৪ আলামত থাকলেই বুঝবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন
নিজস্ব প্রতিবেদক : প্রতিটি মুসলিমের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা হলো আল্লাহ তায়ালার ভালোবাসা অর্জন করা। কারণ আল্লাহর সন্তুষ্টি ছাড়া পরকালীন সফলতা সম্ভব নয়। মানুষ জীবনে যত কিছুই অর্জন করুক, শেষ পর্যন্ত তার চাওয়া একটাই—রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও নৈকট্য।
অনেকেই মনে করেন, শুধু ইবাদত ও দোয়ার মাধ্যমেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কিন্তু প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেন, আল্লাহ তায়ালা তাঁর প্রিয় বান্দাদের ভালোবাসা প্রকাশ করেন কিছু বিশেষ লক্ষণের মাধ্যমে, যা অত্যন্ত গভীর ও সূক্ষ্ম।
তার মতে, কোনো বান্দার জীবনে যদি নির্দিষ্ট কিছু আলামত প্রকাশ পায়, তবে তা আল্লাহর ভালোবাসার ইঙ্গিত বহন করে। চলুন জেনে নেওয়া যাক, সেই গুরুত্বপূর্ণ চারটি আলামত—
১. মুমিনদের ভালোবাসা পাওয়া
রাসুলুল্লাহ (সা.) বলেছেন,“আল্লাহ তায়ালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিব্রাইল (আ.)-কে বলেন—আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর জিব্রাইল (আ.) আকাশে ঘোষণা দেন—আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। ফলে আকাশবাসীরা তাকে ভালোবাসে এবং জমিনে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়।”(মেশকাত: ৫০০৫)
শায়খ আহমাদুল্লাহ ব্যাখ্যা করে বলেন, এখানে ‘মানুষের ভালোবাসা’ বলতে সাধারণ জনপ্রিয়তা বোঝানো হয়নি। অনেক অবিশ্বাসী বা পাপী ব্যক্তিও মানুষের কাছে জনপ্রিয় হতে পারে। বরং এখানে বোঝানো হয়েছে—নেককার ও ঈমানদারদের হৃদয়ে সেই বান্দার জন্য ভালোবাসা সৃষ্টি হওয়া।
২. দুনিয়ামুখিতা না থাকা
আল্লাহ যাকে ভালোবাসেন, তার অন্তরে দুনিয়ার পদ-পদবি, সম্পদ কিংবা ক্ষমতার প্রতি অতিরিক্ত মোহ থাকে না। আল্লাহ তায়ালা অনেক প্রিয় বান্দাকে ইচ্ছাকৃতভাবে দুনিয়ার প্রাচুর্য থেকে দূরে রাখেন, যেন দুনিয়া তাদের অন্তর দখল না করতে পারে।
রাসুলুল্লাহ (সা.) বলেন,“আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন, যেমন কেউ তার অসুস্থ সন্তানকে ক্ষতিকর পানি থেকে দূরে রাখে।”(তিরমিজি: ২০৩৬)
তবে শায়খ আহমাদুল্লাহ স্পষ্ট করেন, এর অর্থ এই নয় যে—যাদের দুনিয়া দেওয়া হয়েছে, তারা আল্লাহর প্রিয় নন। হজরত সোলায়মান (আ.), দাউদ (আ.) ও উসমান (রা.)-এর মতো বহু প্রিয় বান্দাকে আল্লাহ দুনিয়ার প্রাচুর্য দিয়েছেন, কিন্তু তাঁদের হৃদয়ে দুনিয়ার মোহ ছিল না।
৩. বিপদ ও পরীক্ষার সম্মুখীন হওয়া
যাদের আল্লাহ ভালোবাসেন, তাদের জীবনে প্রায়ই বিপদ ও পরীক্ষার উপস্থিতি দেখা যায়। কারণ আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের ঈমান পরিশুদ্ধ করার জন্য পরীক্ষা করেন।
রাসুলুল্লাহ (সা.) বলেন,“মুমিনের জন্য দুনিয়া কারাগারের মতো, আর কাফিরের জন্য জান্নাতের মতো।”(মুসলিম: ২৯৫৬)
আরেক হাদিসে এসেছে,“আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদের পরীক্ষায় ফেলেন। যে এতে সন্তুষ্ট থাকে, তার জন্য আল্লাহর সন্তুষ্টি রয়েছে।”(তিরমিজি: ২৩৯৬)
শায়খ আহমাদুল্লাহ বলেন, তাই বিপদ আসলেই হতাশ না হয়ে ধৈর্য ধরতে পারা আল্লাহর ভালোবাসার বড় আলামত।
৪. দ্বীনি জ্ঞান ও নেক আমলের তাওফিক পাওয়া
আল্লাহর ভালোবাসার সবচেয়ে শক্তিশালী নিদর্শন হলো—দ্বীনের গভীর বুঝ এবং নেক আমলের সুযোগ পাওয়া।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন,“আল্লাহ যাকে কল্যাণ দিতে চান, তাকে দ্বীনের বুঝ দান করেন।”(বোখারি: ৭১, মুসলিম: ১০৩৭)
অন্য হাদিসে এসেছে,“আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন মৃত্যুর আগে তাকে নেক আমলের তাওফিক দেন।”(তিরমিজি: ২১৪২)
অর্থাৎ জীবনের শেষ সময় পর্যন্ত ভালো কাজের সুযোগ পাওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহ।
শায়খ আহমাদুল্লাহ বলেন, আল্লাহর ভালোবাসা কোনো কল্পনাপ্রসূত বিষয় নয়। এটি বান্দার জীবনেই প্রকাশ পায়—মানুষের গ্রহণযোগ্যতা, দুনিয়াবিমুখতা, ধৈর্যপূর্ণ জীবন এবং নেক আমলের ধারাবাহিকতার মাধ্যমে।
এই আলামতগুলো যদি কারও জীবনে দেখা যায়, তবে তা আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত ও সুসংবাদ।
মুসআব/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব













