হিসাব নিকাশে মারাত্মক গড়মিল: অডিটরদের তোপের মুখে ন্যাশনাল টিউবস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেডের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মারাত্মক হিসাব সংক্রান্ত অসঙ্গতি, আন্তর্জাতিক হিসাব মান লঙ্ঘন এবং করপোরেট সুশাসনে বড় ধরনের দুর্বলতা ধরা পড়েছে। নিরীক্ষকদের এই পর্যবেক্ষণে কোম্পানির আর্থিক প্রতিবেদনের নির্ভরযোগ্যতা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই নিরীক্ষা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
নিরীক্ষকদের মতে, সবচেয়ে বড় অনিয়মটি পাওয়া গেছে কোম্পানির 'ওয়ার্ক-ইন-প্রসেস' বা নির্মাণাধীন পণ্যের মজুত গণনায়। কোম্পানিটি প্রায় ২ কোটি ৭৮ লাখ টাকার পাইপ নির্মাণাধীন মজুত হিসেবে দেখালেও বাস্তবে ওই নির্দিষ্ট সময়ে এর কোনো অস্তিত্ব খুঁজে পাননি নিরীক্ষকরা। প্রকৃত উৎপাদন ও বাস্তবিক উৎপাদনের মধ্যকার নেতিবাচক পার্থক্যকে উৎপাদনজনিত ক্ষতি হিসেবে না দেখিয়ে ভুলভাবে মজুত সম্পদ হিসেবে দেখানো হয়েছে। এর ফলে কোম্পানির সম্পদ এবং সংরক্ষিত আয়—উভয়ই কৃত্রিমভাবে বেশি দেখানো হয়েছে, যা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে পারে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ন্যাশনাল টিউবস সর্বশেষ ২০১২ সালে তাদের স্থায়ী সম্পদের পুনর্মূল্যায়ন করেছিল। গত ১২ বছরে কোনো পুনর্মূল্যায়ন না করা আন্তর্জাতিক হিসাব মান -এর স্পষ্ট লঙ্ঘন। এছাড়া সম্পদের অবচয় বা ক্ষয় গণনার ক্ষেত্রেও কোম্পানিটি কোনো আধুনিক বা সঠিক পদ্ধতি অনুসরণ করছে না। এমনকি তাদের কোনো কার্যকর 'অ্যাসেট ট্যাগিং' সিস্টেম বা পূর্ণাঙ্গ ফিক্সড অ্যাসেট রেজিস্টার নেই, যার ফলে সম্পদের ভৌত অস্তিত্ব যাচাই করা অসম্ভব হয়ে পড়েছে।
আর্থিক প্রতিবেদনে আরও কিছু বড় ধরনের অসঙ্গতি উঠে এসেছে। কোম্পানিটি অগ্রিম আয়কর হিসেবে ৪৩১ কোটি টাকা দেখিয়েছে, যেখানে কর সঞ্চিতি রয়েছে মাত্র ৯৮ কোটি টাকা। ফলে বাকি ৩৩৩ কোটি টাকার আদায়যোগ্যতা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এছাড়া শ্রম আইন লঙ্ঘন করে প্রভিডেন্ট ফান্ডের ১ কোটি ৬৮ লাখ টাকা নির্দিষ্ট ট্রাস্টি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়নি। গ্র্যাচুইটি স্কিম এবং লভ্যাংশ সংক্রান্ত বিএসইসি-র নিয়ম পালনেও কোম্পানিটি চরম অবহেলা দেখিয়েছে বলে অডিটররা জানিয়েছেন।
আর্থিক পারফরম্যান্সের দিক থেকেও কোম্পানিটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি মাত্র ৪৩ লাখ টাকার পণ্য বিক্রি করেছে এবং নীট লোকসান হয়েছে ২৭ লাখ টাকা। শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৭৭ পয়সা। টার্নওভার কমে যাওয়ায় এবং পাওনাদারদের অর্থ পরিশোধ বেড়ে যাওয়ায় নগদ প্রবাহও নেতিবাচক হয়ে পড়েছে। তবে এই বিশাল লোকসানের মধ্যেও কোম্পানির বোর্ড ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে, যা বিনিয়োগকারীদের ধরে রাখার একটি চেষ্টা বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সোমবার ডিএসইতে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৬২ টাকা ৫০ পয়সা।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন
- ডিএসইতে অরেঞ্জ ইকোনমি সামিট, টেকসই বিনিয়োগের নতুন সন্ধান
- চ'ড়-থা'প্প'ড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
- আশুরার সরকারি ছুটি নিয়ে নতুন তথ্য
- ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
- লুৎফুজ্জামান বাবরের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা জানা গেল
- সোনালী লাইফের বড় আয়োজন, সম্মানিত হলেন সেরা পারফর্মাররা
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের সংকট কাটাতে দ্রুত পদক্ষেপের দাবি
- রিং শাইনের স্থগিত আইপিও তহবিল ইস্যু নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে দর সংশোধন
- ১৫ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন হিজরি বছরে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ
- বিবাহ নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ—সবখানেই দেখা যায় এই দৃশ্য
- সারা বছর বৃষ্টির অপেক্ষায় থাকে যে মাছ
- দিল্লি ঘটনা নিয়ে জাহেদ উর রহমানের ব্যাখ্যা
- আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- প্রাইম লাইফের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ন্যাশনাল ফিড মিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিম নিক্ষেপ থেকে হাতাহাতি—হাসনাতের সফরে নাটকীয় মুহূর্ত
- মঞ্চে ওঠার আগেই হামলা! এরপর যা করলেন সমর্থকেরা
- বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে অতিরিক্ত প্রভিশন রেখেছে এনসিসি ব্যাংক
- বার্জার পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন পদক্ষেপ ইসলামী ব্যাংকের
- নৌবীমা দাবির অর্থ পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স
- ৩ মামলায় জামিন পেলেন মমতাজ
- ভিসা আবেদনের আগে জেনে নিন নতুন নিয়ম
- আবারও গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
- মোদিকে রুটি-লবণ দিয়ে স্বাগত, এর পেছনের রহস্য
- নিরপেক্ষ ও দক্ষ ব্যক্তিদের নিয়ে গঠন হবে ৫ সদস্যের বোর্ড
- ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ দূর করতে সাত দফা দাবি গ্রাহক ফোরামের
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ইতিবাচক প্রত্যাশায় বাজারে গতি, সূচকের ধারাবাহিক অগ্রযাত্রা
- ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করল আর্জেন্টিনা
- দেশে ফিরেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন উপদেষ্টা
- মাত্র দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
- শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ
- বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট
- বন্ধ হচ্ছে যুদ্ধ, সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি






.jpg&w=50&h=35)
