লন্ডন স্টক এক্সচেঞ্জে স্থগিত হচ্ছে বেক্সিমকো ফার্মার লেনদেন
নিজস্ব প্রতিবেদক: সময়সীমার মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গ্লোবাল ডিপোজিটরি রিসিট (জিডিআর) লেনদেন স্থগিত হতে যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ জানুয়ারি ২০২৬ থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে।
জিডিআর মূলত এমন একটি আর্থিক উপকরণ, যার মাধ্যমে কোনো বিদেশি কোম্পানির শেয়ারের প্রতিনিধিত্ব করা হয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট কোম্পানিতে বিনিয়োগের সুযোগ পান। বেক্সিমকো ফার্মার ক্ষেত্রে এই জিডিআরের লেনদেনই লন্ডনের বাজারে স্থগিত হতে যাচ্ছে।
কোম্পানিটি গত ১৯ ডিসেম্বর প্রকাশিত এক ডিসক্লোজারে জানায়, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও চূড়ান্ত আর্থিক ফলাফল এআইএম রুল-১৯ অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এই বিলম্বের কারণ হিসেবে বেক্সিমকো ফার্মা জানিয়েছে, কোম্পানির বোর্ডে ৯ জন অতিরিক্ত স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে চলমান মামলাই প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএসইসি বেক্সিমকো ফার্মার বোর্ডে ৯ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের উদ্যোগ নেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোম্পানিটি উচ্চ আদালতে রিট করলে বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। বর্তমানে আদালতের অবকাশ ও বেঞ্চ পুনর্গঠনের কারণে মামলাটি শুরু থেকে নতুন করে শুনানির প্রয়োজন হবে, ফলে ২০২৬ সালের জানুয়ারির আগে কোনো রায় পাওয়া যাবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বোর্ড সভা করে হিসাব অনুমোদন করা না যাওয়ায় আর্থিক প্রতিবেদন প্রকাশও আটকে রয়েছে।
তবে লন্ডনের বাজারে জিডিআর লেনদেন স্থগিত হলেও দেশের শেয়ারবাজারে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মা। কোম্পানির ভাষ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেক্সিমকোর শেয়ার লেনদেন স্বাভাবিকভাবেই চলমান থাকবে। একই সঙ্গে স্থগিতকালীন সময়ে এআইএম-এর বিধি অনুসারে প্রয়োজনীয় সব তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলেও তারা নিশ্চিত করেছে।
আর্থিক সূচকে দেখা যায়, ২০২৪–২৫ অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৮৭ পয়সা। পাশাপাশি ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ গত ২৪ ডিসেম্বর লন্ডনের বাজারে প্রতিটি জিডিআর ৪২.৫০ পাউন্ড দরে লেনদেন হয়েছে। ২০০৬ সালের সেপ্টেম্বর মাস থেকে বেক্সিমকো ফার্মার জিডিআর লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রয়েছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের








