অলটেক্সের জমি ও কারখানা নিলামে তুলছে সোনালী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে এক চরম আর্থিক ও অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে নিরীক্ষকরা কোম্পানিটির টিকে থাকার সক্ষমতা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান বা নেতিবাচক রিটেইনড আর্নিংস দাঁড়িয়েছে ৮৬ কোটি ২৪ লাখ টাকা। দীর্ঘদিন ধরে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় ৩.০৭ কোটি টাকার ঋণ ইতিমধ্যে ‘মন্দ ও ক্ষতি’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, যা পরিশোধের কোনো তহবিল কোম্পানিটি সংগ্রহ করতে পারেনি।
নিরীক্ষা প্রতিবেদনে অলটেক্সের ঋণের হিসাবে বিশাল অংকের গরমিল ও তথ্য গোপনের চিত্র উঠে এসেছে। প্রাইম ব্যাংকের তথ্যানুযায়ী কোম্পানিটির প্রকৃত ঋণ ৯৪ কোটি ৫৬ লাখ টাকা হলেও অলটেক্স তাদের হিসাব বইয়ে দেখিয়েছে মাত্র ১৭ কোটি ২০ লাখ টাকা। এছাড়া সোনালী ব্যাংকের ২২৭ কোটি ৫২ লাখ টাকার ঋণের বিপরীতে প্রায় ২২ কোটি ৭৫ লাখ টাকার সুদ এবং ওয়ান ব্যাংকের ১ কোটি ৫৬ লাখ টাকার সুদ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। এর ফলে কোম্পানিটি তাদের লোকসান কম এবং ঋণের দায় অনেক কম করে দেখিয়েছে, যা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের পরিপন্থী।
কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রমেও নানা অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন নিরীক্ষকরা। গত অর্থবছরে পাওনা আদায়ের ৩২ কোটি ৫১ লাখ টাকার মধ্যে প্রায় ৬৪ শতাংশই হয়েছে নগদে, যা আধুনিক ব্যবসায়িক ব্যবস্থায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোম্পানিটির মূল কাঁচামাল ‘গ্রে ফেব্রিক’-এর ব্যবহার মোট বিক্রয়ের তুলনায় মাত্র ২১ শতাংশ, যা অস্বাভাবিকভাবে কম। এছাড়া এক সময়ের রপ্তানিমুখী এই প্রতিষ্ঠানটি গত অর্থবছরে কোনো পণ্যই বিদেশে পাঠাতে পারেনি; তাদের পুরো আয়ই এসেছে স্থানীয় বাজার থেকে। বর্তমানে কোম্পানিটির মোট তহবিলের ৬৯ শতাংশই ঋণনির্ভর, যা এর আর্থিক স্থিতিশীলতাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।
এমন ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটে বকেয়া পাওনা আদায়ে কঠোর অবস্থানে গেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংকটি অলটেক্স ইন্ডাস্ট্রিজের বন্ধক রাখা ১৪.৭ একর জমি, কারখানার ভবন, যন্ত্রপাতি এবং কাঁচামাল নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। তিতাস গ্যাসের বকেয়া এবং কিউব ডেভেলপমেন্টকে দেওয়া অগ্রিমসহ বিভিন্ন খাতে আরও বড় অংকের আর্থিক দায় ঝুলে আছে কোম্পানিটির ওপর। সব মিলিয়ে ঋণের পাহাড় আর অব্যবস্থাপনায় অলটেক্সের ভবিষ্যৎ এখন সুতার ওপর ঝুলে আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মামুন/
পাঠকের মতামত:
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- মধ্যবিত্তের চাপে নতুন শঙ্কা, সঞ্চয়পত্রের কর বাড়াল সরকার
- ভারতীয় কূটনীতিকের বক্তব্যে প্রতিক্রিয়া শফিকুর রহমানের
- ক্রিকেটারকে তল্লাশির পেছনের তথ্য প্রকাশ করল পুলিশ
- সাংবাদিকদের যুক্তরাষ্ট্র যাত্রা সহজ করতে নতুন উদ্যোগ
- ‘পুশব্যাক’ ইস্যুতে একমত হতে পারেনি দুই দেশ
- টানা দরপতনের পর ঘুরে দাঁড়াল সোনা, কার্যকর নতুন দাম
- ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করলেন জাইমা রহমান
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- সাংবাদিকের প্রশ্নে থামলেন শুভেন্দু, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন
- লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে যা বললো আদ্-দ্বীন কর্তৃপক্ষ
- ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে
- একসঙ্গে ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
- ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতের নতুন দূত
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ইরান ইস্যুতে ইউ-টার্ন? ট্রাম্পের ঘোষণার পর যা হলো
- আদ-দ্বীন ইস্যুতে ড. শফিকুর রহমানের কড়া প্রতিক্রিয়া
- ৭৩ বার দাম পরিবর্তনের পর আবারও কমল সোনা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- কারসাজির অভিযোগে শ্যামপুর সুগারের লেনদেন স্থগিত
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর
- আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সমালোচিত মন্তব্যের পর আবার আলোচনায় মাহাদী
- ব্যবসায়ীদের দাবি মেনে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সর্বোচ্চ ঋণমান বজায় রেখেছে দুই কোম্পানি
- ১১ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা






