ক্ষুদ্রঋণে আসছে কড়া নজরদারি ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক : ব্যাংকঋণের আদলে ক্ষুদ্রঋণ খাতে চালু হতে যাচ্ছে মাইক্রো ফাইন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (এমএফ–সিআইবি)। এই সিস্টেম চালু হলে ক্ষুদ্রঋণের একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার গড়ে উঠবে। এর মাধ্যমে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকের ঋণ ইতিহাস বিশ্লেষণ করে যোগ্য গ্রাহককে ঋণ দিতে পারবে এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় আরও কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ডিসেম্বর কিংবা আগামী জানুয়ারি থেকে সিআইবি কার্যক্রম শুরু হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের কারিগরি সহায়তায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সিস্টেমটি বাস্তবায়ন করছে। এ বিষয়ে এমআরএর এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ বলেন, দেশের আর্থ–সামাজিক উন্নয়নে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু এতদিন এই খাতে কোনো কেন্দ্রীয় তথ্যভাণ্ডার না থাকায় গ্রাহকের প্রকৃত তথ্য পাওয়া কঠিন ছিল। সিআইবি চালু হলে ঋণগ্রহীতা ও ঋণের সঠিক চিত্র জানা যাবে এবং নীতিনির্ধারণে সহায়ক হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিআইবির মাধ্যমে জানা যাবে—একজন গ্রাহক কতটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়েছেন, মোট ঋণের পরিমাণ, কিস্তি, পরিশোধ, বকেয়া, খেলাপি অবস্থাসহ সার্বিক ঋণ চিত্র, এতে ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা অনেক সহজ হবে।
এমআরএ কর্মকর্তাদের মতে, বর্তমানে একজন ক্ষুদ্রঋণগ্রহীতার কোথা থেকে কত টাকা ঋণ নেওয়া হয়েছে–এর সঠিক তথ্য পাওয়া যায় না। ফলে ভালো গ্রাহক অনেক সময় সুবিধা পান না, আর মন্দ গ্রাহক সহজেই ঋণ নিয়ে ফেলেন—যা প্রতিষ্ঠানের ঝুঁকি বাড়ায়। সিআইবি চালু হলে এই সমস্যা কমবে।
এ বিষয়ে এমআইএস, সিআইবি ম্যানেজমেন্ট ও অফসাইট মনিটরিং বিভাগ–এর পরিচালক মোহাম্মদ কামাল হোসেন জানান, সিস্টেম বাস্তবায়ন প্রায় শেষ পর্যায়ে। ডিসেম্বর বা জানুয়ারিতেই এটি চালু করা সম্ভব হবে।
সঠিক তথ্য নিশ্চিত করতে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে ৫০টি প্রতিষ্ঠান থেকে প্রায় এক কোটি গ্রাহকের তথ্য আপলোড করা হয়েছে। মোট ১৪৮টি প্রতিষ্ঠানের প্রায় ৩ কোটি ৫৫ লাখ গ্রাহকের এনআইডি যাচাই শেষ হয়েছে। ক্ষুদ্রঋণ গ্রহণে এনআইডিই গ্রাহকের পরিচয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান বলেন, সিআইবি বাস্তবায়ন হলে ভুয়া আইডি বা অন্যের আইডি ব্যবহার করে ঋণ নেওয়ার প্রবণতা বন্ধ হবে। খাতে স্বচ্ছতা বাড়বে। তবে এই ব্যবস্থায় প্রতিষ্ঠানের ব্যয় বাড়বে—যা গ্রাহকের ওপর চাপানো উচিত নয়।
এমআরএ সূত্র জানায়, দেশে সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠান আছে ৭৪৬টি এবং মোট গ্রাহক প্রায় ৩ কোটি ২৫ লাখ। সিআইবি পুরোপুরি চালু হলে এটি হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্রঋণ তথ্যভাণ্ডার। বর্তমানে প্রথম স্থানে আছে ভারতের ক্রিফ হাইমার্ক, যেখানে প্রায় আট কোটি গ্রাহকের তথ্য রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব




.jpg&w=50&h=35)








