মধ্যম আয়ের ফাঁদে বাংলাদেশ, অব্যাহত বৈষম্য ও দারিদ্র্য
নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেছেন, গত তিন বছরের তুলনায় বর্তমানে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে। এর মূল কারণ হলো, অর্থনীতিকে অস্থিতিশীল করে তোলা গোষ্ঠী এখন আর ক্ষমতায় নেই। তিনি বলেন, “অর্থ পাচার বন্ধ হয়েছে, হুন্ডির প্রবাহ কমেছে, বৈদেশিক মুদ্রা দেশে আসছে বেশি, আর ব্যাংক খাতের লুটপাট বন্ধ হয়েছে।” তবে ক্ষুদ্র ও পরিবার পর্যায়ে অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে। ব্যক্তি বিনিয়োগ, মজুরি হার, দারিদ্র্য এবং বৈষম্য বেড়েছে আগের তুলনায়।
রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের বিষয় ছিল ‘সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং উত্তরণের পথ’। প্রয়াত মোয়াজ্জেম হোসেন ছিলেন ইআরএফের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৌলত আক্তার মালা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম। ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের চেয়ারম্যান ও আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান মোয়াজ্জেম হোসেনের অবদান স্মরণ করেন এবং বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি; বরং বৈষম্য আরও বেড়েছে।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক আরোপ প্রসঙ্গে ড. জাহিদ হোসেন বলেন, ভারত ও চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ বাংলাদেশের জন্য সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তিনি জানান, এ পরিস্থিতিতে ২০২৫–২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ অতিরিক্ত ২০৫ কোটি ডলার রপ্তানির সুযোগ পেতে পারে।
সংস্কার প্রসঙ্গে ড. জাহিদ বলেন, সাধারণ মানুষ সংস্কার চায়, কিন্তু বাস্তবায়নে প্রভাবশালী পক্ষগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। অনেকেই অন্যদের ওপর দায়িত্ব চাপিয়ে দেন। শুধু রাজনৈতিক সদিচ্ছা থাকলেই সংস্কার হবে না; এর জন্য প্রশাসনের অংশগ্রহণ, উপদেষ্টা পরিষদ, ব্যবসায়ী গোষ্ঠী ও নাগরিক সমাজের সমন্বিত ভূমিকা দরকার। অন্যথায় সংস্কার মাঝপথে আটকে যাবে।বর্তমান উপদেষ্টা পরিষদ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন—কেউ আন্তরিক, কেউ সাহসী, কেউ দিশাহারা, আবার কেউ অসহায়।
ড. জাহিদ বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক সিদ্ধান্তগুলো বাংলাদেশের পক্ষে কাজ করছে। বিশেষ করে জ্বালানির দাম কমেছে এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা এসেছে। ২০২৩–২৪ অর্থবছরের তুলনায় বর্তমান পরিস্থিতি তুলনামূলক স্বস্তিদায়ক হলেও বিনিয়োগ ও কর্মসংস্থান কমেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ব্যাংক এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে তিনি জানান, খাদ্য ও সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্যবহির্ভূত খাতে উন্নতি হয়নি। রিজার্ভ বেড়েছে, তবে টাকার মান কমেছে। খেলাপি ঋণের অঙ্কও বড় আকারে প্রকাশিত হয়েছে। তিনি প্রশংসা করেন খেলাপি ঋণ হিসাবের নতুন পদ্ধতি ও প্রকৃত ঋণগ্রহীতার তথ্য প্রকাশের উদ্যোগকে।
ড. জাহিদ হোসেন বলেন, দারিদ্র্যের হার বেড়েছে। এমন পরিবার বেড়েছে যারা দরিদ্র নয়, তবে সামান্য অভিঘাতে দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে। জটিল রোগে আক্রান্ত পরিবার এবং বৈষম্যের শিকার মানুষের সংখ্যাও বেড়েছে। ফলে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা এলেও পরিবার পর্যায়ে সংকট প্রকট।
তার ভাষায়, “বাংলাদেশ একটি মধ্যম আয়ের ফাঁদে আটকে গেছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট, দুর্বল ব্যাংক খাত, লজিস্টিক দুর্বলতা, শ্রমবাজারের উন্নয়ন না হওয়া এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয় এই ফাঁদ থেকে উত্তরণের পথে প্রধান বাধা।”
মিজান/
পাঠকের মতামত:
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













