সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের নাম প্রকাশ করল বিবিএস
নিজস্ব প্রতিবেদক: সরকারি সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির মুখে পড়ছেন সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গ্রাহকরা—এমন চিত্রই উঠে এসেছে রাষ্ট্রীয় জরিপে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত সর্বশেষ ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) ২০২৫’-এর চূড়ান্ত প্রতিবেদনে দেখা গেছে, বিআরটিএ থেকে সেবা নিতে গিয়ে প্রায় দুই-তৃতীয়াংশ নাগরিক দুর্নীতির শিকার হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপ প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।
প্রতিবেদন অনুযায়ী, বিআরটিএতে সেবা নিতে গিয়ে ৬৩.২৯ শতাংশ নাগরিক দুর্নীতির অভিজ্ঞতার কথা জানিয়েছেন। দুর্নীতির তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (৫৭.৯৬ শতাংশ) এবং পাসপোর্ট অফিস (৫৭.৪৫ শতাংশ)।
জরিপে অংশ নেওয়া নাগরিকদের মধ্যে ৩১.৬৭ শতাংশ জানিয়েছেন, গত এক বছরে তারা সরকারি সেবা পেতে সরাসরি ঘুষ দিতে বাধ্য হয়েছেন। ঘুষ দেওয়ার ক্ষেত্রে পুরুষদের হার উল্লেখযোগ্যভাবে বেশি—৩৮.৬২ শতাংশ, যেখানে নারীদের মধ্যে এ হার ২২.৭১ শতাংশ। ঘুষ হিসেবে প্রায় সবাই নগদ অর্থ দেওয়ার কথা উল্লেখ করেছেন, যার হার ৯৮.৪৮ শতাংশ।
বিবিএস জানায়, ২০২৫ সালের ৬ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে দেশব্যাপী এ জরিপ পরিচালনা করা হয়। ৬৪ জেলার ১ হাজার ৯২০টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে ৪৫ হাজার ৮৮৮টি খানার ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী মোট ৮৪ হাজার ৮০৭ জন নাগরিকের সাক্ষাৎকার নেওয়া হয়। এর মধ্যে পুরুষ ছিলেন ৩৯ হাজার ৮৯৪ জন এবং নারী ৪৪ হাজার ৯১৩ জন।
জরিপে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নাগরিকদের মতামত নেওয়া হয়। এতে দেখা যায়, দেশের ৮৪.৮১ শতাংশ মানুষ সন্ধ্যার পর নিজের বাসার আশপাশে একা চলাচল করতে নিরাপদ মনে করেন। তবে এই হার পুরুষদের মধ্যে বেশি (৮৯.৫৩ শতাংশ) এবং নারীদের মধ্যে তুলনামূলকভাবে কম (৮০.৬৭ শতাংশ)। সন্ধ্যার পর নিজ বাসায় নিরাপদ বোধ করার হার আরও বেশি—৯২.৫৪ শতাংশ।
সুশাসনের সূচকে নাগরিক অংশগ্রহণের চিত্র বেশ হতাশাজনক। মাত্র ২৭.২৪ শতাংশ মানুষ মনে করেন, তারা সরকারি সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারেন। রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব রাখার সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস আরও কম—মাত্র ২১.৯৯ শতাংশ। জাতীয়ভাবে প্রায় এক-চতুর্থাংশ মানুষ মনে করেন, দেশের রাজনৈতিক ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক ও সাড়া প্রদানকারী।
সরকারি সেবা গ্রহণের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত এক বছরে ৪৭.১২ শতাংশ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা নিয়েছেন। ৪০.৯৩ শতাংশ জানিয়েছেন, তাদের অন্তত একটি সন্তান সরকারি প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছে। এছাড়া পরিচয়পত্র ও নাগরিক নিবন্ধনের মতো অন্যান্য সরকারি সেবা গ্রহণের চেষ্টা করেছেন ৭৩.৭৭ শতাংশ নাগরিক। এসব সেবার ক্ষেত্রে স্বাস্থ্যখাতে সন্তুষ্টির হার ৭২.৬৯ শতাংশ এবং অন্যান্য নাগরিক সেবায় সন্তুষ্টির হার ৬৬.৯১ শতাংশ।
বিচারপ্রাপ্তি ও সামাজিক বৈষম্য বিষয়েও জরিপে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। গত দুই বছরে ১৬.১৬ শতাংশ মানুষ কোনো না কোনো বিরোধে জড়িয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ পেয়েছেন। অন্যদিকে, ১৯.৩১ শতাংশ নাগরিক কোনো না কোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছেন, যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে আর্থ-সামাজিক অবস্থা ও লিঙ্গভিত্তিক বৈষম্য। তবে এসব ঘটনার মাত্র ৫.৩৭ শতাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক













