দেশে ভয়াবহ হারে বেড়েছে বৈদেশিক ঋণের চাপ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বৈদেশিক ঋণের চাপ গত কয়েক বছরে ক্রমশ জটিল আকার ধারণ করেছে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কঠোর শর্ত, সুদের হার বৃদ্ধি এবং বড় প্রকল্পগুলোর ঋণ পরিশোধ শুরু হওয়ায় দেশে বৈদেশিক ঋণ পরিষেবার বোঝা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৫—এ এসব তথ্য উঠে এসেছে।
রবিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ বেড়েছে প্রায় ৪২ শতাংশ। ২০২০ সালে যেখানে বৈদেশিক ঋণ ছিল ৭ হাজার ৩৫৫ কোটি ডলার, ২০২৪ সালের শেষে তা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৪৮ কোটি ডলারে। সরকারি ও বেসরকারি—দুই খাতের ঋণের হিসাব অন্তর্ভুক্ত করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
প্রতিবেদন বিশ্লেষণে আরও দেখা যায়, ঋণ পরিশোধের সক্ষমতার ওপর চাপ দ্রুত বাড়ছে। ২০২০ সালে বৈদেশিক ঋণের সুদ ও আসল মিলিয়ে বাংলাদেশকে পরিশোধ করতে হয়েছিল ৩৭৩ কোটি ডলার। ২০২৪ সালে এই পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে ৭৩৫ কোটি ডলারে পৌঁছেছে। যদিও একই সময়ে ঋণ ছাড়ের পরিমাণে তেমন কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেনি—২০২০ সালে ১০২২ কোটি ডলার থেকে ২০২৪ সালে তা হয়েছে মাত্র ১ হাজার ১১০ কোটি ডলার।
বাংলাদেশের অর্থনীতি এই ঋণের চাপ কতটা বহন করতে পারছে—এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, কোভিড-পরবর্তী সময়ে ঋণ পরিশোধের চাপ দৃশ্যমানভাবে বেড়েছে। গ্রেস পিরিয়ড কমে যাওয়া, সুদের হার বাড়া এবং ম্যাচুরিটি পিরিয়ড কঠোর হওয়ায় ঋণের বাস্তব বোঝা আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, আগে ঋণ টেকসই–ঝুঁকির মূল্যায়নে বাংলাদেশকে ‘লো’ ক্যাটাগরিতে রাখা হলেও এখন দেশটি ‘মডারেট’ পর্যায়ে চলে এসেছে।
এ অবস্থায় সমাধানের পথ হিসেবে তিনি দুটি দিক উল্লেখ করেন—রপ্তানি আয় বাড়ানো এবং নতুন বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে এমন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া, যেগুলো বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে। অন্যথায় ভবিষ্যতে বাংলাদেশ গুরুতর চাপে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ রপ্তানি আয়ের ১৯২ শতাংশ। একই বছরে ঋণ পরিষেবার পরিমাণ রপ্তানির ১৬ শতাংশে পৌঁছেছে। দক্ষিণ এশিয়ায় ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে—এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাম রয়েছে।
বাংলাদেশের বৈদেশিক ঋণের বড় অংশ আসে বিশ্বব্যাংকের আইডিএ (IDA) থেকে। আইডিএর মোট ঋণের প্রায় ৩০ শতাংশ পায় বাংলাদেশ, নাইজেরিয়া ও পাকিস্তান। দেশটি মোট বৈদেশিক ঋণের প্রায় ২৬ শতাংশ পেয়েছে বিশ্বব্যাংক থেকে—তারপর এডিবি এবং জাপান অবস্থান করছে পরবর্তী স্থানে।
এমজে/
পাঠকের মতামত:
- সালমানের স্টুডিও হামলা নিয়ে ফেসবুকে পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য
- হামলায় শেষ হয়ে গেল স্বপ্নের স্টুডিও, যা জানালেন সালমান মুক্তাদির
- শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ নিয়ে মুখ খুললেন আহমাদুল্লাহ
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘জয় বাংলা’ স্লোগান, জাসদ অফিস থেকে আটক ২৬০
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে আসছে বাংলাদেশে সুজুকির নির্মাতা প্রতিষ্ঠান
- কেন্দ্রীয় ব্যাংকের নীতিসুদের সিদ্ধান্তের পরই শেয়ারবাজারে হতাশা
- দুই প্রতিষ্ঠানের দামে হঠাৎ ঝড়, কারণ জানে না কর্তৃপক্ষ-ডিএসই
- সরকারি চাকরির নিয়োগে নতুন নিয়ম নিয়ে পাটওয়ারীর যে প্রশ্ন
- ইউটিউবারের বাড়িতে বড় চুরি, খোয়া গেল ৮০ ভরি সোনা
- সূচক ও লেনদেন বাড়লেও ডিএসইতে কমল বাজার মূলধন
- পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় পররাষ্ট্রমন্ত্রীর
- শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নিয়ে অবস্থান জানালো যুক্তরাষ্ট্র
- ১৪০০ বছরেও বদলায়নি কাবা শরীফের চাবির মালিকানা
- বাংলাদেশের আকাশসীমায় ভারতের চাঞ্চল্যকর নজরদারি প্রকাশ
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- বেদখল জমি নিয়ে ভুক্তভোগীদের জন্য স্বস্তির খবর
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- সূচক ও লেনদেন বাড়লেও সপ্তাহে বাজার মূলধন কমেছে
- যুক্তরাষ্ট্রে গিয়ে ভুল করলেই নিষেধাজ্ঞা, সতর্ক করল মার্কিন দূতাবাস
- পোশাক নিয়ে সাদিক কায়েমকে নিয়ে এবার মুখ খুললেন মাদানী
- ‘১০ তলায় উঠতে ভয় লাগে, তাই না খেয়েই থাকি’
- কূটনীতির বাইরে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন বাস্তবতা
- শয়তান ও গভীর সমুদ্রের মাঝে আটকা পড়েছে সৌদি আরব!
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আজকের পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত
- সোনার দামে বড় অঙ্ক, শনিবারের বাজারদর জানুন
- ২০১৪ সালের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিজের অবস্থান জানালেন হামিম
- ট্রাম্পের নৈশভোজে শি, টেবিলে ছিল যেসব চমকপ্রদ খাবার
- জাতিসংঘে জাইমা রহমানের কাজ, বেতন নিয়ে যা জানা গেল
- আম্বানির ছেলের অধ্যাপক পদ নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউনিভার্সিটি
- এক কাঠামোয় পুলিশে আসছে নতুন ‘বিশেষ ইউনিট’
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- জাতিসংঘে অংশ নেননি কিম-পুতিন-মোদীসহ ৫০ বিশ্বনেতা, নেপথ্যে
- ২০২৭-এ বিদেশে পড়তে যাওয়ার বাজেট গাইডলাইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না’
- দুর্গাপূজার ছুটি নিয়ে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের
- ‘বিয়ে হয়নি’ বলেই বিমানবন্দরে ৩ তরুণীকে আটকের অভিযোগ
- আজ শুক্রবার ও শনিবার যেসব ব্যাংক শাখা খোলা
- বাংলাদেশের সাথে চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্পের বিশেষ পোস্ট
- আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
- অবশেষে নেইমারের ১০ নম্বর জার্সি পেলেন যিনি
- বাণিজ্য সহজীকরণে বড় উদ্যোগ, ডব্লিউটিওর শর্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ
- ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ পড়ার উপায়
- অগ্রণী ব্যাংকের এজেন্ট আউটলেটে কোটি টাকার প্রতারণার অভিযোগ
- সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির সুযোগ
- অস্ট্রেলিয়ার ভিসায় সাত খাতে অগ্রাধিকার, জানুন বিস্তারিত
- সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক













