মুনাফায় মনোযোগ, বিনিয়োগে ঠনঠন: বহুজাতিক কোম্পানিগুলোর নতুন প্রবণতা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি সম্প্রতি তাদের নিট মুনাফার চেয়েও বেশি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা বাজার বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। এই অপ্রত্যাশিত প্রবণতা কেবল পুনর্বিনিয়োগের অনাগ্রহই নয়, বরং দেশে তাদের দীর্ঘমেয়াদী কার্যক্রম সীমিত করার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত বহন করছে বলে তারা মনে করছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর তথ্য অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩টি বহুজাতিক কোম্পানির মধ্যে ৯টিই তাদের ঘোষিত ডিভিডেন্ড মুনাফার তুলনায় বেশি। সম্মিলিতভাবে তাদের নিট মুনাফা ছিল প্রায় ৮ হাজার ১৬৭ কোটি টাকা। অথচ তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রায় ৯ হাজার ৭৯৪ কোটি টাকা – অর্থাৎ নিট মুনাফার চেয়ে ১ হাজার ৬২৬ কোটি টাকা বেশি।
বাজার বিশ্লেষকদের মতে, মুনাফার অতিরিক্ত এই ডিভিডেন্ড বিদেশে পাঠানোর মাধ্যমে মূল কোম্পানিগুলো দেশে পুনর্বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে। বিশেষ করে, গত কয়েক বছরে ডলার সংকটের কারণে যে ডিভিডেন্ডতারা বিদেশে নিতে পারেনি, এখন সেই অর্থ একবারে স্থানান্তর করার প্রবণতা দেখা যাচ্ছে।
কেন এই বিনিয়োগ বিমুখতা?
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এখনো যথেষ্ট বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। তবে বহুজাতিক কোম্পানিগুলো সেই সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে না। এ বিষয়ে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, "নতুন বিনিয়োগের সিদ্ধান্ত তাদের আন্তর্জাতিক নীতির অংশ হতে পারে। কিন্তু এটাও আমাদের ব্যর্থতা যে, আমরা তাদের বিনিয়োগে আকর্ষণ করতে পারছি না।"
কারা কত ডিভিডেন্ড দিয়েছে?
গ্রামীণফোন সর্বোচ্চ ডিভিডেন্ডদিয়েছে – ৩ হাজার ৬৩০ কোটি টাকার নিট মুনাফার বিপরীতে তারা ৪ হাজার ৪৫৬ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ম্যারিকো বাংলাদেশ দিয়েছে ৬১৯ কোটি টাকা এবং লাফার্জহোলসিম দিয়েছে ১১৩ কোটি টাকা। এছাড়া, রবি আজিয়াটা, রেকিট বেনকিজার, সিঙ্গার বাংলাদেশ, আরএকে সিরামিকস, লিন্ডে বিডি ও ইউনিলিভারসহ আরও কয়েকটি কোম্পানিও তাদের মুনাফার তুলনায় বেশি ডিভিডেন্ড ঘোষণা করেছে। অন্যদিকে, বিএটিবিসি, বার্জার পেইন্টস, বাটা শু ও হাইডেলবার্গ সিমেন্ট মুনাফার তুলনায় কিছুটা কম ডিভিডেন্ড দিলেও সামগ্রিক প্রবণতা একই রকম।
মুনাফার চেয়ে বেশি ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে কোম্পানিগুলোর বক্তব্য হলো, তারা প্রচলিত নীতিমালার আওতায় থেকেই ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো কোম্পানি কিভাবে মুনাফা ব্যবহার করবে তা নির্ধারণ করা কোম্পানিগুলোর এখতিয়ার; নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে হস্তক্ষেপ করে না।
যদিও কোম্পানিগুলো নিয়ম মেনে চলার কথা বলছে, তথাপি প্রশ্ন থেকেই যাচ্ছে – বাংলাদেশে যদি যথেষ্ট প্রবৃদ্ধির সুযোগ থাকে, তবে কেন এই কোম্পানিগুলো নতুন করে বিনিয়োগ করছে না? তারা কি বাংলাদেশকে কেবল লাভ তুলে নেওয়ার ক্ষেত্র হিসেবেই দেখছে?
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রবণতা চলতে থাকলে তা দেশের শেয়ারবাজার এবং সামগ্রিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদে চাপ তৈরি করতে পারে। এই বিষয়ে নীতি নির্ধারকদের আশু করণীয় নির্ধারণ করা জরুরী।
মিজান/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
