ব্রোকার-বিনিয়োগকারী বিরোধ মীমাংসায় নতুন অধ্যায় খুলল বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অভিযোগের জট কিছুটা খুলতে যাচ্ছে। কারণ, দেশের দুটি স্টক এক্সচেঞ্জের জন্য নতুন বিরোধ নিষ্পত্তি প্রবিধানমালা অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (০৭ অক্টোবর) বিএসইসি’র এক বৈঠকে ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ (বিরোধ নিষ্পত্তি) প্রবিধানমালা, ২০২৫’ এবং ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (বিরোধ নিষ্পত্তি) প্রবিধানমালা, ২০২৫’ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি সূত্র জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সালিশ প্রক্রিয়াকে দ্রুততর করা, ব্রোকার ও তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে অভিযোগ কমানো, এবং কমিশনের তদন্তের চাপ হ্রাস করা।
বিনিয়োগকারীরা শেয়ারনিউজকে জানান, ব্রোকারেজ হাউজ বা তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে প্রায়ই ছোটখাটো জটিলতা দেখা দেয়। কিন্তু ঝামেলা বা ভয়ভীতির কারণে অনেকেই অভিযোগ করেন না। কেউ করলে তার নিষ্পত্তি হতে সময় লেগে যায়। তাদের আশা, নতুন এই প্রবিধানমালা এসব সমস্যা কমিয়ে আনবে এবং দ্রুত সমাধান দেবে।
নতুন বিধি অনুযায়ী, প্রতিটি এক্সচেঞ্জে একটি সালিশ প্যানেল (বিরোধ নিষ্পত্তি বোর্ড) গঠন করা হবে। পাশাপাশি একজন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হবে, যিনি হবেন এক্সচেঞ্জের নিয়ন্ত্রণ বিভাগের ডিজিএম বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা।
সালিশ প্যানেলে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, আইনজীবী ও অভিজ্ঞ বাজার বিশেষজ্ঞরা। বিনিয়োগকারীরা নির্ধারিত ফরমে অভিযোগ দাখিল করবেন, এরপর রেজিস্ট্রার উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন।
যদি আলোচনায় সমাধান না হয়, বিষয়টি সালিশ প্যানেলের কাছে যাবে। উভয় পক্ষ অনুমোদিত তালিকা থেকে নিজ নিজ সালিশকারী বেছে নেবে। সাক্ষ্য ও নথি যাচাই শেষে সালিশকারীরা রায় দেবেন—সংখ্যাগরিষ্ঠ মতই চূড়ান্ত বিবেচিত হবে। প্রয়োজনে যে কোনো পক্ষ বিএসইসি বা আদালতে আপিল করতে পারবে।
এখন বিনিয়োগকারীরা চাইলে বিএসইসি’র অনলাইন অভিযোগ মডিউল অথবা স্টক এক্সচেঞ্জের সালিশ ইউনিট—উভয় জায়গাতেই অভিযোগ দাখিল করতে পারবেন। ছোটখাটো বিরোধগুলো এক্সচেঞ্জের সালিশ বিভাগেই নিষ্পত্তি করা হবে। এতে এক্সচেঞ্জগুলো বিনিয়োগকারীদের সমস্যা বোঝার পাশাপাশি নিজেদের প্রশাসনিক কাঠামোও উন্নত করতে পারবে বলে আশা করা হচ্ছে।
স্টক এক্সচেঞ্জ কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের সালিশ কাঠামো প্রণয়নের প্রস্তাব ২০১৯ সাল থেকেই ঝুলে ছিল। সরকারি গেজেটে প্রকাশের পরই প্রবিধানমালাগুলো কার্যকর হবে।
বিএসইসি মুখপাত্র মো. আবুল কালাম বলেন, “সালিশ প্যানেল কার্যকর হলে অনেক অভিযোগ প্রাথমিক পর্যায়েই মীমাংসা হয়ে যাবে। এতে কমিশনের তদন্তের চাপ কমবে।”তিনি আরও যোগ করেন, “এই ব্যবস্থা আগে থাকলে অসাধু ব্রোকারদের তছরুপের অনেক ঘটনাই আগেভাগে রোধ করা যেত।”
তার মতে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ অনুযায়ী এক্সচেঞ্জগুলো তাদের নিজস্ব প্রবিধান তৈরির ক্ষমতা রাখে। ফলে সালিশ প্যানেলের রায় আইনি বৈধতা পাবে এবং বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


