ভারত সফরে জামায়াতের বদলে যাওয়া বার্তা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নানা হিসাব-নিকাশের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে ঘুরেফিরে আসছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—জামায়াতে ইসলামীর প্রতি ভারতের বর্তমান দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত?
দীর্ঘদিন ধরে ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে ভারত সন্দেহের চোখে দেখে এসেছে। দলটির ধর্মভিত্তিক আদর্শ এবং অতীতে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতাদের সম্পৃক্ততার কারণে ভারত তাদের রাজনৈতিকভাবে বরাবরই 'অস্পৃশ্য' বলে বিবেচনা করেছে। এমনকি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেও দিল্লি বহুদিন ধরে বিএনপির প্রতি সদিচ্ছা দেখাতে আগ্রহী হয়নি।
তবে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের পুনরুত্থানের ইঙ্গিত মিলছে। ঢাকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন থেকে শুরু করে রাজপথে দলটির সক্রিয়তা বাড়ছে। এমন প্রেক্ষাপটে ভারতীয় বিশ্লেষক শ্রীরাধা দত্তের মতামত অনেকের মনোযোগ কেড়েছে।
ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ বিষয়ে দীর্ঘদিন গবেষণায় যুক্ত শ্রীরাধা দত্ত সম্প্রতি ঢাকা সফর করেন। সেখানে তিনি জামায়াতসহ বিএনপি, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, জামায়াতের নতুন নেতৃত্ব এক ভিন্ন চেহারায় আত্মপ্রকাশ করছে—জিনস ও টি-শার্ট পরে টেলিভিশনের টক শোতে অংশ নিচ্ছেন তারা, কথা বলছেন সংস্কার ও গণতন্ত্র নিয়ে।
জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে এক বৈঠকের প্রসঙ্গ টেনে শ্রীরাধা বলেন:“আমি ড. তাহেরকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম—সরকার গঠনের সুযোগ পেলে তারা কি দেশে শরিয়া আইন চালু করবেন? তিনি বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ‘আমরা কবে এমন বলেছি? এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।’”
এছাড়া তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকাও দলটির তরফ থেকে স্বীকার করা হয়েছে। মতিউর রহমান নিজামী ও দেলোয়ার হোসেন সাঈদীর মতো নেতারা প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন—এমন কথাও জানান তাহের।
শ্রীরাধা দত্তের ধারণা, জামায়াতের নবীন নেতৃত্ব এখন ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী। তাদের ভাষ্য অনুযায়ী, তারা মনে করে, “বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারত”—এটা তারা স্বীকার করতেও প্রস্তুত।
“তারা বলেছে, ২০০১-২০০৬ সালের ভারতবিরোধী ঘটনাগুলোর সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই—এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না।”
তবে শ্রীরাধার মন্তব্যে একটা সতর্কতাও ছিল:“জামায়াত দারুণ ‘চার্ম অফেনসিভ’ দেখাচ্ছে। তারা কথায় মুগ্ধ করতে জানে—কিন্তু বাস্তবে কী করছে, সেটাই গুরুত্বপূর্ণ। ভারতের উচিত এটা বোঝে এগোনো।”
ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এই বিশ্লেষণের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। তিনি বলেন, জামায়াত অতীতে যা ছিল, আজও তা-ই রয়েছে। তাদের অতীত অপরাধের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন:“তাদের হাতে রক্ত লেগে আছে। জামায়াত হলো মুসলিম ব্রাদারহুডের অংশ, যারা একাধিক দেশে সহিংস আদর্শে বিশ্বাস করে। এদের বদলানোর সম্ভাবনা নেই।”
তিনি আরও বলেন:“কী বলছে সেটা শুনে প্রতারিত হওয়া যাবে না—কী করছে, সেটাই আসল। ভারতকে এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে।”
সামগ্রিকভাবে বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা এবং নতুন মেরুকরণের মধ্যে জামায়াতে ইসলামী নিজেদের ‘নতুন সংস্করণ’ হিসেবে তুলে ধরতে চাইছে। যদিও দলটি দাবি করছে তারা অতীত ভুল বুঝেছে ও সংশোধন করেছে, তবুও ভারতের মতো রাষ্ট্রের কাছে এ ধরনের পরিবর্তনের বিশ্বাসযোগ্যতা যাচাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ভারতীয় বিশ্লেষকদের মতে, এটি এক ধরনের কূটনৈতিক পরীক্ষাও, যেখানে কথা আর কাজে ফারাক থাকলে এর পরিণতি হতে পারে বিপর্যয়কর।
জাহিদ/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত





.jpg&w=50&h=35)







