বেস্ট হোল্ডিংসের সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে দুর্নীতি ও প্রতারণার নতুন দিগন্ত উন্মোচন করেছে লা মেরিডিয়ান হোটেলের মালিকানাধীন বেস্ট হোল্ডিংস লিমিটেড। কাগজে-কলমে সাজানো মুনাফার গল্পে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে প্রতিষ্ঠানটি ব্যাংক ও শেয়ারবাজার—দুই খাত থেকেই প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। ভুয়া জমির দলিল, জাল নিরীক্ষা প্রতিবেদন, অতিমূল্যায়িত সম্পদ ও কৃত্রিম বিনিয়োগ কাঠামোর মাধ্যমে পরিচালিত এই প্রতারণা এখন ‘চামচা পুঁজিবাদ’-এর সবচেয়ে ভয়াবহ নিদর্শন। এর নেপথ্যের মূল ব্যক্তি, বিতর্কিত ব্যবসায়ী আমিন আহমেদ, টাকা পাচারের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর একটি তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে যে, ক্ষমতাশীল গোষ্ঠীর আশ্রয়ে গড়ে ওঠা এক অশুভ যোগসাজশ (Unholy Nexus) আর্থিক খাতকে পঙ্গু করে দিয়ে লুটপাটের এক সাম্রাজ্য তৈরি করেছিল বেস্ট হোল্ডিংস। এই রিপোর্ট প্রকাশের পরও প্রায় দশ মাস ধরে সেটি গোপন রাখা হয়েছে।
তদন্তে বেস্ট হোল্ডিংসের মূল জালিয়াতি উঠে আসে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে জমির ভুয়া দলিল তৈরি করে সম্পদের মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখায়। একপর্যায়ে, ৪,০৮১ কোটি টাকার জমি কোম্পানির নামে দেখানো হলেও বাস্তবে এর কোনো বৈধ মালিকানা নেই। এই জালিয়াতির ওপর নির্ভর করে পাঁচটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান—সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ব্যাংক ও আইসিবি—১,৯৬৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর মধ্যে ৯০০ কোটিরও বেশি টাকা নিশ্চিত ক্ষতি হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে শুধু সোনালী ব্যাংকের লোকসান ৪২৩ কোটি টাকা, যা সাধারণ জনগণের আমানত।
প্রতিবেদনে জানানো হয়, এই জালিয়াতির অর্থের একটি বিশাল অংশ দেশের বাইরে পাচার করা হয়েছে। তদন্ত কমিটি দ্রুত একটি স্বাধীন ফরেনসিক অডিট করার এবং পুরো বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে দিয়ে তদন্ত করানোর সুপারিশ করেছে। উল্লেখ্য, এই অনিয়মের শুরু হয়েছিল ২০১৭ সালে, যখন ড. খায়রুল হোসেন বিএসইসি'র চেয়ারম্যান ছিলেন। আইন লঙ্ঘন করে মাত্র ৮ কোটি ৮৩ লাখ টাকার পরিশোধিত মূলধনের কোম্পানিকে তিনি ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমতি দিয়েছিলেন।
পরবর্তীতে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কমিশন এসে সেই অনিয়মের পথকে আরও প্রসারিত করে। তারা ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ৫৫ টাকা প্রিমিয়ামসহ মোট ৬৫ টাকায় বিক্রির অনুমতি দেয়। এই উচ্চমূল্যে শেয়ার বিক্রির সিদ্ধান্ত শুরু থেকেই সরকারি ব্যাংক ও সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির কারণ হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তদন্ত প্রতিবেদনে বেস্ট হোল্ডিংসের এই ভয়ংকর আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে সাবেক মন্ত্রী, সেনা কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রভাবশালী কর্মকর্তা এবং আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী মহলের বিরুদ্ধে। আর্থিক সুবিধা নিয়ে তাঁরা প্রত্যেকেই এই অনিয়মে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। প্রতিবেদনে বিশেষত শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন এবং ডিজিএফআইর সাবেক মহাপরিচালক লে. জে. (অব.) মামুন খালেদকে পরিচালক পদ থেকে অযোগ্য ঘোষণার সুপারিশ করা হয়েছে।
অভিযোগের কেন্দ্রে আরও রয়েছেন রেস ম্যানেজমেন্টের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এবং ব্যবস্থাপনা পরিচালক ড. হাসান তাহের ইমাম। তাঁরা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের অর্থ বেস্ট হোল্ডিংসের শেয়ারে ঢুকিয়ে দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ ঝুঁকিতে ফেলেন। রেসের সঙ্গে যুক্ত সেন্টিনেল ট্রাস্টি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, আর্গাস ক্রেডিট রেটিং, ইমার্জিং ক্রেডিট রেটিং—সব মিলিয়ে একটি মারাত্মক “স্বার্থের সংঘাত” (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) চক্র তৈরি হয়েছিল, যা নিয়ন্ত্রক সংস্থা জেনেও বন্ধ করেনি।
তদন্ত কমিটি এই কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। আমিন আহমেদ ও হাসান আহমেদকে ১০ কোটি টাকা করে মোট ২০ কোটি টাকা জরিমানা; রেস ম্যানেজমেন্টকে ২৫ কোটি টাকা জরিমানা ও নিবন্ধন বাতিল; নাফিজ সরাফাত ও হাসান তাহের ইমামকে আজীবনের জন্য শেয়ারবাজারে নিষিদ্ধ; এবং বিএসইসি’র সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেন ও শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবনের জন্য নিষিদ্ধ করে তাঁদের কমিশনারদের বিরুদ্ধে দুদকে তদন্ত পাঠানোর সুপারিশ করা হয়েছে। এছাড়াও ১০টি মিউচুয়াল ফান্ডের নিবন্ধন বাতিল, আইসিবি ও বিজিআইসি-কে জরিমানা এবং সংশ্লিষ্ট ক্রেডিট রেটিং এজেন্সি ও অডিট ফার্মগুলোর লাইসেন্স স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


