ব্যবসায়ীদের মাথায় হাত
নিজস্ব প্রতিবেদক: নতুন গ্যাস সংযোগ না পাওয়ায় দেশে শত শত কারখানা উৎপাদনে যেতে পারছে না। ব্যাংক ঋণ নিয়ে অবকাঠামো গড়ে তুললেও গ্যাসের অভাবে উৎপাদন শুরু করতে পারছেন না উদ্যোক্তারা। এতে একদিকে শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কর্মসংস্থানও তৈরি হচ্ছে না। ব্যবসায়ীদের ভাষায়, "মাথায় হাত" দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
সূত্র জানায়, দেশের বিভিন্ন গ্যাস বিতরণ কোম্পানির কাছে শিল্পকারখানার নতুন সংযোগ এবং লোড বৃদ্ধির জন্য বিপুল পরিমাণ আবেদন জমা পড়ে আছে। শুধু তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছেই জমা পড়েছে ১,১০০টি আবেদন। এর মধ্যে ৪০০টিরও বেশি গ্রাহক সব প্রক্রিয়া শেষ করেও প্রতিশ্রুত সংযোগের অপেক্ষায় রয়েছেন।
বিনিয়োগকারীরা জানান, বিদ্যুৎ দিয়ে উৎপাদন চালাতে গিয়ে তাদের ব্যয় ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়ে যাচ্ছে। আবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় অনেক সময় উৎপাদন লসও গুনতে হচ্ছে। অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, কেউ কেউ লোকসানের মুখে পড়েছেন। এ অবস্থায় শ্রমিক নিয়োগেও কৃচ্ছ্রসাধন করতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা।
শিল্প মালিকদের দাবি, ভারী শিল্পের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ অপরিহার্য। কিন্তু সংযোগ না থাকায় নতুন শিল্প স্থাপনে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। ফলে দেশীয় শিল্পায়নের গতি কমে যাচ্ছে এবং পণ্যের ঘাটতি মেটাতে অনেক ক্ষেত্রেই আমদানি নির্ভরতা বাড়ছে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জানিয়েছে, শিল্পখাতে গ্যাস সংযোগ তিনটি ধাপে দেওয়া হবে:
প্রথম ধাপে যেসব কারখানায় ৩ দিনের মধ্যে সংযোগ দেওয়া সম্ভব।
দ্বিতীয় ধাপে যেসব ক্ষেত্রে ৩ মাসের মধ্যে সংযোগ দেওয়া যাবে।
তৃতীয় ধাপে যেসব কারখানায় ৬ মাসের মধ্যে সংযোগ দেওয়া সম্ভব।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন,"শিল্পে গ্যাসের দাম তুলনামূলক বেশি হওয়ায় সরবরাহ নিশ্চিত করতে আরও সতর্কভাবে কাজ করছি। বিতরণকারী কোম্পানিকে সরবরাহ নিশ্চিতে নতুন ধারা যুক্ত করা হয়েছে।"
তিনি আরও জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পেট্রোবাংলার সমন্বয়ে একটি পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিভিন্ন বিতরণ অঞ্চলের কারখানাগুলো পরিদর্শন করে চাহিদা যাচাই করছে। ইতিমধ্যে জালালাবাদ, কর্ণফুলী ও বাখরাবাদ গ্যাস বিতরণ অঞ্চলে পরিদর্শন শেষ হয়েছে। শিগগিরই তিতাস গ্যাসের ক্ষেত্রেও কাজ সম্পন্ন হবে। এরপরই সংযোগ কার্যক্রম শুরু হবে।
বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, যেখানে সরবরাহ হচ্ছে ২৮০ থেকে ২৯০ কোটি ঘনফুট। এর মধ্যে শিল্প খাতেই যাচ্ছে প্রায় ১২০ কোটি ঘনফুট গ্যাস।
জাহিদ/
পাঠকের মতামত:
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













