ট্রাম্পের শুল্ক ঘোষণার প্রভাব, বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা
শেয়ারনিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম এক এক করে সব দেশের পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর পাল্টা হিসেবে কিছু দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানেরা মার্কিন পণ্যে একই ধরনের ব্যবস্থা নিয়েছেন, যা বাগ্যুদ্ধের সৃষ্টি করেছে। তবে এর মধ্যেই বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা শুরু হয়ে গেছে। শুল্ক বৃদ্ধির ফলে বৃহৎ বহুজাতিক কোম্পানির বিক্রি ও মুনাফায় সরাসরি প্রভাব পড়ার আশঙ্কায় তাদের শেয়ারের দাম কমছে।
অন্যদিকে, বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে সেফ হ্যাভেন, অর্থাৎ 'নিরাপদ স্বর্গ' হিসেবে পরিচিত সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এই প্রবণতা বিশ্বে আবার মন্দার আশঙ্কা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবারকে 'মুক্তি দিবস' ঘোষণা করেছেন। ওইদিন তিনি নতুন করে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেবেন এবং এর আগে ঘোষিত কিছু বর্ধিত শুল্কের বাস্তবায়ন শুরু হবে। ফলে বৈশ্বিক শেয়ারবাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এর প্রভাবে এশিয়া থেকে ইউরোপ, এমনকি যুক্তরাষ্ট্রে সমস্ত জায়গায় শেয়ারবাজারের সূচক নেমে যাচ্ছে। সোমবার বিশ্বের বিভিন্ন বৃহৎ শেয়ারবাজারে দরপতন লক্ষ্য করা গেছে। বিশেষ করে জাপানের প্রধান শেয়ারবাজার টোকিও স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক ৪ শতাংশের বেশি পড়ে গেছে। এর ফলে এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারগুলোতেও পতন ঘটে।
ট্রাম্পের শনিবারের ঘোষণায় বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে এমন সব দেশসহ সব দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে।
এ বিষয়ে এজে বেল নামক সংস্থার বিনিয়োগ পরিচালক রাস মোল্ড বলেন, "ট্রাম্পই বাজারে খারাপ দিকের আগমনের কারণ। তিনি আমদানিকারী সব দেশকে শুল্কের আওতায় আনার হুমকি দিয়েছেন, যা বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিস্থিতিকে আরো অন্ধকার করেছে।"
এদিকে, ট্রাম্পের ঘোষণায় বহুজাতিক গাড়ি নির্মাতারা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব যানবাহন ও যন্ত্রাংশে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর ফলে ইউরোপের শেয়ারবাজারে পোর্শে, ভক্সওয়াগনসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ কমেছে। এশিয়ায় বিশ্বের বৃহত্তম গাড়ি বাজারজাতকারী জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ নিশান ও মাজদার শেয়ার দাম ৩ শতাংশের বেশি কমেছে।
মুডিস-এর অর্থনীতিবিদরা বলেছেন, "গাড়িতে শুল্ক বাড়ানোর ফলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হবে জাপান ও দক্ষিণ কোরিয়ার। ট্রাম্প বিদেশি গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক বসাচ্ছেন, যা বুধবার থেকে কার্যকর হবে।"
সোমবার জাপানের টোকিওতে নিক্কেই ২২৫ সূচক ৪.১ শতাংশ কমেছে। হংকংয়ের হ্যাংসেং সূচক ১.৩ শতাংশ, চীনের সাংহাইয়ের সমন্বিত সূচক ০.৫ শতাংশ কমেছে।
ইউরোপে লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১.২ শতাংশ, ফ্রান্সের প্যারিসের সিএসি ৪০ সূচক ১.৮ শতাংশ, জার্মানির ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক ১.৯ শতাংশ এবং ইউরোপের আঞ্চলিক সূচক স্টক্স ৬০০ সূচক ১.৭২ শতাংশ কমেছে। আজ ফ্রান্সের ভিডিও গেম কোম্পানি ইউবিসফটের শেয়ারের দাম ১৫ শতাংশ কমেছে।
মজার ব্যাপার হচ্ছে, ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণায় তার শীর্ষস্থানীয় উপদেষ্টা ইলন মাস্কও সমস্যায় পড়তে যাচ্ছেন। কারণ মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার শেয়ারের দাম সেমবার দিনের লেনদেনের শুরুতেই ৭ শতাংশ কমছে।
মার্কিন শেয়ারবাজারের সার্বিক লেনদেনও আজ শুরুতেই ভালো হয়নি। এর মধ্যে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১.৫৩ শতাংশ, নাসড্যাক ১.৯৯ শতাংশ কমেছে।
টেক জায়ান্ট তথা প্রযুক্তির বড় কোম্পানিগুলোর মধ্যে অ্যাপল, মাইক্রোসফট, এনভিডিয়া, অ্যালফাবেট ও মেটার শেয়ারের দামও প্রাথমিক লেনদেনে পতন ঘটেছে। বিশেষ করে এনভিডিয়ার শেয়ারের দাম ৩.৭ শতাংশ পড়ে গেছে।
মিজান/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে







