দেশে ইরানি প্রতারক চক্র, অভিনব পদ্ধতিতে লুটে নিচ্ছে সবকিছু
নিজস্ব প্রতিবেদক : অভিনব পদ্ধতিতে সর্বস্ব লুটে নিচ্ছে একটি বিদেশি চক্র। এই চক্রের বেশিরভাগ সদস্যই ইরানি নাগরিক। বিভিন্ন দেশ হয়ে ঢাকায় প্রবেশের পর অভিনব পদ্ধতিতে মানুষের সঙ্গে প্রতারণা করে বেড়াচ্ছে তারা।
‘স্কোপোলামিন’ নামে এক ধরনের মাদক দিয়ে স্বর্বস্ব হাতিয়ে নেয় তারা। সম্প্রতি এই চক্রের একাধিক সদস্যের সন্ধান পেয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একাধিক সদস্যকে।
পুলিশ বলছে, এই চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। সর্বশেষ পুলিশ সদর দফতরে অপরাধবিষয়ক ত্রৈমাসিক সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, স্কোপোলামিন এক ধরনের গাছের বীজ থেকে তৈরি পাউডার, যা নিশ্বাসের মাধ্যেম শরীরে প্রবেশ করার পর মস্তিস্ককে অল্প সময়ের জন্য বিস্মৃত করে দেয়।
স্কোপোলামিনকে ‘শয়তানের নিশ্বাসও’ বলে থাকেন অনেকে। এই মাদকে আক্রান্ত ব্যক্তি সাময়িক সময়ের জন্য কাউকে চিনতেও পারে না। শরীর ও মনের ওপর দখল হারিয়ে ফেলায় তাকে যে কেউ নিয়ন্ত্রণে নিতে পারে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, ভয়ংকর মাদক স্কোপোলামিনের মাধ্যমে টার্গেট করা ব্যক্তিকে দিয়ে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত কাজ করানো সম্ভব। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে টার্গেট করা নারী বা পুরুষের শরীরে এই মাদক ঢুকিয়ে দিয়ে অপরাধী চক্র তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
এ ছাড়া পানির সঙ্গে মিশিয়েও পান করানো হচ্ছে এই মাদক। শ্বাস-প্রশ্বাস কিংবা পানি খাওয়ার মধ্য দিয়ে টার্গেট করা ব্যক্তি অপরাধীদের ‘হাতের পুতুলে’ পরিণত হয়।
অধিদফতরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল চন্দ্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্কোপোলামিন নামের এই মাদকটি হ্যালুসিয়েশন সৃষ্টি করে থাকে। মাদক মাখা কোনও কাগজ টার্গেট ব্যক্তির সামনে এনে ধরলে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তার শরীরে ঢুকে যায়।
তখন ওই ব্যক্তি অপরাধীর ‘হাতের পুতুল’ হয়ে যান। এক কথায় রিমোট কন্ট্রোল দিয়ে যেভাবে কোনও কিছু নিয়ন্ত্রণ করা হয়, ঠিক সেভাবেই টার্গেট ব্যক্তিদের এই মাদক দিয়ে নিয়ন্ত্রণ করা যায়।’
পুলিশ সদর দফতর বলছে, সারা দেশে এই চক্রের অন্তত ৭০ থেকে ৮০ জন সদস্য রয়েছে। যাদের বেশিরভাগই ইরানি নাগরিক। গত ছয় মাস তাদের মধ্যে থেকে অন্তত ১৭ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
পল্লবী থানায় দায়ের হওয়া একটি মামলার সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে রাজধানীর মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সের একটি ট্রাভেল এজেন্সিতে প্রবেশ করেন দুই ইরানি নাগরিক। তারা হলেন পারভিজ মোহাম্মদ ও মেইস্যাম গোরবানি।
সে সময় দোকানে মালিক রাকিব না থাকায় একাই বসে ছিলেন সহকারী জিসান। উড়োজাহাজের টিকিটের কথা বলতে বলতে জিসানের নাকের সামনে দিয়ে ডান হাত ঘুরিয়ে নিয়ে যান পারভিজ মোহাম্মাদ। এরপর কয়েক মিনিটের জন্য আর কিছু মনে করতে পারেনি জিসান। পরে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধরা পড়ে ওই দুই বিদেশির একজন জিসানের সামনে থাকা ক্যাশবক্স থেকে দেশি-বিদেশি সাড়ে ৪ লাখ টাকা ব্যাগে ভরে নেয়।
ওই সময় তারা জিসানের সঙ্গে হাসিমুখে কথা বলছিলেন। জিসানও নিজের ইচ্ছায় টাকাগুলো তুলে দেন ইরানি দুই নাগরিকের হাতে। দুই ইরানি নাগরিক চলে গেলে জিসান বুঝতে পারেন তিনি প্রতারকের খপ্পরে পড়েছিলেন। পরে ওই ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক চিন্ময় সরকার জানান, ইরানি দুই নাগরিক মূলত প্রতারক। তারা অভিনব কৌশলে মাদক ব্যবহার করে মানুষের সর্বস্ব লুট করে। ঘটনার পর তারা অভিযান চালিয়ে মেইস্যাম গোরবানিকে গ্রেফতার করতে পারলেও, পারভিজ দেশ ছেড়ে চলে গেছেন।
তিনি আরও জানান, তারা দুজনই মালদ্বীপ থেকে ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন। এই চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে সুযোগ বুঝে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ চুরি করে বেড়াচ্ছেন।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ইরানি নাগরিকদের এই চোর চক্রের সদস্যরা ভ্রমণ ভিসায় বিভিন্ন দেশে ঢুকছে। পরে আশপাশের দেশে একই কর্মকাণ্ড ঘটিয়ে তারা বাংলাদেশে আসে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়ানোর নামে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান টার্গেট করে।
যেসব প্রতিষ্ঠানে একজন-দুজনকে পায়, সেই দোকান বা প্রতিষ্ঠানকে টার্গেট করে ভেতরে গিয়ে নানা বাহানার এক পর্যায়ে স্কোপোলামিন নাকের কাছে নিয়ে সব হাতিয়ে নিয়ে যান।
এর আগে গত ৪ আগস্ট বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের হৃদয় টেলিকম থেকে একই কৌশলে এক লাখ টাকা চুরি করেন আজাদ নুবাহার ও আরসাদ আমন নামের দুই ইরানি নাগরিক। ঘটনার চার দিন পরে উত্তরবঙ্গ ছাড়ার পথে বগুড়া জেলা পুলিশ তাদের গ্রেফতার করে।
বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, দুই ইরানি যুবক ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে আসে। এরপর থেকে তারা সারা দেশের বিভিন্ন জায়গায় বিশেষ এই কৌশলে চুরি করতে থাকে। তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে তারা পেশাদার অপরাধী।
গত ৮ এপ্রিল যশোরের অভয়নগর উপজেলার বর্ণী হরিশপুর বাজারের মোবাইল ব্যাংকিংয়ের দোকান মরিয়ম স্টোরে প্রবেশ করেন দুই ক্রেতা। এরপর মালিক শরিফুল ইসলামকে একই প্রক্রিয়ায় বিস্মৃত করে তারা।
এক পর্যায়ে চক্রের সদস্যদের কথা মতো শরিফুল নিজেই তাদের হাতে তুলে দেন ৬ লাখ টাকা।
এ ঘটনায় তিন ইরানি নাগরিক খালেদ মহিবুবী, সালার মাহবুবী ও ফারিবোরয মাসুফিসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে সারা দেশের ৩৩টি জেলাতে তাদের চক্রের সদস্যরা সক্রিয় রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, স্কোপোলামিনকে বুরানডাঙ্গা নামেও ডাকা হয়। এটাকে সারা বিশ্বের সবচেয়ে খারাপ মাদক হিসেবে বিবেচনা করা হয়। এটি সাধারণত ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়।
অপরেশন পরবর্তী সময়ে রোগীর বমি নিবারণসহ অন্যান্য কারণে এটিকে ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের ওভারসিস সিকিউরিটি এডভাইসরি কাউন্সিলের তথ্য অনুযায়ী কলম্বিয়া ও ইকুয়েডরে এটি ব্যাপকভাবে চুরি বা ডাকাতির কাজে ব্যবহার হচ্ছে।
সম্প্রতি ফ্রান্সেও এই মাদক ব্যবহার করে ডাকাতির ঘটনা ঘটেছে। বাংলাদেশে গত কয়েক বছর ধরে এই মাদক দিয়ে চুরি ডাকাতি করছে বিদেশি চোর চক্র।
সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরে নিরাপত্তাচৌকি পার করে কীভাবে দেশের বাইরে থেকে এই মাদক আনা হচ্ছে, তাও খতিয়ে দেখা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শেয়ারনিউজ, ২৪ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ফেসবুক প্রোফাইল বন্ধের ঘোষণা, তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
- পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা













