সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক : নিজেদের প্রস্তুত করতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ দল। ইতোমধ্যে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা ৮ উইকেটে বড় জয় পেয়েছিল।
আজ রোববার (০৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দু’দল।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের পরিসংখ্যান ভালো নয়। ২০ ম্যাচের মধ্যে ১৩টিতেই জিতেছে লাল-সবুজের জার্সিধারীরা, বিপরীতে হার ৭টি।
এর আগে রোডেশিয়ানরা ঘরের মাঠে সর্বশেষ সিরিজে টাইগারদের ২-১ ব্যবধানে হারিয়েছিল। রঙিন পোশাকে সেটাই বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ জয়।
চলতি সিরিজেও লিড নেওয়া বাংলাদেশের চিন্তার নাম লিটন দাস। সর্বশেষ ১৯ ইনিংস আগে তিনি ফিফটি পেয়েছেন। যদিও তার ফর্মহীনতা নিয়ে সেভাবে ভাবনা দেখা গেল না টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের।
তিনি বলেন, ‘সে (লিটন) হয়তো রান পাচ্ছে না, কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে। প্লেয়াররা এমন সময়ের মধ্য দিয়ে যাবে, কখনও তারা রান করবে কখনও আবার করবে না। এখন হয়তো সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’
আগের ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিমের। যেখানে ৪৭ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি স্বাগতিকদের বড় জয় এনে দেন। তার এমন দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রশংসা করেছেন হেম্প, ‘সে (তানজিদ) উন্নতি করছে। সে ৫০ ওভারের বিশ্বকাপেও খেলেছে। সে এইচপি প্রোগ্রামের আওতায় ছিল, ফলে আমার তাকে আগে দেখার অভিজ্ঞতা আছে। সে প্রতি সপ্তাহে, প্রতি মাসেই এগোচ্ছে। ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে আগের চেয়ে।
তিনি বলেন, তবে এখনও উন্নতির অনেক জায়গা আছে তার। তরুণ ক্রিকেটারদের নিজের শক্তির জায়গা প্রয়োগ করে ভালো করতে দেখার বিষয়টি দারুণ। বর্তমানে সে সঠিক পথেই এগোচ্ছে।’
টাইগারদের ব্যাটিং প্রসঙ্গে হেম্প আরও বলেন, ‘আমরা শুধু নিশ্চিত করতে চেয়েছি আমাদের শক্তির জায়গা অনুযায়ী আমরা যেন খেলতে পারি। এভাবেই আমরা ক্রিকেটারদের খেলতে দেখতে চাই। আপনাকে চেষ্টা করতে হবে সঠিকভাবে মানিয়ে নিতে এবং সিদ্ধান্ত নিতে।
তবে মাথায় রাখতে হবে যে কাজটা আপনি ভালো করেন তা থেকে যেন দূরে সরে না যান। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে প্লেয়াররা ভালো করবে এবং আমরা ম্যাচ জিততে পারব। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।’
বাংলাদেশের চলমান এই সিরিজটি কেবল দলীয় সাফল্যই নয়, ক্রিকেটারদেরও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির ভালো সুযোগ হিসেবে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। এই সিরিজে নজর আছে তানজিদ তামিম ও দীর্ঘদিন পর চোট থেকে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিনের ওপর।
দুজনকে নিয়েই বিশ্বকাপ খেলতে টাইগারদের যুক্তরাষ্ট্রের বিমান ধরার কথা রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তারা দুজনেই ভালো করেছেন। এখন লিটনের ফর্মে ফেরার মাধ্যমে ওপেনিংয়ের দুঃশ্চিন্তা কাটাতে চায় বাংলাদেশ!
শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





