স্টারলিংক সংযোগ নিতে যা করতে হবে
নিজস্ব প্রতিবেদক: বর্তমানে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি তিন মাসের জন্য পরীক্ষামূলক বাণিজ্যিক সেবা চালু করেছে এবং স্থানীয় গ্রাহকদের জন্য দুটি প্যাকেজ অফার করছে।
স্টারলিংকের ইন্টারনেট সংযোগ পেতে চাইলে সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে পছন্দের প্যাকেজ অর্ডার করা যাবে। এ ছাড়া দেশের ছয়-সাতটি অনুমোদিত লজিস্টিক প্রতিষ্ঠান এই সেবার সরঞ্জাম সরবরাহে সহায়তা করবে।
স্টারলিংক বাংলাদেশে নিজস্ব গ্রাউন্ড স্টেশন তৈরি না করলেও স্থানীয় উদ্যোক্তাদের কাছ থেকে ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলবে।
স্টারলিংকের সংযোগ যেভাবে পাবেন
স্টারলিংক ইন্টারনেট ব্যবস্থার তিনটি মূল উপাদান হলো: গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট এবং গ্রাহকের রিসিভার অ্যান্টেনা। গ্রাহকের কাছে সরবরাহ করা স্ট্যান্ডার্ড কিটে থাকে—একটি স্যাটেলাইট ডিশ, ওয়াই-ফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড ও প্রয়োজনীয় ক্যাবল।
কিটটি স্থাপন করা বেশ সহজ। খোলা আকাশের নিচে স্যাটেলাইট ডিশ স্থাপন করে সংযোগ দিলেই ইন্টারনেট ব্যবহার শুরু করা যাবে।
বাংলাদেশে গ্রাউন্ড স্টেশন স্থাপনের কাজ চলমান থাকায়, আপাতত সংযোগ পেতে হলে ব্যবহারকারীকে স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Residential’ ও ‘Roam’ নামে দুটি অপশন পাওয়া যায়। বাংলাদেশ সরকার এখনো ‘Roam’ অর্থাৎ ভ্রাম্যমাণ ইন্টারনেট সেবার অনুমোদন দেয়নি, তাই ব্যবহারকারীদের ‘Residential’ অপশন বেছে নিতে হবে।
সেখানে ‘Order Now’ বাটনে ক্লিক করে নিজের ঠিকানা দিয়ে দেখতে হবে ওই এলাকায় সেবা পাওয়া যাচ্ছে কি না। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে পেমেন্ট সম্পন্ন করে ‘Place Order’ ক্লিক করলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে। এরপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিতে হবে এবং হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সাধারণত তিন থেকে চার সপ্তাহের মধ্যে কিট গ্রাহকের ঠিকানায় পৌঁছে যাবে।
স্টারলিংক একটি ৩০ দিনের ট্রায়াল অপশনও চালু রেখেছে, যেখানে ব্যবহারকারী সেবায় সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। তবে বাংলাদেশে এই ট্রায়াল সুবিধাটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো জানা যায়নি।
মারুফ/
পাঠকের মতামত:
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













