সব মিলিয়ে ডুবছে দেশের প্রথম প্রজন্মের ব্যাংক!
নিজস্ব প্রতিবেদক : দেশের বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ব্যাংকগুলোর একটি ন্যাশনাল ব্যাংক দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুঃশাসনের কারণে আর্থিকভাবে বিপর্যস্ত। প্রায় দেড় দশক ধরে এই ব্যাংকটি শিকদার পরিবারের নিয়ন্ত্রণে ছিল। এই সময়ে প্রতিষ্ঠানটি নানা বেনামি ঋণ, রাজনৈতিক হস্তক্ষেপ এবং পরিচালনা পর্ষদের দুর্নীতির কারণে একেবারে মুখ থুবড়ে পড়ে। শিকদার পরিবারের দেশত্যাগ ও সরকারের পরিবর্তনের পর ব্যাংকটি তাদের নিয়ন্ত্রণমুক্ত হলেও আর্থিক অবস্থার উন্নতির পরিবর্তে আরো নাজুক হয়ে উঠেছে।
২০২৪ সালের ২০ আগস্ট ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ব্যবসায়ী ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু। নতুন নেতৃত্বে ব্যাংক ঘুরে দাঁড়াবে— এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। বরং ব্যাংকটির আমানত, ঋণ আদায়, মূলধন ও তারল্য পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। গত ৯ মাসে ব্যাংকটির আমানত কমেছে প্রায় ৫ হাজার ২০ কোটি টাকা। ২০২৪ সালের সেপ্টেম্বরে ব্যাংকের আমানতের পরিমাণ ছিল ৩৭ হাজার ৬৩০ কোটি টাকা, যা চলতি বছরের জুন শেষে দাঁড়িয়েছে মাত্র ৩২ হাজার ৬১০ কোটি টাকায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্যক্তি আমানতের ক্ষেত্রে।
অন্যদিকে, এই ৯ মাসে ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৪ হাজার ৮৬৭ কোটি টাকা। যেখানে ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ২৩ হাজার ৭২২ কোটি টাকা (মোট ঋণের ৫৫.৪৯%), তা বেড়ে ২০২৫ সালের জুনে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ কোটি টাকা (মোট ঋণের ৬৬.২৪%)। উল্লেখ্য, ২০০৯ সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল মাত্র ৩৮৮ কোটি টাকা। অথচ এখন তা দেশের সর্বোচ্চ খেলাপি ঋণধারী ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।
খেলাপি ঋণের পরিমাণ বাড়ার কারণে ব্যাংকটি এখন বড় ধরনের প্রভিশন ঘাটতির মুখে পড়েছে। গত বছরের সেপ্টেম্বর শেষে প্রভিশন ঘাটতি ছিল ১৬ হাজার ৮৫৫ কোটি টাকা, যা চলতি বছরের জুনে বেড়ে হয়েছে ২২ হাজার ৬৩১ কোটি টাকা। একই সময়ে মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৬০ কোটি টাকায়। এই ঘাটতি পূরণে ব্যাংকটির সক্ষমতা না থাকায় কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ধার নিয়েও সংকট কাটছে না।
বিধিবদ্ধ তারল্য সংরক্ষণের ক্ষেত্রেও ব্যাংকটি ভয়াবহ সংকটে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রতিটি ব্যাংককে তাদের মোট দায়ের (মূলত আমানতের) ৪% নগদ আকারে এবং ১৩% ট্রেজারি বিল বা বন্ডে রাখতে হয়। অথচ ন্যাশনাল ব্যাংক সিআরআর (নগদ জমা) ঘাটতিতে রয়েছে ১ হাজার ২৫২ কোটি টাকা এবং এসএলআর (বন্ড ইত্যাদি) ঘাটতিতে রয়েছে ৪ হাজার ১০ কোটি টাকা। ধারাবাহিকভাবে এসব ঘাটতির জন্য ব্যাংকটিকে প্রতিনিয়ত জরিমানাও গুণতে হচ্ছে।
অবনতির আরেকটি বড় দিক হলো নিট সুদ আয়ের নেতিবাচক প্রবণতা। আমানতের বিপরীতে সুদ দিতে হলেও, ঋণের বিপরীতে সুদ আদায় হচ্ছে না বললেই চলে। এর ফলে ব্যাংকের নিট সুদ আয় ঋণাত্মক দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৩ কোটি টাকা। ২০২৫ সালের প্রথম ছয় মাসে ব্যাংকটি লোকসান দিয়েছে ৯৯১ কোটি টাকা, যেখানে গত বছর একই সময়ে লোকসান ছিল ৬৫২ কোটি। আর ২০২৪ সালের পুরো বছরেই ব্যাংকটির লোকসান ছিল ১ হাজার ৭২২ কোটি টাকা।
পরিস্থিতির চরমতা বোঝা যায় ব্যাংকটির ধার নেওয়ার ইতিহাস থেকে। নতুন পরিচালনা পর্ষদের অধীনে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে জামানত ছাড়া ৬ হাজার কোটি টাকা ধার নিয়েছে। পাশাপাশি অন্যান্য ব্যাংক থেকেও ৯৮৫ কোটি টাকা ধার নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি দিয়ে। এসব অর্থ ফেরত দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও এখনো টাকা ফেরত দিতে পারেনি ব্যাংকটি। উপরন্তু, চলতি হিসাবে ঘাটতি রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে আরও ২ হাজার ৩৭০ কোটি টাকা ধার নেওয়া হয়েছে, যার মোট পরিমাণ দাঁড়ায় ৯ হাজার ৩৫৫ কোটি টাকা।
ব্যাংকটির এই ভয়াবহ অবস্থা সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি।
শিকদার পরিবারের ছায়া থেকে মুক্তি পাওয়ার পর ন্যাশনাল ব্যাংকের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলবে— এমনটি আশা করা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আর্থিক সংকট, খেলাপি ঋণ, তারল্য ঘাটতি এবং লোকসানের বেড়ে চলা প্রবণতা দেখে বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি দ্রুত ও কার্যকর সংস্কার না আসে, তাহলে ব্যাংকটির অস্তিত্বই সংকটাপন্ন হয়ে পড়বে।
মুসআব/
পাঠকের মতামত:
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা













