বীমা খাতে সিইও নিয়োগে আসছে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে দীর্ঘদিন ধরে চলমান মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) সংকট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এ লক্ষ্যে ‘বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ প্রবিধানমালা–২০১২’ সংশোধন করে সিইও নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত শিথিল করা হয়েছে।
সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী এখন থেকে সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বীমা কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে কর্মরত কর্মকর্তারাও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন। বিষয়টি নিশ্চিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
এ ছাড়া আন্তর্জাতিকভাবে পরিচিত বহুজাতিক বীমা কোম্পানিতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরত পেশাজীবীদের ক্ষেত্রেও সিইও নিয়োগের শর্ত আগের তুলনায় সহজ করা হয়েছে, যাতে অভিজ্ঞ ও দক্ষ জনবল খাতে যুক্ত হতে পারে।
নতুন সংশোধনীতে একচ্যুয়ারি, সিপিএ, সিএফএ, সিএলইউ, আইসিএবি, এসিসিএ ও আইসিএমএবি’র ফেলো বা অ্যাসোসিয়েটসহ স্বীকৃত পেশাগত ডিগ্রি ও পদবিধারীদের জন্যও মুখ্য নির্বাহী কর্মকর্তা হওয়ার পথ সুগম করা হয়েছে। এর ফলে উচ্চমানের পেশাগত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের সিইও পদে আসার সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
সংশোধিত প্রবিধানমালায় সিইও নিয়োগ বা নবায়ণের ক্ষেত্রে আবেদন গ্রহণ ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানানোর সময়সীমা আগের ১৫ দিনের পরিবর্তে বাড়িয়ে ৬০ দিন নির্ধারণ করা হয়েছে, যাতে যাচাই-বাছাই আরও কার্যকরভাবে সম্পন্ন করা যায়।
একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নতুন বিধান যুক্ত করা হয়েছে। কোনো বীমা কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, মানিলন্ডারিং বা আর্থিক অনিয়মের কারণে অপসারিত ব্যক্তি কিংবা যাদের সিইও হিসেবে নিয়োগ বা নবায়ণের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তারা ভবিষ্যতে অন্য কোনো বীমা কোম্পানিতেও নিয়োগযোগ্য হবেন না।
আইডিআরএ জানিয়েছে, যোগ্য জনবলের ঘাটতির কারণে বর্তমানে বহু বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ শূন্য রয়েছে। অথচ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক পর্যায়ে এমন অনেক কর্মকর্তা রয়েছেন, যারা সিইও হিসেবে দায়িত্ব পালনে সক্ষম।
কর্তৃপক্ষের মতে, সংশোধিত প্রবিধানমালার মাধ্যমে সম্ভাব্য সিইওদের পরিধি বিস্তৃত হয়েছে। এতে একদিকে দক্ষ ও পেশাদার নেতৃত্ব নিশ্চিত হবে, অন্যদিকে বীমা কোম্পানিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। এর ফলে সামগ্রিকভাবে বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের








