নতুন করে কয়েকটি দেশে বাংলাদেশিদের ভিসা বন্ধ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের মধ্যে ট্যুরিস্ট ভিসা নিয়ে বিদেশে গিয়ে আর না ফেরার প্রবণতা বেড়ে যাওয়ায় একের পর এক দেশ ভিসা দিতে অনাগ্রহ প্রকাশ করছে। সর্বশেষ, ভিয়েতনাম কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়াই ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই ধরণের হঠাৎ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত পর্যটকরা।
বিশেষজ্ঞ ও ট্যুর অপারেটরদের মতে, অনিয়ম বন্ধে দরকার সমন্বিত উদ্যোগ এবং সরকারের সক্রিয় ভূমিকা। এক্ষেত্রে হুট করে ভিসা বন্ধের সিদ্ধান্ত নয়, বরং আলোচনা ও সমাধানের পথে হাঁটতে হবে।
বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত জুনায়েদ নামে একজন নিয়মিত পর্যটক জানান, বর্তমানে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে।
"এখন এম্বাসিকে বোঝাতে হয় যে আমি সত্যিকারের ভ্রমণকারী। ভিডিও কলে অফিস দেখাতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়," বলেন তিনি।
গত কয়েক বছরে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত বা বন্ধ করেছে যেসব দেশ, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো:
* তুরস্ক
* সংযুক্ত আরব আমিরাত
* সিঙ্গাপুর
* কম্বোডিয়া
* মধ্য এশিয়ার একাধিক দেশ
* সর্বশেষ সংযোজন: ভিয়েতনাম
পর্যটনের নামে আদম পাচার ও ‘ওভার স্টে’ (ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে না ফেরা) এই সমস্যার মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আটাবের সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহ বলেন: “অসৎ উদ্দেশ্যে ট্যুরিজমের নামে লোক পাঠানো হচ্ছে। তারা আর ফিরে আসছে না। এতে করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং প্রকৃত ভ্রমণকারীরা সমস্যায় পড়ছেন।”
টোয়াব পরিচালক তাসনিম আমিন শোভন বলেন: “যখন কেউ ওভার স্টে করে, তখন সেই দেশের সরকার বাধ্য হয় আমাদের নাগরিকদের ভিসা না দিতে।”
রামরু (রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট) এর নির্বাহী পরিচালক সি আর আবরার বলেন, “যাদেরকে বিদেশে আটকানো বা ফেরত পাঠানো হচ্ছে, সেখান থেকেই ফলোআপ করা উচিত। কারা পাঠিয়েছে, কীভাবে পাঠিয়েছে, এটা বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া দরকার।”
তিনি আরও বলেন, গবেষকদের সঙ্গে সরকারের একটি কার্যকর যোগাযোগ থাকা প্রয়োজন, যাতে এই পরিস্থিতির বিশ্লেষণ করে উপযুক্ত নীতিমালা প্রণয়ন করা যায়।
এই প্রবণতা অব্যাহত থাকলে আরও অনেক দেশ বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা কঠোর বা বন্ধ করে দিতে পারে। তাই অনিয়ম বন্ধে সরকার, ট্যুর অপারেটর, এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ ছাড়া বিকল্প নেই।
মুসআব/
পাঠকের মতামত:
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ৫ হাজার কোটি টাকার তহবিলে নতুন সুবিধা
- আজকের ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির সোনার দাম
- জ্বালানি তেলের দাম বাড়ল, নতুন মূল্য তালিকা প্রকাশ
- গাজী নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













