বেসরকারি ক্রেডিট রিপোর্টিং খাতে প্রবেশ করছে আইটি কনসালট্যান্টস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্টস পিএলসি দেশের উদীয়মান বেসরকারি ক্রেডিট রিপোর্টিং খাতে প্রবেশের ঘোষণা দিয়েছে। তারা সিটি ব্যাংক পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান ‘সিটি ক্রেডিট ব্যুরো পিএলসি’তে ইক্যুইটি অংশীদার হিসেবে বিনিয়োগ করতে যাচ্ছে।
কোম্পানিটি এক প্রজ্ঞাপনে জানিয়েছে, তারা সিটি ক্রেডিট ব্যুরোর পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করবে। বিনিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম তত্ত্বাবধানের জন্য আইটি কনসালট্যান্টস-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী সাইফুদ্দীন মুনির-কে মনোনীত করা হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সিদ্ধান্ত গৃহীত হয়।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি ক্রেডিট ব্যুরো প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে সিটি ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে লেটার অফ ইন্টেন্ট (এলওআই) পেয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে দেশের ঋণপ্রাপ্তি সহজ হবে, আর্থিক খাতে স্বচ্ছতা ও তথ্যপ্রবাহ বৃদ্ধি পাবে, যা বাংলাদেশের ক্রেডিট তথ্য ইকোসিস্টেমে বড় পরিবর্তন আনবে।
সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ২৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি গঠনের অনুমোদন দেয়। যদিও ব্যুরোটির মূলধন কাঠামো ও আর্থিক প্রভাব এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি ব্যাংকের কার্যক্রম বহুমুখীকরণ ও সেবার পরিধি সম্প্রসারণের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে, বাংলাদেশ ব্যাংক পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেশে প্রথমবারের মতো ক্রেডিট রিপোর্টিং এজেন্সি প্রতিষ্ঠার জন্য এলওআই প্রদান করে। এগুলো হলো —সিটি ক্রেডিট (সিটি ব্যাংক স্পন্সরড), ক্রেডিটইনফোবিডি (ইউকে-সমর্থিত), ট্রান্সইউনিয়ন (ইউএস-সমর্থিত), ফার্স্ট ন্যাশনাল ক্রেডিট (ইউএস-সৌদি যৌথ উদ্যোগ) এবং বিকাশ ক্রেডিট (বিকাশ স্পন্সরড)।
নির্বাচিত প্রতিটি প্রতিষ্ঠানকে অবকাঠামো গঠন ও চূড়ান্ত লাইসেন্সের আবেদন সম্পন্ন করতে এক বছরের সময়সীমা দেওয়া হয়েছে। চালু হওয়ার পর এই ব্যুরোগুলো ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিস্তারিত ক্রেডিট স্কোর ও রিপোর্ট তৈরি করবে।
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)-এর ওপরই নির্ভরশীল, যা কেবল বিদ্যমান ঋণগ্রহীতাদের তথ্য সংরক্ষণ করে। নতুন বেসরকারি ব্যুরোগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং ব্যবহার করে আরও বিস্তৃত ও প্রযুক্তিনির্ভর ক্রেডিট প্রোফাইল তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
তহা/
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ পুরো বোর্ড বিলুপ্ত
- এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন
- শাস্তির মুখে বিএসইসির ২২ কর্মকর্তা, ১৭ জনের বাধ্যতামূলক অবসর
- তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ব্যাংক এশিয়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার
- বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশনের দৃশ্যমান উদ্যোগ নেই, টানা পতনে শেয়ারবাজার
- ১৯ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সৌদি পাঠ্যবইয়ে জেরুজালেম ও ইহুদিদের প্রসঙ্গ নিয়ে বড় পরিবর্তন
- চেয়ারম্যানের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বলল বিএসইসি
- রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম
- স্কুলে দুই ছাত্রীকে মূত্র পান করানোর অভিযোগ, এরপর যা ঘটল
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- হাসিনার প্রত্যর্পণ বনাম তারেকের ভারত সফর—বীণা সিক্রি যা বললেন
- হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
- টেস্টে ফেল করলে কি এসএসসি দেওয়া যায় না? বোর্ডের নিয়ম জানুন
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- স্বামীকে হারালেন দীপু মনি, প্যারোলে মুক্তির জন্য আবেদন
- অটোরিকশা চলাচলে আসছে বড় পরিবর্তন, ভাগ হচ্ছে ৮ জোনে
- স্বর্ণের দাম কমল নাকি বাড়ল? আজকের বাজারদর এক নজরে
- যে খাসির জন্য বিয়ে ভেঙেছিল, এবার সেই খাসি দিয়েই বিয়ে করলেন জুনায়েদ
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ বাংলাদেশির
- মুনাফায় ফিরলেও আইসিবির সাত মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড নেই
- জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে নেমেছে আইডিআরএ
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ-লেনদেন খতিয়ে দেখছে বিএসইসি
- চুইঝালে ফাংগাস, জিলাপিতে হাইড্রোজ—অভিযানে যা পেল কর্মকর্তারা
- বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন আকাশছোঁয়া, কোন বোর্ডে কত
- হঠাৎ পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ কাজ একদমই করা উচিত নয়
- আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না
- ১০ ফান্ডের বাজারমূল্য ও ক্রয়মূল্যে বড় ব্যবধান
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- ১৮ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বায়োমেট্রিক হাজিরার পর এবার জিও-ফেন্সিং
- স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি, যা বলছে বিএনপি
- চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
- ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা
- বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ১ হাজার চাকরি, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চালু পিংক বাস সার্ভিস, যেসব এলাকায় মিলবে নারীদের বিশেষ বাস
- ১০০% পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব, প্রথমে মিলবে যা
- মিশর কোচকে ঘিরে হোটেলে মারামারি, যা ঘটেছিল সেদিন
- বাংলাদেশ নিয়ে ভারতের রামদেবের মন্তব্য ঘিরে তোলপাড়
- চেয়ারম্যানসহ দুদকে নতুন দুই কমিশনার, প্রজ্ঞাপন জারি
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ পুরো বোর্ড বিলুপ্ত
- এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন
- শাস্তির মুখে বিএসইসির ২২ কর্মকর্তা, ১৭ জনের বাধ্যতামূলক অবসর
- তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ








