এলপিজি আমদানিতে ঋণসুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির নিয়মে শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এলপিজি আমদানিকারকেরা সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ক্রেডিট সুবিধা ব্যবহার করে এ জ্বালানি পণ্য আমদানি করতে পারবেন।
ডলার সংকটের চাপ কমানো এবং অভ্যন্তরীণ বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার জারি করা কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, এলপিজিকে এখন শিল্প কাঁচামাল হিসেবে বিবেচনা করা হবে। এর ফলে সরবরাহকারীর ক্রেডিট বা ক্রেতার ক্রেডিটের আওতায় ২৭০ দিন পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ মিলবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো ওই নির্দেশনায় উল্লেখ করা হয়, এলপিজি সাধারণত বাল্ক আকারে আমদানি করা হয় এবং পরে তা বোতলজাত করে বাজারে সরবরাহ করা হয়।
সংরক্ষণ, বোতলজাতকরণ ও বিপণনের মতো একাধিক ধাপ সম্পন্ন করতে দীর্ঘ সময় প্রয়োজন হয়—এ বিষয়টি বিবেচনায় নিয়েই এলপিজিকে শিল্প কাঁচামালের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে গত ২৯ ডিসেম্বর শিল্প কাঁচামাল আমদানির ক্ষেত্রে ২৭০ দিনের ইউজেন্স সুবিধা চালু করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তের ফলে এলপিজি আমদানিকারকরাও এখন সেই সুবিধার আওতায় এলেন।
নতুন নিয়ম অনুযায়ী, এলপিজি আমদানিকারকেরা বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেতার ক্রেডিট নিতে পারবেন। একই সঙ্গে দেশীয় ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) থেকেও বিল ডিসকাউন্টিং সুবিধা গ্রহণের সুযোগ থাকছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমদানির পর এলপিজি সংরক্ষণ ও বাজারজাত করতে সময় লাগায় আমদানিকারকদের নগদ প্রবাহে চাপ সৃষ্টি হয়। সেই চাপ কমানো এবং এই গুরুত্বপূর্ণ জ্বালানি পণ্যের আমদানি বাড়ানোর লক্ষ্যেই ক্রেডিট সময়সীমা বাড়ানো হয়েছে।
দেশজুড়ে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এলপিজি সংকটের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। সংকটের কারণে সাম্প্রতিক সময়ে বাজারে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সরকারি নির্ধারিত ১২ কেজির সিলিন্ডারের দাম ১,৩০০ টাকা হলেও বিভিন্ন এলাকায় তা বিক্রি হচ্ছে প্রায় ২,৫০০ টাকায়।
তহা/
পাঠকের মতামত:
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা




.jpg&w=50&h=35)








