ভোটের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় পুরো প্রক্রিয়াকে আরও সুসমন্বিত করতে একাধিক নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সময় ব্যবস্থাপনা, ভোটার সেবা, প্রবাসী ভোট এবং নিরাপত্তা ব্যবস্থাপনা—সব দিকেই বিশেষ উদ্যোগের ঘোষণা এসেছে কমিশনের পক্ষ থেকে। এর অংশ হিসেবে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর পাশাপাশি বিশেষ ভোটারদের জন্য সহায়তা সংক্রান্ত নির্দেশনা চূড়ান্ত করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভা শেষে এসব সিদ্ধান্তের বিস্তারিত জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। সভায় সিইসি ছাড়াও অন্যান্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিশনার সানাউল্লাহ জানান, আগের তুলনায় আধা ঘণ্টা আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। যেসব ভোটকক্ষে স্থান সংকুলান সমস্যা রয়েছে, সেখানে অতিরিক্ত সিক্রেট বুথ স্থাপন করা হবে। প্রয়োজনে আলাদা বুথ তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।
প্রবাসী ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, আগামীকাল থেকে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ছাপানোর কাজ শুরু হবে, পরদিন বিদেশে পাঠানো হবে। পোস্টাল নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিন ইন-কান্ট্রি পোস্টাল ব্যালটে নিবন্ধন করা যাবে।
আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে নির্বাচনী এলাকায় পোস্টার-ব্যানারসহ সব ধরনের প্রচার সামগ্রী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হবে। না সরালে আচরণবিধির আওতায় ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যক্রম চলবে আগের মতোই। নির্বাচনী এলাকায় অনুদান, ত্রাণ ইত্যাদি বিতরণে থাকবে নিষেধাজ্ঞা।
নির্বাচনকে সুষ্ঠু করতে প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতির বিষয়েও ইসির অবস্থান সুস্পষ্ট। ভোটকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা আগে থেকেই কেন্দ্রে পৌঁছে স্থানীয় সহায়তা ছাড়া দায়িত্ব পালন করবেন—এমন নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর স্ট্যাটিক ডেপ্লয়মেন্ট থেকে সেন্ট্রাল রিজার্ভ পর্যন্ত সব ধরনের ফোর্স মোতায়েনে শিগগিরই পরিপত্র দেবে ইসি।
সানাউল্লাহ জানান, নির্বাচনী অনিয়ম ও ভুয়া তথ্য মোকাবিলায় নির্বাচন কমিশনে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল কাজ করবে। পাশাপাশি ৩০০ আসনে ৩০০টি ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি বিচারিক ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করবে। তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন, এবং নির্বাচনের শেষ পাঁচ দিনে ম্যাজিস্ট্রেট সংখ্যা আরও বাড়ানো হবে।
এছাড়া ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। দুর্গম এলাকায় ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী পরিবহনে হেলিকপ্টার ব্যবহার করা হবে। প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
ব্যালট পেপার আগের রাতে কেন্দ্রগুলোতে পাঠানো হবে বলেও নিশ্চিত করেন কমিশনার। তিনি বলেন, “আমরা আত্মবিশ্বাসী। আগের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর দেখতে চাই না। যথাযথ তদারকি ব্যবস্থা থাকবে।”
এমজে/
পাঠকের মতামত:
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা













