সাপ্লাই এর মাধ্যমে সূচক ঠিক মত নির্ধারিত হচ্ছে না। মার্কেট মেকারদের ভূমিকা প্রশ্নবিদ্ধ।
সেক্টর অনুসারে আমি কিছু লিডিং স্টক এখানে তুলে ধরছি, যে স্টকগুলোর সেল প্রেসার নেই। বরং মার্কেট প্যানিক এর কারণে দাম কমেছে । গত সপ্তাহে এই স্টকগুলোতে বেশিরভাগ সেল হওয়ার পরও ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু এই সপ্তাহে সেল ভলিউম অতোটা ছিল না, তারপরও যথেষ্ট পতন হয়েছে। যেগুলো হলো-
ব্যাঙ্ক সেক্টর : আই এফ আই সি ব্যাঙ্ক / ইউনিয়ন ব্যাঙ্ক / গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক টেক্সটাইল সেক্টর : পি টি এল / মতিন স্পিনিং / মালেক স্পিনিং / মেট্রো স্পিনিং ফিন্যান্স : লংকা বাংলা / ডি বি এইচ / আই ডি এল সি / ইঞ্জিনিয়ারিং : এস এস স্টিল / জি পি এইচ ইস্পাত / এন পলিমার / ইফাত অটো ফার্মাসিউটিক্যাল : বিকন ফার্মা / বেক্সিমকো ফার্মা / একমি ল্যাব / ফার্মা এইড ইন্সুরেন্স সেক্টরে আজ বেশ কিছু স্টক ইতিবাচক ধারায় ছিল
এছাড়া, একটি পক্ষ দীর্ঘদিন যে দাবী করছিলেন, ফ্লোর তুলে দিলে মার্কেট স্বাভাবিক হবে এবং বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্ত হবেন না। বস্তুতঃ ফ্লোর প্রত্যাহার করার পর যারা মার্জিন বিনিয়োগকারী, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে ফোর্স সেলের শিকার হয়েছেন। এছাড়াও দীর্ঘ দেড় বছর ফ্লোরে আটকে থাকার কারণে মোটা অংকের সুদ তাদের গুনতে হচ্ছে। এখন বিনিয়োগকারীদের যে ক্ষতি হলো তার দায়ভার কে নেবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আল আমিন স্যার মার্কেট বিশ্লেষণে খুব সুন্দরভাবে এই বিষয়টিকে তুলে ধরেছেন। এজন্য বিনিয়োগকারীদের পক্ষ থেকে উনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
প্রকৃতপক্ষে, ফ্লোর প্রাইস প্রত্যাহার হলে মার্কেট ভালো হবে- এই ধারণাটাই আমি ঠিক মনে করছি না। কারণ মার্কেট ছিল অপরিপক্ষ। ফ্লোর প্রত্যাহার করলে যে সেল প্রেসার আসবে, সেটার জন্য মার্কেট রেডি ছিল না। এছাড়া মার্কেটে ম্যানুপুলেশন রোধ করা যাচ্ছিল না। যার কারণে কিছু অপ্রীতিকর প্রাইস অ্যাকশন হলো, আর অভিযোগ করা হচ্ছিল ফ্লোর থাকার কারণে ম্যানুপুলেশন হচ্ছে। মার্কেটে দীর্ঘদিন ধরে ডিমান্ড সৃষ্টি হচ্ছে না। কেন ডিমান্ড সৃষ্টি হচ্ছে না? আংশিক ফ্লোর প্রাইস থাকার কারণ? কিন্তু আমি মূলত সামগ্রিক বৈশ্বিক এবং আভ্যন্তরিন অর্থনীতির একটি বড় কারণ বলে মনে করি। এছাড়া ইলেকশনকে ঘিরেও কিছুটা অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে ছিল।
তাহলে প্রশ্ন আসতে পারে, ফ্লোর প্রাইস বহাল রাখাই কি ঠিক ছিল? আমাদের প্রথমে যে বিষয়টি ভাবা উচিত, সেটি হলো ফ্লোর দেয়া হলো বিনিয়োগকারীদের স্বার্থ রাখার জন্য। বিনিয়োগকারীদের একটি পক্ষের দাবি ছিল - সূচক আরো ২০০ - ৩০০ পয়েন্ট বাড়ার পর ফ্লোর প্রত্যাহার করা। এছাড়া ফ্লোর প্রত্যাহার ধাপে ধাপে সময় নিয়ে (১-২ মাস ) করলে মার্কেটের উপর বাড়তি চাপ হতো না। তাই আমি মনে করি ফ্লোর প্রাইস প্রত্যাহারের পূর্বে এই বিষয়গুলো ঠিক মতো নির্ণয় করা হয়নি আর এটি ছিল হটকারী সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তটি নেয়া হয়েছিল একটি পক্ষের চাপে পড়ে। আমরা প্রত্যাশা করি শুধুমাত্র একটি বিশেষ পক্ষকে যেন সুবিধা দেওয়া না হয়। সামগ্রিক মার্কেট বিবেচনায় যেন পরবর্তী সিদ্ধান্তগুলো নেয়া হয়। আর বাজারে কোনো অসাধু চক্র যেন সুবিধা নিতে না পারে, সেজন্য কর্তৃপক্ষকে সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে, বিনিয়োগকারীদের স্বার্থ দেখার দায়িত্ব কর্তৃপক্ষের। যে বিষয়টি কর্তৃপক্ষ সব সময়ে জোর দিয়ে বলেও।
এই বক্তব্য আরও বিস্তারিত দেখতে নিচে ক্লিক করুন-
ইনডেক্স ইঞ্জিনিয়ারিং করে শেয়ার কিনার অপকৌশক অসাধু চক্রের
শেয়ারনিউজ, ২৮ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
