বিসিএস প্রশ্নে আলোচিত ‘আয়নাঘর’ ও শহীদ আবু সাঈদ
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় সমসাময়িক রাজনৈতিক ও ঐতিহাসিক প্রসঙ্গ উঠে এসেছে প্রশ্নপত্রে। বিশেষ করে ‘আয়নাঘর’ ও জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ–কে ঘিরে প্রশ্ন শিক্ষার্থী ও বিশ্লেষকদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে।
সেট ২-এর ৭৪ নম্বর এবং সেট ৩-এর ২৫ নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করা হয়:
“আয়নাঘর কী?”
উত্তরের বিকল্পগুলো ছিল:
ক. স্বচ্ছ কামরা
খ. পরিবেশবান্ধব কৃষিকাজ
গ. গোপন কারাগার
ঘ. একটি হলিউড মুভি
প্রশ্নটি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভক্ত মত দেখা গেছে। কেউ বলেছেন, ‘আয়নাঘর’ বলতে বোঝানো হয়েছে গোপন বন্দিশালাকে, যেখানে ব্যক্তিদের বিচারবহির্ভূতভাবে আটক রাখা হয়। আবার কেউ কেউ এটিকে ‘স্বচ্ছ কামরা’ হিসেবে ব্যাখ্যা করেছেন, বিশেষ করে শব্দটির আক্ষরিক অর্থ ধরে।
‘আয়নাঘর’ শব্দটি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে গুম ও গোপন আটক কেন্দ্র–সংক্রান্ত আলোচনায় আলোচিত হয়ে ওঠে, যেখানে অনেক বিরোধীদলীয় নেতা-কর্মীর নিখোঁজ থাকার পর ফিরে আসার ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠনগুলো এই বিষয়টিকে আন্তর্জাতিক পরিসরেও তুলে ধরে আসছে।
অন্য এক প্রশ্নে উঠে আসে জুলাই আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদ-এর প্রসঙ্গ:“বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?”
অপশন:
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. রংপুর বিশ্ববিদ্যালয়
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ এক প্রতীকি নাম হয়ে ওঠেন। তাকে ঘিরে পরবর্তীতে আন্দোলন, শ্রদ্ধাঞ্জলি ও বিচার দাবি জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
সেট ৩-এর ৩৯ নম্বর প্রশ্নে এসেছে ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের সংসদীয় সংস্কারে ঐক্যমতের প্রস্তাব নিয়ে প্রশ্ন। প্রশ্নটি ছিল:“চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সংসদ সংস্কারে ঐক্যমতের অন্যতম প্রস্তাব কী?”
উত্তরের অপশন:
ক. দ্বি-স্তর বিশিষ্ট সংসদ
খ. সংসদের আসন বৃদ্ধি
গ. সংরক্ষিত নারী আসন বাতিল
ঘ. পিআর (Proportional Representation) চালু করা
বিশেষজ্ঞদের মতে, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতির প্রস্তাব নিয়ে দেশের রাজনীতিতে নতুন বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়, যা গণ-অভ্যুত্থান-পরবর্তী সংলাপের একটি গুরুত্বপূর্ণ দিক।
এবারের পরীক্ষায় তিন লাখের বেশি প্রার্থী অংশগ্রহণ করেন। শুধুমাত্র ঢাকার ১৮৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা।
মুসআব/
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ পুরো বোর্ড বিলুপ্ত
- এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন
- শাস্তির মুখে বিএসইসির ২২ কর্মকর্তা, ১৭ জনের বাধ্যতামূলক অবসর
- তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ব্যাংক এশিয়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার
- বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশনের দৃশ্যমান উদ্যোগ নেই, টানা পতনে শেয়ারবাজার
- ১৯ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সৌদি পাঠ্যবইয়ে জেরুজালেম ও ইহুদিদের প্রসঙ্গ নিয়ে বড় পরিবর্তন
- চেয়ারম্যানের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বলল বিএসইসি
- রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম
- স্কুলে দুই ছাত্রীকে মূত্র পান করানোর অভিযোগ, এরপর যা ঘটল
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- হাসিনার প্রত্যর্পণ বনাম তারেকের ভারত সফর—বীণা সিক্রি যা বললেন
- হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
- টেস্টে ফেল করলে কি এসএসসি দেওয়া যায় না? বোর্ডের নিয়ম জানুন
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- স্বামীকে হারালেন দীপু মনি, প্যারোলে মুক্তির জন্য আবেদন
- অটোরিকশা চলাচলে আসছে বড় পরিবর্তন, ভাগ হচ্ছে ৮ জোনে
- স্বর্ণের দাম কমল নাকি বাড়ল? আজকের বাজারদর এক নজরে
- যে খাসির জন্য বিয়ে ভেঙেছিল, এবার সেই খাসি দিয়েই বিয়ে করলেন জুনায়েদ
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ বাংলাদেশির
- মুনাফায় ফিরলেও আইসিবির সাত মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড নেই
- জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে নেমেছে আইডিআরএ
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ-লেনদেন খতিয়ে দেখছে বিএসইসি
- চুইঝালে ফাংগাস, জিলাপিতে হাইড্রোজ—অভিযানে যা পেল কর্মকর্তারা
- বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন আকাশছোঁয়া, কোন বোর্ডে কত
- হঠাৎ পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ কাজ একদমই করা উচিত নয়
- আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না
- ১০ ফান্ডের বাজারমূল্য ও ক্রয়মূল্যে বড় ব্যবধান
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- ১৮ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বায়োমেট্রিক হাজিরার পর এবার জিও-ফেন্সিং
- স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি, যা বলছে বিএনপি
- চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
- ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা
- বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ১ হাজার চাকরি, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চালু পিংক বাস সার্ভিস, যেসব এলাকায় মিলবে নারীদের বিশেষ বাস
- ১০০% পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব, প্রথমে মিলবে যা
- মিশর কোচকে ঘিরে হোটেলে মারামারি, যা ঘটেছিল সেদিন
- বাংলাদেশ নিয়ে ভারতের রামদেবের মন্তব্য ঘিরে তোলপাড়
- চেয়ারম্যানসহ দুদকে নতুন দুই কমিশনার, প্রজ্ঞাপন জারি
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
জাতীয় এর সর্বশেষ খবর
- ব্যাংক এশিয়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার
- রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
- টেস্টে ফেল করলে কি এসএসসি দেওয়া যায় না? বোর্ডের নিয়ম জানুন













