নতুন বার্তায় ঘুরে দাঁড়ানোর মিশনে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
এ পতনের ঘটনাকে 'সাধারণ রাজনৈতিক ব্যর্থতা' নয়, বরং একটি 'দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফল' হিসেবে তুলে ধরার কৌশল নিচ্ছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা এখন বলছেন—"ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে হটানো হয়েছে", এবং সেই 'ষড়যন্ত্র' আজ জনগণের কাছে তুলে ধরাই তাদের নতুন রাজনৈতিক বার্তা।
আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের আরেকটি দিক হলো, বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে রাজনৈতিক মূলধন হিসেবে ব্যবহার করা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, প্রশাসনিক অস্থিরতা—এসব নিয়ে জনঅসন্তোষ তৈরি হয়েছে বলে দলটির অনেক নেতা মনে করছেন।
তবে সমালোচকরা বলছেন, জুলাই-অগাস্টের আন্দোলনে দমন-পীড়ন ও হতাহতের দায়ে আওয়ামী লীগের অনুশোচনা না থাকায়, দলটির নতুন কৌশলের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ একক ক্ষমতার দম্ভে জনগণ ও রাজনৈতিক প্রতিপক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এমনকি আন্দোলনের সময় দেশের ভেতরে দলের হাল ধরার মতো সাহসী নেতৃত্বও দেখা যায়নি।
দলের নেতাকর্মীরা নানা দেশে আশ্রয় নিলেও শেখ হাসিনা ভারতে থেকেই দলকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে গেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। ভার্চুয়াল মিটিং, ফোনে যোগাযোগ—এসবের মাধ্যমে ইউনিয়ন পর্যায়েও তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মাহাম্মদ আলী আরাফাত আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হিসেবে কাজ করছেন। তিনি দাবি করেছেন,“শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত আমাদের যোগাযোগ এখন আগের চেয়ে অনেক বেশি, আমরা আগের চেয়ে অনেক বেশি সংগঠিত।”
গত মাসে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিংসতায় প্রাণহানির ঘটনায় আওয়ামী লীগ দাবি করছে,"সেখানে সাধারণ মানুষ ও আওয়ামী কর্মীরা একসঙ্গে প্রতিরোধ গড়েছে"—এটি তাদের নতুন আত্মবিশ্বাসের উৎস।
তবে সেই ঘটনার পরেই গোপালগঞ্জে ব্যাপক ক্র্যাকডাউন চালানো হয়, যেখানে ১৫ হাজারের বেশি নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। দলটির নেতারাও স্বীকার করছেন,“গোপালগঞ্জ ছাড়া এখন অন্য কোথাও এমন সংগঠিত প্রতিরোধ গড়ার সক্ষমতা নেই।”
বর্তমানে আওয়ামী লীগ প্রকাশ্য সংঘাতে না গিয়ে 'সুযোগ বুঝে রাজনীতির মাঠে ফিরতে' কৌশল নিচ্ছে। দলটি শক্তি ক্ষয় না করে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক মহলের বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সমর্থন পেতেও নানা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
বিশ্লেষকদের মতে, রাজনীতিতে ফিরতে চাইলে আওয়ামী লীগকে শুধু ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং নিজেদের শাসনামলের ভুল, দমননীতি ও দুর্নীতির জন্য দায় স্বীকার করে রাজনৈতিক পুনর্বাসনের পথ খুঁজতে হবে।
জাহিদ/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
জাতীয় এর সর্বশেষ খবর
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত





.jpg&w=50&h=35)







