ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬
Sharenews24

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অলটেক্স ইন্ডাস্ট্রিজ

২০২৫ ডিসেম্বর ০৮ ১১:০৬:১০
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অলটেক্স ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ বোর্ড সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল১ টাকা ১৯ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৭৭ পয়সা।আগেরঅর্থবছরের একই সময় যা ছিল ১৯ টাকা ৯২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও স্থান পরে জানানো হবে। তবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জানুয়ারি।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে