×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৩ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

২০২৫ ডিসেম্বর ২৮ ১৭:২০:৫৫
৩ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরে প্রবাসী আয় (রেমিট্যান্স) উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রবাসী আয়ের উল্লম্ফনের ফলে ব্যাংকগুলোতে অতিরিক্ত ডলার জমা হয়েছে। এমন পরিস্থিতি সামাল দিতে, বৈদেশিক মুদ্রার যোগান-চাহিদার ভারসাম্য ঠিক রাখতে এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে ধারাবাহিকভাবে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।

এরই অংশ হিসেবে আজ (রোববার) তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক ১১ কোটি ডলার কিনেছে। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ছিল প্রতি ডলার ১২২.৩০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি ডিসেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংক ৯২ কোটি ডলার কিনেছে। জুলাই ২০২৫ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবছরে মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩,০৫৬ মিলিয়ন বা ৩.৫ বিলিয়ন ডলার।

প্রবাসী আয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছে ২১৭ কোটি ২১ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের ১৯৮ কোটি ৩০ লাখ ডলারের তুলনায় প্রায় ৯.৫ শতাংশ বৃদ্ধি। জুলাই থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় ১,৫২১ কোটি ডলার, যা গত বছরের একই সময়ে ১,৩১২ কোটি ডলারের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয়ে বড় ভূমিকা রেখেছে। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্বস্তিতে আছে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার পাঠিয়েছেন, যা দেশের মুদ্রায় প্রায় ৩৫,২৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে