আইপিও তহবিল ব্যবহারে অনিয়মের অভিযোগের চাপে সিলভা ফার্মাসিউটিক্যালস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও তহবিল ব্যবহারে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। আইপিওর অর্থ দিয়ে কেনা যন্ত্রপাতি ও সরঞ্জামের মূল্য নির্ধারণে বড় ধরনের অসামঞ্জস্য ধরা পড়ায় বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে গেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এই প্রেক্ষাপটে কমিশন সিলভা ফার্মাসিউটিক্যালসকে একজন স্বাধীন মূল্যনির্ধারক নিয়োগের মাধ্যমে আইপিও তহবিল ব্যবহার করে কেনা যন্ত্রপাতি ও সরঞ্জামের নতুন করে মূল্যায়ন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সংশোধিত মূল্যায়ন প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইপিও অর্থে নির্মিত নতুন কারখানা ভবন চালু করে এর বর্তমান পরিচালন অবস্থার বিস্তারিত হালনাগাদ প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএসইসির চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশনের কর্পোরেট রিপোর্টিং ডিপার্টমেন্ট থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, আইপিও তহবিল ব্যবহার করে কেনা যন্ত্রপাতি ও সরঞ্জামের জন্য সিলভা ফার্মাসিউটিক্যালস যে মূল্যায়ন প্রতিবেদন দাখিল করেছে, তা ১৮ আগস্ট ২০১৩ তারিখে জারিকৃত নোটিফিকেশনের শর্ত অনুযায়ী প্রস্তুত করা হয়নি। ফলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ১১(২) অনুযায়ী কোম্পানিটিকে ওই নোটিফিকেশনের শর্ত পূরণ করে নতুন করে মূল্যায়ন করতে হবে। এ জন্য একজন স্বাধীন মূল্যনির্ধারক নিয়োগ করে এই পত্র জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সংশোধিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া আইপিও তহবিল দিয়ে কেনা যন্ত্রপাতি স্থাপন করে নতুন কারখানা ভবন কার্যকর করার পাশাপাশি, ওই কারখানার হালনাগাদ পরিচালন অবস্থার প্রতিবেদনও একই সময়সীমার মধ্যে কমিশনে দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, তালিকাভুক্তির পর গত ছয় বছরেও আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ পুরোপুরি ব্যয় করতে পারেনি সিলভা ফার্মাসিউটিক্যালস। এ সময়ের মধ্যে কোম্পানিটি পাঁচ দফা সময় বাড়ানোর অনুমতি নিলেও অর্থ ব্যবহার করতে ব্যর্থ হয়। এরই ধারাবাহিকতায় আইপিও তহবিল ব্যবহারে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গত বছরের ফেব্রুয়ারিতে পিনাকী অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস কর্তৃক আইপিও অর্থ ব্যয় সংক্রান্ত নিরীক্ষায়ও অনিয়মের তথ্য উঠে আসে।
বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কমিশন আইপিও তহবিল ব্যবহারের বিষয়টি নিয়মিতভাবে তদারকি করে থাকে বলে জানিয়েছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কমিশন।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
