সার্চ কমিটির মাধ্যমে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য একটি সার্চ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ২০২৫ এর খসড়ায় উল্লিখিত একটি বড় সংস্কারের অংশ। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ১০ জুলাই জনমত জানতে এই খসড়াটি প্রকাশ করেছে।
প্রস্তাবিত এই আইনটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-কে একত্রিত করে আধুনিকীকরণ ও নিয়ন্ত্রক তদারকিকে সুবিন্যস্ত করার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।
শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের একজন সদস্য এ বিষয়ে বলেন, টাস্কফোর্স প্রাথমিকভাবে একটি সার্চ কমিটি এবং একটি স্বাধীন তদারকি সংস্থা উভয়ই গঠনের প্রস্তাব করেছিল, যাতে নিয়ন্ত্রক জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবং অর্থ মন্ত্রণালয়ের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ রোধ করা যায়। তিনি বলেন, "খসড়ায় অর্থ মন্ত্রণালয় সার্চ কমিটির বিধানটি রেখেছে। তবে তদারকি সংস্থার প্রস্তাবটি উপেক্ষা করেছে।" টাস্কফোর্স বিশ্বাস করে, মন্ত্রণালয় এবং কমিশনের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য এমন একটি সংস্থা অপরিহার্য।
খসড়া প্রস্তাব অনুযায়ী, বিএসইসি চেয়ারম্যান এবং চারজন কমিশনারের পদের জন্য প্রার্থী নির্বাচনের জন্য একটি চার সদস্যের সার্চ কমিটি গঠন করা হবে। এই কমিটির প্রধান হবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক, যিনি প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হবেন। অন্যান্য সদস্যদের মধ্যে থাকবেন কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সচিব, যিনি কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিশনার নিয়োগের সময় বিএসইসির চেয়ারম্যানও সার্চ কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। সার্চ কমিটি চেয়ারম্যান এবং প্রতিটি কমিশনার পদের জন্য আগ্রহী আবেদনকারীদের মধ্য থেকে দুজন করে প্রার্থীর নাম সুপারিশ করবে, যার ভিত্তিতে সরকার চূড়ান্ত নিয়োগ দেবে।
একটি নেতৃস্থানীয় ব্রোকারেজ ফার্মের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "গত এক দশকে বিএসইসির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগগুলো সম্পূর্ণরূপে রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে, যেখানে প্রায়শই অযোগ্য এবং অদক্ষ ব্যক্তিরা জড়িত ছিলেন।" তিনি বলেন, "এরফলে জিডিপিতে শেয়ারবাজারের অবদান সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিনিয়োগকারীদের আস্থা এতটাই কমে গেছে, শেয়ারবাজার অর্থায়নের একটি বিকল্প উৎস হিসেবে আবির্ভূত হতে ব্যর্থ হয়েছে।" তিনি বলেন, যদি সার্চ কমিটির মাধ্যমে সঠিক যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হয়, তাহলে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।
এদিকে, খসড়া প্রস্তাবে শেয়ার কারসাজিকারীদের জন্য জরিমানাও বাড়ানো হয়েছে। বর্তমান আইন অনুযায়ী, লঙ্ঘনকারীদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা হতে পারে। নতুন খসড়ায় সর্বোচ্চ জরিমানা ১০ লাখ টাকায় দ্বিগুণ করা হয়েছে এবং কারাদণ্ডের মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এছাড়াও, এটি বাজার-সম্পর্কিত মামলা নিষ্পত্তিতে বিলম্বের বিষয়টি সমাধান করেছে, যেখানে মামলাগুলো সরাসরি শেয়ারবাজারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। বর্তমান আইন অনুযায়ী, এই ধরনের মামলাগুলো নিয়মিত আদালতের মাধ্যমে যেতে হয়, যা প্রায়শই মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা এবং অপ্রয়োজনীয় ঝামেলা সৃষ্টি করে।
খসড়ায় ব্রোকারেজ ফার্মগুলোর কাছে থাকা বিনিয়োগকারীদের তহবিল দেউলিয়া হওয়ার প্রক্রিয়া থেকে সুরক্ষার একটি বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়ায় ব্রোকারেজ ফার্ম, তালিকাভুক্ত কোম্পানি এবং নিরীক্ষকদের মধ্যে জবাবদিহিতার উপর অধিক জোর দেওয়া হয়েছে। পাশাপাশি কর্পোরেট সুশাসনের প্রয়োজনীয়তাও শক্তিশালী করার প্রস্তাব করা হয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




