সরকারি চাকরিতে বড় সুখবর: নতুন স্কেলে যা যা পাবেন
নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) প্রণয়নের কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কাঠামো গেজেট আকারে প্রকাশ করে ২০২৬ সালের প্রথম দিকেই তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে গঠিত হয়েছে একটি জাতীয় পে কমিশন, যার নেতৃত্বে আছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশন ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে সুপারিশ পেশ করবে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন পে-স্কেলে শুধু বেতন নয়, চিকিৎসা, শিক্ষা, পদোন্নতি এবং অন্যান্য ভাতা ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হবে, যাতে আগামী মার্চ-এপ্রিলে তা কার্যকর করা যায়।
নতুন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য থাকবে বিশেষ প্রণোদনা ভাতা। কারণ, এসব খাতে তরুণদের আগ্রহ কমে যাওয়ায় উদ্ভাবন ব্যাহত হচ্ছে। চিকিৎসা ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্যও সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে একজন কর্মচারী মাসে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা পান; সেটি বাড়তে পারে।
শিশুদের শিক্ষা ভাতাও বাড়ানোর কথা ভাবছে কমিশন, যাতে কর্মচারীরা সন্তানের শিক্ষাব্যয় বহনে সহায়তা পান। পাশাপাশি নতুন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ৮:১ থেকে ১০:১–এর মধ্যে রাখা হবে, যা আগের মতো ১০:১ অনুপাত হলেও কিছু ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এতে করে বেতন বৈষম্য কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বিষয়গুলো নিয়েও চলছে আলোচনা। কর্মচারী সংগঠনগুলো এগুলো পুনঃপ্রবর্তনের দাবি তুলেছে, যাতে পদোন্নতি না হলেও কর্মীরা নির্দিষ্ট সময় পর পর আর্থিক সুবিধা পান। তবে কমিশনের একাংশ মনে করছে, এগুলো বাতিল করে সহজ ও স্বচ্ছ পদোন্নতির সুযোগ তৈরি করলেই কাঠামো জটিল হবে না। ফলে, টাইম স্কেল না রেখে সরাসরি পদোন্নতির মাধ্যমে বেতন বৃদ্ধির মডেল প্রস্তাবিত হতে পারে।
গত ২৪ জুলাই গঠিত জাতীয় পে কমিশন ইতোমধ্যে তাদের প্রথম বৈঠক করেছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতি কর্মচারীর পরিবারে ৬ সদস্য ধরে ব্যয় বিশ্লেষণ করে বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। কর্মচারীদের মতামত জানাতে কমিশনের ওয়েবসাইট (paycommission2025.gov.bd)–এ ৩২টি প্রশ্নের ফর্ম দেওয়া হয়েছে, যেখানে ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত মতামত দেওয়া যাবে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, নতুন পে-স্কেল এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই গেজেট আকারে প্রকাশ করা হবে, পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করা হবে না। এজন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই অর্থ বরাদ্দ রাখা হবে।
এদিকে, নিম্ন গ্রেডের কর্মচারীরা চাইছেন, সর্বনিম্ন বেতন অন্তত ১৬-২০ হাজার টাকা বেসিক ধরা হোক এবং অনুপাত ৮:১ করা হোক, যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সামাল দেওয়া যায়। অপরদিকে, উচ্চ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা মনে করেন, অনুপাত কমালে তাদের বেতন তুলনামূলকভাবে কমে যাবে, যা মেধাবীদের সরকারি চাকরি থেকে দূরে ঠেলে দিতে পারে।
অর্থনীতিবিদদের মতে, শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, চিকিৎসা, শিক্ষা ভাতা ও অবসরোত্তর সুবিধাও বাড়ানো উচিত। তবে সতর্কতাও রয়েছে—এই নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের ব্যয় বাড়বে, তাই রাজস্ব আয় বাড়ানোর দিকেও নজর দিতে হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভাতা সংস্কার ও বেতন কাঠামো আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। চলতি বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ১০% বিশেষ সুবিধা রাখা হয়েছে এবং ২০২৫-২৬ অর্থবছরে ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের চেয়ে বেশি।
মুসআব/
পাঠকের মতামত:
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













