‘দুই লাখ ৮০ হাজার কোটি টাকা সিস্টেম থেকে বের হয়ে গেছে’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় দেশের সামষ্টিক অর্থনীতি সংকটে পড়েছে। একসময় রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে থাকলেও তা কমে বর্তমানে ২০ বিলিয়ন ডলার পর্যন্ত নেমে আসে, যার ফলে প্রায় দুই লাখ ৮০ হাজার কোটি টাকা অর্থনৈতিক সিস্টেম থেকে বের হয়ে গেছে। এই অর্থ এখন দেশের বাইরে, ফলে তারল্য সংকট ও ব্যাংকিং খাতে আমানত প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে।
বুধবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে আর্থিক খাতের উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন গভর্নর। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), বাংলাদেশ ব্যাংক এবং ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি)।
গভর্নর বলেন, দেশের অর্থনীতি বর্তমানে দুর্ঘটনাকবলিত অবস্থায় রয়েছে এবং তা পুনর্গঠনে দরকার অর্থনৈতিক বিপ্লব। এই পরিবর্তন আনতে হলে রাজনৈতিকভাবে “জুলাই বিপ্লব” শক্তিশালী করা প্রয়োজন এবং অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে।
তিনি বলেন, “যত বেশি আনুষ্ঠানিক খাতে আর্থিক কর্মকাণ্ড পরিচালিত হবে, ততই রাজস্ব আয় বাড়বে। এজন্য নগদবিহীন লেনদেন বা ক্যাশলেস ট্রানজেকশন বাড়ানোর ওপর জোর দিতে হবে।”
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করছে এবং কিছুটা ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে পুরোপুরি পুনরুদ্ধার সম্ভব হবে পরবর্তী রাজনৈতিক সরকারের নেতৃত্বে। গভর্নরের প্রত্যাশা, তারা একটি আংশিকভাবে পুনর্গঠিত অর্থনীতি ভবিষ্যতের সরকারের হাতে তুলে দিতে পারবেন।
রিজার্ভ পুনর্গঠনকে এখনকার প্রধান লক্ষ্য হিসেবে চিহ্নিত করে গভর্নর বলেন, প্রবাসী আয়, রপ্তানি এবং বৈদেশিক অর্থায়নের মাধ্যমে ধীরে ধীরে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ বিলিয়ন ডলার, যা শিগগিরই ৩০ বিলিয়নের ঘরে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, “ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে আমরা আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাই।” বর্তমানে ২০ হাজার এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে, যা শিগগিরই ২৬ হাজার ছাড়াবে। এর ফলে বিশেষ করে ক্ষুদ্রঋণ খাতে বড় পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, পিআরআই চেয়ারম্যান জায়দি সাত্তার, প্রিন্সিপাল ইকোনমিস্ট আশিকুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক আনিস উর রহমান এবং পিআরআই নির্বাহী পরিচালক খুরশীদ আলম।
সেমিনারে পিআরআই প্রকাশিত এক গবেষণায় উঠে আসে যে, দেশের ব্যাংকিং খাতে ঋণ ও আমানতের বড় একটি অংশ অল্পসংখ্যক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। ব্যাংক ঋণের ৭৫ শতাংশ মাত্র এক শতাংশ অ্যাকাউন্টধারী এবং আমানতের ৪২ শতাংশ শূন্য দশমিক এক শতাংশ অ্যাকাউন্টধারীর দখলে। এর মধ্যে ৭৮ শতাংশ ঋণ গেছে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে।
মামুন/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে













