৯টি এনবিএফআই অবসায়নের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : সমস্যাগ্রস্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ৩০ নভেম্বর গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ফলে দীর্ঘদিন ধরে অনিয়ম, লুটপাট, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ডুবে থাকা ৯টি আর্থিক প্রতিষ্ঠানকে লিকুইডেশন প্রক্রিয়ায় নেওয়া হবে।
যেসব ৯টি এনবিএফআই অবসায়নের তালিকায়
১) পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস
২) ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস
৩) আভিভা ফাইন্যান্স
৪) এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট
৫) ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট
৬) বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)
৭) প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স
৮) জিএসপি ফাইন্যান্স কোম্পানি
৯) প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
ব্যাংক রেজোলিউশন অর্ডিন্যান্স ২০২৫ অনুযায়ী অবসায়ন
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংক রেজোলিউশন অর্ডিন্যান্স ২০২৫–এর আওতায় সমস্যাগ্রস্ত এনবিএফআই অবসায়নের বিধান রয়েছে। তবে আইন অনুযায়ী এ ধরনের বড় সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের অনুমোদন প্রয়োজন ছিল। বোর্ড অনুমোদন দেওয়ায় এখন বাংলাদেশ ব্যাংক যাচাই-বাছাই করে কোন কোন প্রতিষ্ঠান প্রথমে অবসায়ন করা হবে তা নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বিভিন্ন সূচকের ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হয়েছিল। বোর্ডের অনুমোদনের পর এখন অবসায়নের সময় কোন কোন প্রতিষ্ঠানের ঝুঁকি ও আর্থিক অবস্থাকে অগ্রাধিকার দেওয়া হবে, তা চূড়ান্ত করা হবে।
আগে থেকেই আমানত ফেরত দিতে ব্যর্থতা, উচ্চ খেলাপি ঋণ, মূলধন ঘাটতি—এই তিন সূচকের ভিত্তিতে ৯টি প্রতিষ্ঠানকে অব্যবহারযোগ্য (Non-viable) হিসেবে চিহ্নিত করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে—
এফএএস ফাইন্যান্স: ৯৯.৯৩% খেলাপি, লোকসান ১,৭১৯ কোটি টাকা
ফারইস্ট ফাইন্যান্স: ৯৮% খেলাপি, লোকসান ১,০১৭ কোটি টাকা
বিআইএফসি: ৯৭.৩০% খেলাপি, লোকসান ১,৪৮০ কোটি টাকা
ইন্টারন্যাশনাল লিজিং: ৯৬% খেলাপি, খেলাপি পরিমাণ ৩,৯৭৫ কোটি টাকা, লোকসান ৪,২১৯ কোটি টাকা
পিপলস লিজিং: ৯৫% খেলাপি, লোকসান ৪,৬২৮ কোটি টাকা
আভিভা ফাইন্যান্স: ৮৩% খেলাপি, লোকসান ৩,৮০৩ কোটি টাকা
প্রিমিয়ার লিজিং: ৭৫% খেলাপি, লোকসান ৯৪১ কোটি টাকা
জিএসপি ফাইন্যান্স: ৫৯% খেলাপি, লোকসান ৩৩৯ কোটি টাকা
প্রাইম ফাইন্যান্স: ৭৮% খেলাপি, লোকসান ৩৫১ কোটি টাকা
এগুলোতে খেলাপি ঋণের পরিমাণ এত বেশি যে প্রতিষ্ঠানগুলোর মোট সম্পদ দিয়েও দায় পরিশোধ সম্ভব না।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এসব প্রতিষ্ঠান বন্ধ করতে সরকারের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ায়।
আর্থিক প্রতিষ্ঠান খাতে মোট আমানত রয়েছে ৪৮,৯৬৬ কোটি টাকা।এর মধ্যে সমস্যাগ্রস্ত ২০টি প্রতিষ্ঠানে রয়েছে ২২,১২৭ কোটি টাকা।
শুধু ৯টি অবসায়নযোগ্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেই—
ব্যক্তিগত আমানত প্রায় ৪,৯৭১ কোটি টাকা
অন্য ব্যাংকের পাওনা ৫,১৬৪ কোটি টাকা
বাংলাদেশ ব্যাংক মনে করে, অবসায়ন ও পুনর্গঠনের প্রথম ধাপেই এসব আমানত সুরক্ষার জোগান দিতে হতে পারে।
আইনি প্রক্রিয়া: লাইসেন্স বাতিলের পথ
২০২৩ সালের ফাইন্যান্স কোম্পানি আইন অনুযায়ী—
আমানতকারীর স্বার্থবিরোধী কর্মকাণ্ড
দায় পরিশোধে অপারগতা
মূলধন সংরক্ষণে ব্যর্থতা—এই তিন কারণে লাইসেন্স বাতিলের সুযোগ রয়েছে।
২০২৪ সালের ২২ মে এসব প্রতিষ্ঠানে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। সন্তোষজনক জবাব না পাওয়ায় অবশেষে বাংলাদেশ ব্যাংক অবসায়ন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশে মোট ৩৫টি এনবিএফআই রয়েছে।এর মধ্যে ২০টি প্রতিষ্ঠানকেই সমস্যাগ্রস্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সুস্থ অবস্থায় থাকা ১৫টি প্রতিষ্ঠানের—
খেলাপি ঋণ: মাত্র ৭.৩১%
বার্ষিক মুনাফা: ১,৪৬৫ কোটি টাকা
মূলধন উদ্বৃত্ত: ৬,১৮৯ কোটি টাকা
অবসায়ন হওয়া প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা চাকরিবিধি অনুযায়ী সব সুবিধা পাবেন—বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে।
মুসআব/
পাঠকের মতামত:
- সঞ্চয়পত্র নিয়ে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক
- চাকরিজীবীদের ভাতা ও বেতন নিয়ে আসছে বড় সিদ্ধান্ত!
- বিশ্বকাপে ইতিহাস গড়তে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি লড়াই
- পেনশন সেবা অনলাইনে আনতে নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ
- বিকাশে ভুল লেনদেন: টাকা ফেরতের প্রক্রিয়া ও সতর্কতা
- সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে বিতর্ক
- ১১ দলীয় জোটের সমাবেশে নারীদের অবস্থান নিয়ে প্রশ্ন
- আদালতের আদেশ ভুল বুঝে এজলাসে তরল পদার্থ পান
- মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৩ কোম্পানি
- মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন, স্পিকারের ব্যাখ্যা
- আবেদন মঞ্জুর, কারাগারেই থাকছেন মমতাজ
- বিদেশিদের সম্পত্তি মালিকানা সহজ করতে নতুন নীতিমালা সৌদির
- রাষ্ট্রীয় সফরের ভিডিওতে নিজের গান দেখে প্রতিক্রিয়া জানালেন হাবিব
- তিন প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ, দীর্ঘমেয়াদে শক্ত অবস্থান বজায়
- ২৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বাজার স্থিতিশীলতায় কঠোর নজরদারির দাবি, সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা
- ২৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- দেশের স্কুল-কলেজে পরীক্ষার সময়সূচি পরিবর্তন
- ক্ষতির মুখে পড়া গ্রাহকদের ফেরাতে নতুন উদ্যোগ ইসলামী ব্যাংকের
- নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন
- কিবলার দিকে থুথু ফেলা সম্পর্কে মহানবী (সা.)-এর নির্দেশনা
- ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড হিসেবে যাত্রা শুরু করলো এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড
- অবৈধ দাবিকে কেন্দ্র করে শ্রমিক অস্থিরতা, লে-অফে যাচ্ছে অ্যাপেক্স স্পিনিং
- বেক্সিমকো ফার্মার প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্বিতীয় রাউন্ড নিশ্চিত যাদের, বিদায় নিশ্চিত যেসব দলের
- ট্রাম্পের একেকবার একেক দাবিতে ইরানের কড়া জবাব
- ২২ ক্যারেট সোনার গহনার নতুন দাম নির্ধারণ
- হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি এমপির
- বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে শুভেন্দুর বক্তব্য
- চিকিৎসক সামির হোসেন মিশু গ্রেপ্তার
- নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান আটক
- বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া প্রসঙ্গে রোনালদো
- বেক্সিমকো ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- চুক্তিভিত্তিক নিয়োগের পর বেতন পুনর্নির্ধারণের উদ্যোগ বিএসইসিতে
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- সালতা ক্যাপিটালে ১০০ কোটি টাকার অনিয়ম, ক্ষতিগ্রস্ত হাজারো বিনিয়োগকারী
- বিনিয়োগকারী ঐক্য পরিষদ থেকে বহিষ্কার সাজ্জাদুল হক
- ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ও নিয়ন্ত্রক সীমা লঙ্ঘন, ঢাকা ইন্স্যুরেন্সে আর্থিক ঝুঁকির ইঙ্গিত
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- বিশেষজ্ঞরা জানালেন চুল আঁচড়ানোর সঠিক নিয়ম
- এক পোস্টেই নতুন বিতর্কের জন্ম দিলেন শাওন
- তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- দায়িত্ব ছাড়ার পর আবেগঘন বার্তা সারওয়ার আলমের
- লোকসান, প্রভিশন ঘাটতি ও দুর্বল মূলধন—চ্যালেঞ্জে আইএফআইসি ব্যাংক
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৩ কোম্পানি
- তিন প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ, দীর্ঘমেয়াদে শক্ত অবস্থান বজায়
- ২৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বাজার স্থিতিশীলতায় কঠোর নজরদারির দাবি, সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা
- ২৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার









