বিমানের চাকা খুলে পড়ার তদন্তে বের হলো চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: গত শুক্রবার (১৬ মে) কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ-৮ উড়োজাহাজের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে পড়ে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনও প্রকাশ না হলেও, ইতোমধ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। বিমান প্রকৌশল বিভাগে গাফিলতির অভিযোগ করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের একাধিক কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্লাইটের আগে উড়োজাহাজে রুটিন ইন্সপেকশন করা হয়। এছাড়া, বিভিন্ন যন্ত্রাংশের নির্ধারিত সময় অন্তর রক্ষণাবেক্ষণ প্রয়োজন। কিন্তু উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার প্রায় দেড় বছর ধরে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি। ফলে গিয়ারে ব্যবহৃত গ্রিজ শুকিয়ে গিয়ে যান্ত্রিক সমস্যার সৃষ্টি হয়, যা উড্ডয়নের সময় চাকাটি খুলে পড়ার কারণ হতে পারে।
উড়োজাহাজ প্রস্তুতকারী সংস্থার নির্দেশনা অনুযায়ী, প্রতি ৬ মাস অন্তর ল্যান্ডিং গিয়ারের রক্ষণাবেক্ষণ বাধ্যতামূলক হলেও, তা অনুসরণ করা হয়নি বলে জানা গেছে। অথচ ফ্লাইটটির মেইনটেনেন্স লগবুকে উড্ডয়নের আগে "সকল হুইল কন্ডিশন এবং সিকিউরিটি সেটিসফ্যাকটরি" উল্লেখ করা হয়েছিল।
ঘটনার সময় ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের সময় অন্য একটি উড়োজাহাজের পাইলট লক্ষ্য করেন, আকাশে কোনো একটি বস্তু নিচে পড়ছে। পরে বিষয়টি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) রুমকে জানানো হয়। সেখান থেকে পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহকে অবহিত করা হয়।
পরে ডান পাশের ল্যান্ডিং গিয়ারে প্রেশার দিয়ে এবং জরুরি সহায়তা নিয়ে কৌশলে বিমানটি নিরাপদে অবতরণ করানো হয়। যেহেতু ঘটনাটি দিনে ঘটেছিল এবং সঙ্গে সঙ্গে বিষয়টি ধরা পড়েছে, তাই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রাতের বেলা হলে বা কেউ না দেখলে এটি ভয়াবহ পরিণতির দিকে যেতে পারতো।
বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, ফ্লাইটটি এর আগেও সিলেট রুটে চলাচল করেছে এবং সর্বমোট ৯৭৬৮ বার ল্যান্ডিং করেছে। এ ঘটনায় বিমানের ফ্লাইট সেফটি ম্যানুয়াল, ধারা ৭.৮ অনুযায়ী চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন এনামুল হক তালুকদার। সদস্য হিসেবে রয়েছেন ক্যাপ্টেন আনিসুর রহমান (ফ্লিট প্রধান), প্রকৌশলী মো. নাজমুল হক (সদস্য সচিব), এবং পাইলট অ্যাসোসিয়েশন থেকে একজন প্রতিনিধি। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা রওশন কবীর জানান, প্রতিটি উড়োজাহাজ নির্দিষ্ট সময় অন্তর নিরীক্ষা করা হয় এবং যেসব ইঞ্জিনিয়ারদের বেবিচক (বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত তারাই এ দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন, "উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি হতেই পারে। তদন্তে প্রকৃত কারণ বের হবে, এবং কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।"
প্রসঙ্গত, ক্যাপ্টেন জামিল বিল্লাহর দক্ষতায় প্রথম চেষ্টাতেই শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় যাত্রী ও ক্রুবোঝ।
মুসআব/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













