বিয়ের আগে ডা. তাসনিম জারার ৬ পরামর্শ
নিজস্ব প্রতিবেদক: বিয়ে শুধু দুটি মানুষের বন্ধন নয়, বরং দুটি পরিবারের সংযোগও। তাই দাম্পত্য জীবনের শুরুতেই শারীরিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ কিছু রোগ আছে যেগুলো বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু বিয়ের পর তা একে অপরের মাঝে ছড়াতে পারে—এমনকি ভবিষ্যৎ প্রজন্মও আক্রান্ত হতে পারে।
তাই বিয়ের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট করানো কেবল ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার জন্যই নয়, বরং ভবিষ্যৎ সন্তানদের সুস্থতার জন্যও অপরিহার্য।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ‘সহায় হেলথ’-এর সহপ্রতিষ্ঠাতা ডা. তাসনিম জারা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের আগে পাত্র-পাত্রীর জন্য ছয়টি গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা তুলে ধরেছেন। চলুন, এক নজরে জেনে নেওয়া যাক:
১. থ্যালাসেমিয়া স্ক্রিনিং
থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ, যা বাবা-মায়ের মাধ্যমে সন্তানের শরীরে পৌঁছাতে পারে।যদি স্বামী-স্ত্রী দুজনই বাহক হন, তাহলে ভবিষ্যৎ সন্তানের গুরুতর থ্যালাসেমিয়া হওয়ার ঝুঁকি থেকে যায়।
একটি সাধারণ রক্ত পরীক্ষার (Hemoglobin Electrophoresis) মাধ্যমেই এটি শনাক্ত করা যায়।
ফলাফল অনুযায়ী কী বোঝা যায়:
দুজনই সুস্থ: চিন্তার কারণ নেই।
একজন বাহক: সন্তান থ্যালাসেমিয়া মাইনর হতে পারে (গুরুতর না)।
দুজনেই বাহক: সন্তানের থ্যালাসেমিয়া মেজর হওয়ার ঝুঁকি ২৫%।
২. হেপাটাইটিস বি পরীক্ষা
হেপাটাইটিস বি একটি ভাইরাসজনিত রোগ, যা লিভারে সংক্রমণ ঘটিয়ে সিরিয়াস জটিলতা ও ক্যানসার পর্যন্ত সৃষ্টি করতে পারে।ভাইরাসটি আক্রান্ত ব্যক্তি জানতেও পারে না, কিন্তু সংক্রমণ ছড়িয়ে দিতে পারে।যৌন সম্পর্ক, রক্ত, বা জন্মের সময় শিশু এ রোগে আক্রান্ত হতে পারে।
বিয়ের আগে দুজনকেই এই পরীক্ষাটি করা উচিত।
৩. হেপাটাইটিস সি পরীক্ষা
হেপাটাইটিস সি ভাইরাস সাধারণত রক্তের মাধ্যমে ছড়ায়।একই ইনজেকশন বা চিকিৎসা যন্ত্র ব্যবহার করলে, জীবাণুমুক্ত না থাকলে এ রোগ ছড়াতে পারে।এটি ধীরে ধীরে লিভার নষ্ট করে, অথচ দীর্ঘদিন কোনো উপসর্গ দেখা যায় না।
বিয়ের আগেই হেপাটাইটিস সি পরীক্ষা করিয়ে নেওয়া নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা দেয়।
৪. এইচআইভি (HIV) পরীক্ষা
এইচআইভি একটি মারাত্মক সংক্রামক ভাইরাস যা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করে।এটি যৌন সম্পর্ক, রক্তের সংস্পর্শ, বা মায়ের বুকের দুধ থেকেও ছড়াতে পারে।বহু বছর উপসর্গহীন থাকতে পারে, কিন্তু অন্যদের সংক্রমিত করতে পারে।
সতর্ক থাকতে বিয়ের আগে এই পরীক্ষাটিও জরুরি।
৫. যৌনবাহিত রোগের পরীক্ষা
অনেক যৌনরোগ এমন আছে যা বাহ্যিকভাবে ধরা পড়ে না, তবে ভবিষ্যতে সন্তান ধারণসহ নানা জটিলতা তৈরি করে।
সময়মতো অল্প কিছু অ্যান্টিবায়োটিকেই এসব রোগ সেরে যেতে পারে।
যে চারটি যৌনবাহিত রোগের পরীক্ষা করানো যেতে পারে:
সিফিলিস (Syphilis)
গনোরিয়া (Gonorrhea)
ক্লামেডিয়া (Chlamydia)
ট্রিকোমোনিয়াসিস (Trichomoniasis)
৬. ব্লাড গ্রুপ ও Rh ফ্যাক্টর
বিয়ের আগে রক্তের গ্রুপ ও Rh ফ্যাক্টর জানা খুব জরুরি, বিশেষ করে নারীর Rh নেগেটিভ হলে।স্বামীর রক্ত যদি Rh পজিটিভ হয়, তাহলে সন্তান গর্ভে থাকাকালীন Rh ইনকম্প্যাটিবিলিটি দেখা দিতে পারে।যা শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
এ ক্ষেত্রে সময়মতো চিকিৎসা বা প্রতিরোধমূলক ইনজেকশন দিলে বিপদ এড়ানো সম্ভব।
শারীরিক স্বাস্থ্য যেমন মানসিক শান্তির ভিত্তি, তেমনি সুস্থ সম্পর্কেরও মূল। বিয়ের আগে এই ছয়টি পরীক্ষা করে নেয়া নিঃসন্দেহে একটি সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত—যা ভবিষ্যৎ পরিবারকে রক্ষা করতে পারে বহু অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে।সুখী, সুস্থ দাম্পত্য জীবন শুরু হোক সচেতনতায়।
মুসআব/
পাঠকের মতামত:
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
স্বাস্থ্য এর সর্বশেষ খবর
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা













