আমানত ফেরাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : নিয়ম না মেনে ঢালাও ঋণ বিতরণের ফলে চরম সংকটে পড়েছে দেশের ব্যাংক খাত। অর্থঋণ আদালতে প্রায় ২ লাখ ৪ হাজার মামলা ঝুলে আছে, যেখানে আটকে রয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকারও বেশি। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ আমানতকারী, যারা অর্থ জমিয়ে সংকটকালে তা তুলতেই হিমশিম খাচ্ছেন।
ব্যাংকে টাকা রেখে প্রতিমাসে সীমিত পরিমাণে টাকা তুলতে বাধ্য হচ্ছেন আমানতকারী নাসিমা আক্তারের মতো অসংখ্য মানুষ। নিজের টাকা তুলতে গিয়ে যেমন মাসে মাসে ব্যাংকে যেতে হচ্ছে, তেমনই বাড়তি খরচও গুনতে হচ্ছে, অথচ কোনো সদুত্তর মিলছে না ব্যাংকের কাছ থেকে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আর্থিক প্রতিষ্ঠানগুলো ও ব্যাংকগুলোর আটকে থাকা অর্থের পরিমাণ প্রায় ২ লাখ ১২ হাজার কোটি টাকা, যা এখনো আদালতে নিষ্পত্তির অপেক্ষায়। বিশেষজ্ঞরা বলছেন, অনেক ঋণগ্রহীতা আইনের সুযোগ নিয়ে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে সময়ক্ষেপণ করছেন। এতে সুদ ও ব্যয় বৃদ্ধি পেয়ে ঋণ আদায় আরও কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠানের ফরেনসিক প্রতিবেদনে দেখা গেছে, শরিয়াভিত্তিক অনেক ব্যাংকে অনাদায়ী ঋণের হার প্রকৃতপক্ষে ৯০ শতাংশের বেশি, যদিও তারা তা ২০-৪০ শতাংশ বলে দেখিয়ে আসছিল।
খেলাপি ঋণ গ্রহণকারীরা একাধিক ব্যাংক থেকে বারবার ঋণ নিয়ে ফেরত না দিয়ে বিভিন্ন আইনি সুবিধা গ্রহণ করছেন। অথচ এর মাশুল দিতে হচ্ছে আমানতকারী নাসিমাদের। আইনজীবীদের মতে, বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় মামলার দীর্ঘসূত্রিতা বাড়ছে, যা ঋণ পুনরুদ্ধারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ব্যাংকগুলো যেন দ্রুত অর্থঋণ আদালতে মামলা নিষ্পত্তি করে ঋণ আদায়ে সক্রিয় হয়, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক তদারকি করছে। তিনি সতর্ক করে বলেন, “ক্ষতির দায় শেষ পর্যন্ত ব্যাংককেই বহন করতে হয়। তাই গাফিলতির কোনো সুযোগ নেই।”
বর্তমানে ৪টি রাষ্ট্রায়ত্ত ও ৬টি বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা, যা দেশের মোট খেলাপি ঋণের ৭১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের ফরেনসিক রিপোর্ট ব্যাংক খাতে সংস্কার ও স্বচ্ছতা ফেরাতে বড় ধরনের চাপ তৈরি করবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
মুসআব/
পাঠকের মতামত:
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার বড় অভিযোগ
- খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২
- স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রসিকতা
- দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
- ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- যেসব খাবারে সবচেয়ে বেশি প্রোটিন থাকে
- একটি মশার কামড়েই বিপদ!
- হাসিনার ভাষণ প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
অর্থনীতি এর সর্বশেষ খবর
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা








.jpg&w=50&h=35)




