সারজিস আলমকে অবাঞ্চিত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পার্বত্য জেলা বান্দরবান নিয়ে ‘অবমাননাকর মন্তব্য’ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জেলার ছাত্র সংগঠনগুলো।
সারজিস জনসম্মুখে ক্ষমা না চাওয়া পর্যন্ত বান্দরবানে তার প্রবেশ ও এনসিপির সব কার্যক্রম সম্পূর্ণভাবে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা।
রোববার (২০ জুলাই) দুপুরে বান্দরবান প্রেসক্লাবে ‘ছাত্র সমাজ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্র নেতারা।
ছাত্র নেতারা জানান, গত ৩ জুলাই, পঞ্চগড়ের 'জুলাই পদযাত্রা' চলাকালে এক বক্তব্যে সারজিস আলম বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে উল্লেখ করেন।এই মন্তব্যকে তারা চরম অবমাননাকর ও নিন্দনীয় আখ্যা দিয়ে বলেন, এটি শুধুমাত্র একটি জেলার সম্মানহানিই নয়, বরং পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।
নেতারা জানান, এই মন্তব্যের জন্য সারজিস আলমের ক্ষমা চাওয়ার দাবি জানানো হলে স্থানীয় এনসিপি নেতারা প্রতিশ্রুতি দেন যে ১৯ জুলাই বান্দরবানে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’তে সারজিস জনসম্মুখে দুঃখপ্রকাশ করবেন।কিন্তু ঐ অনুষ্ঠানে তিনি অনুপস্থিত ছিলেন এবং এনসিপির কেন্দ্রীয় নেতারাও এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। বরং তারা বিষয়টি স্মরণ করিয়ে দিলে এড়িয়ে যান বলে অভিযোগ করেন ছাত্র নেতারা।
সংবাদ সম্মেলনে ছাত্র সমাজের নেতা আসিফ ইসলাম বলেন,“সারজিস ক্ষমা না চাওয়া পর্যন্ত বান্দরবানে তার উপস্থিতি ও এনসিপির কার্যক্রম আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। পার্বত্য চট্টগ্রামকে কেউ যদি অবমাননা করে, আমরা রাজনৈতিক পরিচয় না দেখে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব।”
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল বলেন,“বান্দরবানকে অবহেলার দৃষ্টিতে দেখার মানেই আমাদের অস্তিত্ব অস্বীকার করা। আমরা এ ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নেব না।”
নেতারা আরও বলেন, যেসব সরকারি কর্মকর্তা দীর্ঘদিন ধরে ‘শাস্তিস্বরূপ বদলি’ হিসেবে বান্দরবানে নিয়োজিত, তাদের দ্রুত প্রত্যাহার করতে হবে। পার্বত্য অঞ্চলকে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের জন্য বরাদ্দ এলাকা হিসেবে চিত্রিত করার প্রবণতা রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সহসভাপতি মাহির ইফতেখার, খালিদ বিন নজরুল, জুবায়ের ইসলাম, আসিফ ইসলামসহ আরও অনেকে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের













