হাসিনার চিকিৎসকের ছেলে ও মন্ত্রীর পুত্রের ‘সিসা বার’ খুলে দিতে তদবির
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান ও বনানীর অভিজাত এলাকায় কয়েকটি সিসা বার পুনরায় চালু করতে রাজনৈতিক নেতাদের চাপের কারণে নারকোটিক্স অধিদপ্তর এখন চরম চাপে রয়েছে।
বনানীর সেলসিয়াস ও এক্সোটিক নামের দুটি সিসা বার আগে আওয়ামী লীগের আমলে পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হত। এই সিসা বার দুটির পেছনে ছিলেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলে, আসিফ মোহাম্মদ নূর। সরকারের পতনের পর এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। কিন্তু সম্প্রতি এই সিসা বার পুনরায় চালু করার জন্য বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা তদবির চালাচ্ছেন।
তদন্তে জানা গেছে, নারকোটিক্স কার্যালয়ে নিয়মিত যাতায়াত করছেন শরিফ আল জাওয়াদ নামে এক গাড়ি ব্যবসায়ী, যিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করছেন। নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে তিনি বিএনপি নেতাদের সঙ্গে তোলা সেলফি ও বিভিন্ন অনুষ্ঠানের ছবি দেখাচ্ছেন এবং নিজেও বিএনপি নেতা দাবি করছেন। তাঁর গাড়ি বিক্রির প্রতিষ্ঠান ‘ইউনিভার্সাল অটো’ অবস্থিত প্রগতি সরণিতে।
বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে তদবিরের অভিযোগে শরিফ আল জাওয়াদের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। একইভাবে সেলসিয়াস সিসা বারের মালিক আসিফ মোহাম্মদ নূরের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
আওয়ামী লীগ আমলে গুলশান-বনানীতে মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র ও প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় বেশ কয়েকটি সিসা বার গড়ে উঠেছিল। বনানীতে ‘আল গিসিনো’ সিসা বারের পেছনে ছিলেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে রনি চৌধুরী। গুলশানের কোর্টইয়ার্ড বাজারের সিসা বার পরিচালনা করতেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে, হিট অফিসার বুশরা আফরিন। এছাড়া ‘ফারেন হাইট’ সিসা বার পরিচালনা করতেন শেখ পরিবারের সদস্য শেখ ফারিয়া। তবে গত বছর আগস্টে সরকার পতনের পর তারা অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছেন।
রাজনৈতিক পরিবর্তনের পর অনেক সিসা বার রাতারাতি দখল হয়েছে এবং ভোল পাল্টে নতুন রাজনৈতিক পরিচয়ে হাজির হয়েছে। এ ব্যবসায় অসাধু আইনজীবী, সরকারি কর্মকর্তারা এবং হলুদ সাংবাদিকদেরও সিন্ডিকেট জড়িত। ফলে কঠোর পদক্ষেপের পরও অবৈধ সিসা বার স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সরেজমিনে বনানী ১১ নম্বর রোডের ১ নম্বর বাড়ির পঞ্চম তলায় ‘কিউডিএস’ নামে একটি সিসা বার চলছে। বুধবার বিকালে সেখানে গিয়ে দরজা বন্ধ পাওয়া গেছে। দরজার ফাঁক দিয়ে একজন জানান, ‘সব বন্ধ আছে, গেস্ট ঢুকছে না, পরে খুললে ফোন করবেন।’
সেলসিয়াস ও এক্সোটিক সিসা বার রয়েছে বনানী ১১ নম্বর রোডের ৪৩ নম্বর ভবনে। নিরাপত্তারক্ষীরা জানান, নারকোটিক্সের কঠোর তদারকির কারণে প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মালিকরা বিষয়টি আলোচনা করছেন, শিগগিরই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি নারকোটিক্স বনানীর ‘সিগনেচার’ সিসা বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করে মামলা করেছে। সেই সিসা বারটি খুলতে তদবির করছেন তানভির নামে এক ব্যক্তি, যিনি নিজেকে বিএনপি নেতা দাবি করে প্রভাবশালী প্রমাণের জন্য শীর্ষ নেতাদের সঙ্গে ছবি দেখাচ্ছেন।
এছাড়া বনানীর ‘হাভানা ক্যাফে লাউঞ্জ’ এর মালিক রফিক ফরাজি, যিনি আগে আওয়ামী লীগের শেলটারে থেকে সিসা বার চালাতেন, বর্তমানে নিজেকে বিএনপির পদধারী নেতা দাবি করছেন। নারকোটিক্সের সাম্প্রতিক অভিযানের পর তাঁর মোবাইল নম্বর বন্ধ রয়েছে।
অবৈধ সিসা বার পরিচালনায় রাজনৈতিক নেতাদের চাপ ছাড়াও মেহেদী নামের এক সরকারি কর্মকর্তা বনানীর ‘অরা’ সিসা বার চালু করতে তদবির করছেন। ‘আল গিসিনো’, ‘থার্টি টু ডিগ্রি’, ‘ক্যাফে এক্সাইল’, ‘দ্য সিলভার লাউঞ্জ’, ‘এস লাউঞ্জ’ ও ‘ইয়া হাবিবিসহ’ আরও কিছু সিসা বার চালাতে প্রভাবশালী সচিবের ছেলে, অতিরিক্ত সচিব ও একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিক হুমকি-ধমকি দিচ্ছেন।
নারকোটিক্স কর্মকর্তারা জানান, অভিযান চালিয়ে সিসা বার বন্ধ করলেও প্রভাবশালীদের তদবিরে শেষ পর্যন্ত নমনীয় হতে হয়। অনেক প্রতিষ্ঠান মধ্যরাতে গোপনে কার্যক্রম চালায়। উদাহরণস্বরূপ, বনানী ১১ নম্বর রোডে ‘হেইজ’ সিসা বার বন্ধ হয়ে নাম বদলে ‘সিয়াম লাউঞ্জ’ নামে ফের চালু হয়েছে এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া আবাসিক হোটেল ও অভিজাত ফ্ল্যাটেও গোপনে সিসা সেবনের আড্ডা চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিসা বারের ভেতরের আলো-আঁধারির পরিবেশ তরুণদের বিপথগামী করছে। অন্ধকার ঘর ও ছোট খুপরিতে তরুণ-তরুণীরা ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পায়, যা নৈতিক অবক্ষয়ের কারণ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সিসায় উচ্চমাত্রায় আসক্তি হয়, যা স্বাভাবিক জীবনযাপন কঠিন করে তোলে। নিয়মিত সিসা সেবনে শ্বাসতন্ত্রের ক্যানসার, নারীর গর্ভধারণে সমস্যা ও চিরস্থায়ী বন্ধ্যত্ব হতে পারে। সিসা বারে যাওয়া তরুণদের মধ্যে অনেকেই পরবর্তীতে ভয়ংকর মাদক যেমন ইয়াবা ও আইসের আসক্তির ঝুঁকিতে থাকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক ড. দুলাল কৃষ্ণ সাহা বলেন, সিসায় ব্যবহৃত নেশা উপকরণে অত্যন্ত উচ্চমাত্রার নিকোটিন থাকে। মাত্র এক পাফে প্রায় ২০০ সিগারেটের সমপরিমাণ নিকোটিন শরীরে প্রবেশ করে। ধোঁয়া টানার সময় ‘টার’ ও কৃত্রিম ফ্লেভারসহ অন্যান্য রাসায়নিকও শরীরে যায়।
পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবিত শহুরে অভিজাতদের মধ্যে সিসা সেবন নিয়ে বিভ্রান্তি দেখা যায়। তারা মনে করেন সিসা তেমন ক্ষতিকর নয়, যেহেতু ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে প্রকাশ্যে সিসা সেবন হয়। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী, সিসায় ০.২ শতাংশের বেশি নিকোটিন থাকলে তা ‘খ’ শ্রেণির মাদক, যার অপরাধে ১ থেকে ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
অবৈধ সিসা বার বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম জানান, ‘প্রভাবশালীদের তদবির যতই আসুক না কেন, অবৈধ সিসা বার চালানো আর আমরা বরদাস্ত করব না। সরকারের উচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনা রয়েছে। মাঠ পর্যায়ে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। কোনো অবৈধ কার্যক্রম জানতে পারলেই আমরা তৎক্ষণাৎ অভিযান চালাই এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।’
মুসআব/
পাঠকের মতামত:
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা













