মন্ত্রিসভায় ভাঙনের সুর, অর্থমন্ত্রীর পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের মন্ত্রিসভায় ভাঙনের সুর বাজছে। পদত্যাগ করেছেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তেলআবিবের সরকারি সূত্র ইসরায়েলি চ্যানেল-১২-কে এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (৩১ মার্চ) সেই বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডানপন্থী জোটের মধ্যে উত্তেজনা আরও তীব্র হলো। এই জোট ভেঙে গেলে তেলআবিবে রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা করা হচ্ছে। ফলে, আগাম নির্বাচন হলে প্রধানমন্ত্রীর পদ হারাতে পারেন নেতানিয়াহুও।
স্মোট্রিচ পদত্যাগ করে নেসেটে ফিরে এসেছেন এবং তিনি তার নেতৃত্বাধীন অতি-ডানপন্থী ধর্মীয় জায়োনিজম পার্টির সাধারণ আইনপ্রণেতা হিসেবে কাজ করবেন।
জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের সাথে নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করার বিষয়ে বিরোধের মধ্যে এই পদত্যাগপত্র প্রকাশিত হয়েছে।
এ নিয়ে এক বিবৃতি দিয়েছে স্মোট্রিচের ধর্মীয় জায়োনিজম পার্টি। তাতে ওটজমা ইয়েহুদিত দলের প্রধান বেন-গভিরকে স্মোট্রিচ এবং নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ দলের মধ্যে করা রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে গুরুত্বপূর্ণ নিয়োগ এবং নীতিমালা নিয়ে অভ্যন্তরীণ বিভাজনে জড়িয়েছেন দলগুলোর নেতারা। এই পদক্ষেপটি ইসরায়েলের অতি-ডানপন্থী জোটের মধ্যে ক্রমবর্ধমান ভাঙন এবং অসন্তোষ প্রকাশ্যে আনল।
প্রসঙ্গত, গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে দ্বিমত করেন ইসরায়েলের অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। এর জেরে তিনি গত জানুয়ারি মাসে পদত্যাগ করেন। তার সঙ্গে তার জাতীয়তাবাদী-ধর্মীয় দল ওজামা ইয়েহুদিতের আরও দুই মন্ত্রীও পদত্যাগ করেছিলেন। পরে মার্চে বেন-গভিরকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ দেন নেতানিয়াহু।
এছাড়া, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থতার দায়ে তাকে বরখাস্ত করা হয়। কিন্তু ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা নেতানিয়াহুর এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন নিয়োগ-বরখাস্ত সিদ্ধান্তেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক নেতা এবং সরকারি কর্মকর্তা নেতানিয়াহুর বিরোধিতা করছেন।
আরিফ/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ৫ হাজার কোটি টাকার তহবিলে নতুন সুবিধা
- আজকের ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির সোনার দাম
- জ্বালানি তেলের দাম বাড়ল, নতুন মূল্য তালিকা প্রকাশ
- গাজী নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান
- মরিয়মের হাতে লেখা একাধিক নোট উদ্ধার, সামনে এলো নতুন তথ্য
- বিদেশি কোম্পানি ঠেকাতে বাফার ৫ দফা দাবি, যা আছে প্রস্তাবে
- জামায়াত থেকে বহিষ্কার, এবার এমপি পদ হারাচ্ছেন নজরুল
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র













