‘দেশের টেক্সটাইল খাত আইসিইউতে চলে গেছে’
নিজস্ব প্রতিবেদক : দেশের টেক্সটাইল খাত কার্যত আইসিইউতে চলে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি মোহাম্মদ আলী খোকন। তিনি বলেন, এই খাতকে এখন আর সাময়িক সহায়তা দিয়ে বাঁচানোর সুযোগ নেই; টিকে থাকতে হলে সরকারের পক্ষ থেকে বড় ধরনের সিদ্ধান্ত জরুরি।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করা হয় ‘স্পিনিং সেক্টরে দীর্ঘদিন ধরে বিদ্যমান সমস্যা এবং তা থেকে উত্তরণে সরকারের করণীয়’ বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে।
মোহাম্মদ আলী খোকন বলেন, প্রায় ২২ বিলিয়ন ডলারের টেক্সটাইল খাত বর্তমানে গভীর সংকটে রয়েছে। এই খাতকে আইসিইউ অবস্থা থেকে বের করে আনতে হলে সরকারকে অবিলম্বে কার্যকর ও বড় পদক্ষেপ নিতে হবে। তিনি প্রস্তাব করেন, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টেক্সটাইল খাতের জন্য আলাদা একটি অর্থায়ন উইন্ডো চালু করতে হবে এবং সুদের হার উল্লেখযোগ্যভাবে কমাতে হবে।
তিনি আরও বলেন, গত অর্থবছরে টেক্সটাইল খাতকে সাড়ে ১২ থেকে ১৫ শতাংশ হারে কর দিতে হলেও চলতি বাজেটে করহার বেড়ে দাঁড়িয়েছে ২৭ শতাংশে, যা এই শিল্পের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে কাজ করছে।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এখন সুতা বিক্রি করে যে আয় হচ্ছে, তা দিয়ে কেবল শ্রমিকের মজুরি ও গ্যাস বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে। ফলে অনেক মালিক বাধ্য হয়ে মিল বন্ধ করে দিচ্ছেন। এই সংকট কাটাতে ব্যাংক সুদের হার, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর কোনো বিকল্প নেই।
তিনি সতর্ক করে বলেন, দেশীয় টেক্সটাইল শিল্প টিকে না থাকলে একসময় ভারত থেকে তুলা, সুতা ও কাপড় আমদানির ওপর নির্ভরতা বাড়বে। তখন পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি রপ্তানি খাতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বর্তমানে নানা সংকটে দেশের অন্তত ৫০টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। তিনি জানান, তার নিজের একটি কটন মিলও বন্ধ হয়ে গেছে এবং পরিস্থিতি অব্যাহত থাকলে তিনি ‘টেক্সটাইলবিহীন সভাপতি’ হয়ে যেতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন। খাতটিকে বাঁচাতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারের সিদ্ধান্ত কামনা করেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন বিটিএমএ’র সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার রাজীব হায়দারসহ সংগঠনের অন্যান্য নেতারা।
মুসআব/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













