যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা আলোচনার ফাঁকে তেলের সুযোগ খুঁজছে ভারত
নিজস্ব প্রতিবেদক : ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে আলোচনা চালাচ্ছে ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। পশ্চিমা দেশগুলোর চাপের মুখে রাশিয়া থেকে তেল আমদানি কমানোর বিকল্প হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
শনিবার (১০ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরা বর্তমানে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ট্রেজারি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছেন। উদ্দেশ্য হলো—মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কেনার জন্য বিশেষ লাইসেন্স বা অনুমোদন আদায় করা।
সূত্রগুলো জানায়, একই সময়ে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে প্রায় পাঁচ কোটি ব্যারেল ভেনেজুয়েলার তেল রপ্তানি নিয়ে আলোচনা চলছে। মার্কিন চাপ ও বৈশ্বিক জ্বালানি বাজারের পরিবর্তিত বাস্তবতায় এই আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।
রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে ই-মেইল পাঠানো হলেও রিলায়েন্স তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ লাইসেন্সের আওতায় রিলায়েন্স ভেনেজুয়েলা থেকে তেল আমদানির সুযোগ পেয়েছিল। সেই অনুমতির ভিত্তিতে ২০২৫ সালের প্রথম চার মাসে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ রিলায়েন্সকে চারটি তেলের চালান সরবরাহ করে। এতে দৈনিক সরবরাহের পরিমাণ ছিল প্রায় ৬৩ হাজার ব্যারেল।
তবে চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসের মধ্যে যুক্তরাষ্ট্র পিডিভিএসএর অধিকাংশ অংশীদারের লাইসেন্স স্থগিত করে এবং ভেনেজুয়েলার তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেয়। এর ফলে ভেনেজুয়েলার তেল আমদানিতে অনিশ্চয়তা তৈরি হয়।
রিলায়েন্সের সর্বশেষ ভেনেজুয়েলার তেলের চালান ভারতে পৌঁছায় ২০২৫ সালের মে মাসে। প্রতিষ্ঠানটি গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানায়, যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী যদি অ-মার্কিন ক্রেতাদের কাছে ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমতি দেওয়া হয়, তাহলে তারা আবারও তেল আমদানির বিষয়টি বিবেচনা করবে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এক মুখপাত্র বলেন, নির্দিষ্ট কোনো লাইসেন্স বা অনুরোধ নিয়ে তারা মন্তব্য করে না। তবে তিনি জানান, ভেনেজুয়েলার জনগণের স্বার্থ রক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
রয়টার্স আরও জানায়, শেভরন, ভিটল ও ট্রাফিগুরাসহ একাধিক আন্তর্জাতিক তেল কোম্পানি বর্তমানে ভেনেজুয়েলার তেল রপ্তানির লাইসেন্স ও নিয়ন্ত্রণ পেতে প্রতিযোগিতায় নেমেছে। ভেনেজুয়েলার স্থলভাগের ট্যাংক ও তেলবাহী জাহাজগুলোতে বর্তমানে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল মজুত রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ৫ হাজার তরুণের জন্য নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- বাংলাদেশের ঋণমান নিয়ে বড় সুখবর দিল মুডি’স
- ২০২৭ সালের ঈদ ও রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- দেশে ফিরতে মরিয়া হাসিনা, দিল্লিতে ডাকলেন জরুরি বৈঠক
- ৩৩০০ কোটি টাকার মালিক, হঠাৎ ভিখারির বেশে রাস্তায়
- আজ থেকে সঞ্চয়পত্রে চালু নতুন পদ্ধতি, যেভাবে নিরাপদ হবে টাকা
- হুথি-সৌদি উত্তেজনার মধ্যেই মক্কায় বিরল সতর্কতা
- ৬ মাস পর উৎপাদনে ফিরল কোম্পানি, কাটছে উৎপাদনের অনিশ্চয়তা
- মুফতি আমীর হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- গ্যাস নিয়ে বড় সুখবর, জাতীয় গ্রিডে পেট্রোবাংলার নতুন রেকর্ড
- ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেন ২৯ কর্মকর্তা
- আগেই জানা ছিল আওয়ামী লীগের মিছিল, গুলশানের ঘটনায় নতুন তথ্য
- ২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
- জ্বর কমে যাওয়ার পরই বড় বিপদ! ডেঙ্গু নিয়ে জরুরি সতর্কতা
- হাসিনা ইস্যুতেই আটকে বাংলাদেশ-ভারত সম্পর্ক, যা বলছেন কূটনীতিকরা
- দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিএসইতে তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ৫৫ জন আহতের পর ইসলামী ব্যাংকের সামনে আবারও উত্তেজনা
- আওয়ামী লীগের ৭ নেতার ফাঁসির রায়, জানুন আদালতের পূর্ণ নির্দেশ
- ১৫ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- পতনের বৃত্ত ভেঙে বড় উত্থানে শেয়ারবাজার
- ১৫ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্জেন্টিনার ৩ ম্যাচের সম্ভাব্য সূচি প্রকাশ
- ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর গুরুতর অভিযোগ
- ওয়ালটন-ডাচ-বাংলা ব্যাংকসহ ৫ প্রতিষ্ঠানের শেয়ারে নতুন সিদ্ধান্ত
- মালাই চায়ের নামে বাথরুমের টিস্যু! ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
- দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা গ্রাহক ফোরামের
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- মশার কাছে ‘প্রিয়’ মানুষ যারা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- আর্থিক সূচকে অবনতির কারণ জানিয়েছে আমরা টেকনোলোজিস
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- বাই-ইন মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা
- আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!
- সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা













