ব্যাংকে টাকা রেখে ভুলে গিয়েছিলেন, এরপর যা হলো
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বসবাসরত চিকিৎসক দেবলা মল্লিক জীবনের এক প্রান্তে এসে এমন এক আর্থিক চমকের মুখোমুখি হলেন, যা তিনি নিজেও ভুলে গিয়েছিলেন। ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালে কর্মরত থাকাকালে সোনালী ব্যাংক যশোর কর্পোরেট শাখায় তার নামে একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়। বছর ঘুরতেই বদলি হয়ে চলে যান অন্যত্র — এরপর ওই অ্যাকাউন্ট ও টাকার কথা একেবারেই ভুলে যান তিনি।
প্রায় চার দশক পর হঠাৎ ব্যাংক থেকে ফোন পেয়ে হতবাক হয়ে যান ডা. দেবলা মল্লিক। তাকে জানানো হয়, তার ওই পরিত্যক্ত অ্যাকাউন্টে সুদ-আসলে জমা হয়েছে ৩ লাখ ৫৬ হাজার টাকা। এরপর চট্টগ্রাম থেকে যশোরে এসে তিনি আনুষ্ঠানিকভাবে বুঝে পান এই ‘ভুলে যাওয়া সম্পদ’।
"আমার গচ্ছিত এ টাকার কথা একেবারেই মনে ছিল না। যশোর সোনালী ব্যাংকের ইনচার্জ মো. মনিরুজ্জামান অনেক খোঁজাখুঁজির পর আমাকে খুঁজে বের করেছেন। সবাই এভাবে করে না। তার এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।" ডা. দেবলা মল্লিক
সোনালী ব্যাংক যশোর কর্পোরেট শাখার এমন নজিরবিহীন উদ্যোগে শুধু দেবলা মল্লিকই নন, আরও ১৭ জন গ্রাহক তাদের দীর্ঘদিন অচল থাকা অ্যাকাউন্টের টাকা ফেরত পেয়েছেন। এই ১৮টি হিসাবের মধ্যে সবচেয়ে বেশি টাকা ছিল ৭ লাখ ৭৭ হাজার ৩৯৫ টাকা, আর সবচেয়ে কম ৬০ হাজার ১৪১ টাকা।
আব্দুল কাদের বেগ, সাবেক পুলিশ কর্মকর্তা (সাবেক ওসি, যশোর কোতোয়ালি):ভুলে যাওয়া অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩৩ হাজার টাকা ফেরত পান।
জিএম নাসিরুজ্জামান (সাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা):তার ছেলে নাইম হাসান শুভ জানান, বাবার অ্যাকাউন্ট থেকে ৮৩ হাজার ৫৪৯ টাকা ফেরত পেয়েছেন।
রবিউল আলম:৭ লাখ ৭৭ হাজার ৩৯৫ টাকা ফেরত পেয়েছেন এবং সেই অ্যাকাউন্টই আবার চালু করেছেন।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ১০ বছর ধরে অচল অ্যাকাউন্টে থাকা টাকা কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর বিধান থাকলেও, সোনালী ব্যাংক যশোর কর্পোরেট শাখা ভিন্ন পথে হাঁটে।জেনারেল ম্যানেজার ইকবাল কবীর–এর অনুপ্রেরণায় ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. মনিরুজ্জামান ও তার টিমের নিরলস প্রচেষ্টায় ১৮ জন গ্রাহককে শনাক্ত করে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয় সেই ‘হারিয়ে যাওয়া টাকা’।
"২৫০০টি ইনঅ্যাকটিভ অ্যাকাউন্ট চিহ্নিত করি। এর মধ্যে ২৪০০ অ্যাকাউন্টে ছিল খুব কম টাকা। বাকি ১০০টি যাচাই করে দেখি ১৮টিতে মোটা অংকের টাকা রয়েছে। তখন সিদ্ধান্ত নিই — এসব গ্রাহককে খুঁজে বের করে টাকা ফিরিয়ে দেব।"— মো. মনিরুজ্জামান, ডিজিএম (ইনচার্জ), সোনালী ব্যাংক, যশোর কর্পোরেট শাখা
প্রতিটি গ্রাহকই এই অর্থ পেয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন—“আমরা ব্যাংকে যে টাকা রাখি, তা তাদের কাছে আমানত। এতদিন পরও সেই আমানত ফিরিয়ে দিয়ে সোনালী ব্যাংক সত্যিই দৃষ্টান্ত স্থাপন করেছে।”
মুসআব/
পাঠকের মতামত:
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













