৫০ বছর পর প্রথম নতুন অ্যাজমা চিকিৎসা আবিষ্কার
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা পেশায় নিয়োজিত গবেষকেরা ৫০ বছর পর এই প্রথম অ্যাজমা আক্রান্ত রোগীদের জন্য ইনজেকশনের মাধ্যমে নতুন একটি চিকিৎসা আবিষ্কারের দাবি করেছেন।
গবেষকেরা বলছেন, এই ইনজেকশনটি রোগীর শরীরের একটি বিশেষ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, যা অ্যাজমা ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) রোগে সক্রিয় হয়ে ওঠে।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ওই ওষুধটির নাম বেনরালিজুমাব। বর্তমানে এই ইনজেকশনটি রোগীদের গুরুতর অবস্থার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।
তাঁরা আশা করছেন, এই ওষুধটি যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ২০ লাখ অ্যাজমা আক্রমণের চিকিৎসায় নিয়মিতভাবে ব্যবহার করা যেতে পারে।
লন্ডনের কিংস কলেজের গবেষক দলটি এই ওষুধকে ‘গেম-চেঞ্জার’ হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁদের মতে, এটি অ্যাজমা ও সিওপিডি রোগীদের চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে।
গবেষণায় তাঁরা দেখেছেন, অ্যাজমা বা সিওপিডি আক্রমণ সব রোগীর ক্ষেত্রে একইভাবে ঘটে না। এটি নির্ভর করে শরীরের কোন প্রতিরক্ষা ব্যবস্থা অতি সক্রিয় হচ্ছে।
বেনরালিজুমাব ‘ইওসিনোফিল’ নামে একটি বিশেষ শ্বেত রক্তকণিকা লক্ষ্য করে কাজ করে। ইওসিনোফিল ফুসফুসে প্রদাহ সৃষ্টি ও ক্ষতি করে।
গবেষকরা বলছেন, প্রায় অর্ধেক অ্যাজমা আক্রমণ ও এক-তৃতীয়াংশ সিওপিডি আক্রমণের জন্য দায়ী এই ইওসিনোফিল।
নতুন ওষুধটির একটি পরীক্ষায় ১৫৮ জন রোগীকে তিন মাস পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। এই রোগীদের নিরাময়ের ক্ষেত্রে প্রচলিত স্টেরয়েড ব্যবহার করে ব্যর্থতার হার ছিল ৭৪ শতাংশ।
অন্যদিকে বেনরালিজুমাব ব্যবহার করে ব্যর্থতার হার কমে দাঁড়িয়েছিল ৪৫ শতাংশ।
নতুন চিকিৎসায় রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম অনুভব করেছেন। অনেকের ক্ষেত্রে পুনরায় চিকিৎসারও প্রয়োজন হয়নি। সর্বোপরি মৃত্যুঝুঁকিও হ্রাস পেয়েছে।
পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের মধ্যে ৫৫ বছর বয়সী অ্যালিসন স্পুনার জানান, তিনি ছোটবেলা থেকেই অ্যাজমায় ভুগছেন। ইনজেকশন নেওয়ার পর তিনি ‘নাটকীয় পরিবর্তন’ অনুভব করেছেন।
অ্যালিসন স্পুনার বলেন, ‘এটি পুরোপুরি অ্যাজমা দূর করে না। তবে এটি নিরাময়ের সবচেয়ে কাছাকাছি যেতে পারে। এটি একটি আশ্চর্য।’
এদিকে ৭৭ বছর বয়সী জিওফ্রে পয়েন্টিং বলেন, ‘স্টেরয়েডের মতো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করিনি। বরং রাতে ভালো ঘুম হয়েছে এবং জীবন স্বাভাবিকভাবে চলেছে।’
বেনরালিজুমাব এখনো সাধারণ ব্যবহারের জন্য প্রস্তুত নয়। আগামী বছর এই ইনজেকশন নিয়ে একটি বড় আকারের পরীক্ষা শুরু হবে।
ইনজেকশনটির পরীক্ষা চলবে দুই বছর। পরবর্তীতে ওষুধটির কার্যকারিতা ও খরচ বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে ব্রিটিশ অ্যাজমা চিকিৎসক ডা. সামান্থা ওয়াকার বলেছেন, ‘এই গবেষণার ফলাফল চমৎকার। তবে দুঃখজনক বিষয় হলো—৫০ বছরে এটি প্রথম নতুন চিকিৎসা।’
আরিফ/
পাঠকের মতামত:
- মোদিকে দূরে ঠেলে বাংলাদেশকে বুকে নিলেন ট্রাম্প
- আদালতে উঠে এলো মরিয়মকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- সালমানের স্টুডিওতে হামলা, নেপথ্যে দীর্ঘদিনের যে বিরোধ
- ওসমান হাদির পর টার্গেট এবার সালমান মুক্তাদির
- ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের বিস্ফোরক মন্তব্য
- স্ট্যান্ডার্ড চার্টার্ডকে নিয়ে ব্যাংকপাড়ায় নতুন আলোচনা
- বাংলাদেশের পণ্য যাবে বিশ্বের ২০ নতুন সম্ভাবনাময় বাজারে!
- ব্যাংক সংস্কার ও আর্থিক স্থিতিশীলতায় বিশ্বব্যাংকের ঋণ
- বিনিয়োগকারীদের স্বস্তির বার্তা, মশিহর সিকিউরিটিজের পাওনা ফেরত দেওয়া শুরু
- জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার
- ২৫ বছরের রেকর্ডে বিরল ঠান্ডা, শীত নিয়ে যা বলছেন আবহাওয়াবিদরা
- ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা
- ৮০’র দশকের ট্রেন্ডের ছবি বানানো ব্যবহারকারীদের তথ্য ফাঁস
- সালমান মুক্তাদিরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন জুলকারনাইন
- 'বন্ধু' বাংলাদেশকে আকাশ সীমা ব্যবহার করতে না দেওয়ায় বিপত্তি
- ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: টাকা ফেরত পাচ্ছেন বিনিয়োগকারীরা
- ব্রোকারেজ হাউজে অর্থের অনিয়ম ঠেকাতে রিয়েল-টাইম নজরদারির উদ্যোগ
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ২৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্থিক সূচক ও ঋণমান ইতিবাচক, বাড়তে পারে ডিভিডেন্ড
- পূবালী ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ
- মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে জিপিএইচ ইস্পাত
- ‘আল্লাহর কসম’ লিখে বিএনপি নিয়ে রুমিন ফারহানার পোস্ট
- না ফেরার দেশে মালয়েশিয়ার সাবেক ফার্স্ট লেডি
- চিকন নাকি মোটা চাল—কোনটি শরীরের জন্য বেশি উপকারী?
- আয় কমলেও বিনিয়োগকারীদের জন্য সুখবর, সম্পদ ও নগদ প্রবাহ ইতিবাচক
- নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, এরপর যা করলেন যুবক
- দুই বছর ধরে আন্দোলন, শেষ পর্যন্ত পদ ছাড়লেন প্রেসিডেন্ট
- চাকরির অফার ছাড়াই জার্মানি যেতে পারবেন বাংলাদেশিরা
- বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ডেঙ্গুর ভয়াবহতা কাটাতে কেন লাগবে ৫ বছর, জানালেন বিশেষজ্ঞরা
- এনভয় টেক্সটাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- মাসে ৩০-৪৫ হাজার আয় হলেই মিলতে পারে আবাসন ঋণ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- অস্ট্রেলিয়া থেকে দেশে এসে নিখোঁজ, দুই বছর পর বের হলো চাঞ্চল্যকর তথ্য
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- সালমানের স্টুডিওতে হামলার পর মুখ খুললেন রাফসান দ্য ছোটভাই
- শেষের পথে মোদী সরকারের সুদিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণ ও রুপার নতুন দাম প্রকাশ
- প্রথম আঘাত কে করেছিলেন, কেনই বা হত্যা জবানবন্দিতে যা জানা গেল
- ঢাকায় ভারতের ‘স্পাই মাস্টারের’ গোপন সফর
- আইপিওতে আসতে নতুন কোম্পানির জন্য বড় পরিবর্তনের প্রস্তাব
- কিউআর পেমেন্টে গ্রাহকদের জন্য সুখবর, বিরোধ নিষ্পত্তিতে কঠোর সময়সীমা
- সালমানের সঙ্গে পুরোনো সম্পর্ক ফাঁস করে যা বললেন মেঘনা
- শেয়ারবাজারে টেক্সটাইলের দাপট, শীর্ষে তিন কোম্পানি
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা













